১৪তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা-১৯৯২) (MCQ)

১৪তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা-১৯৯২) (MCQ): 100টি প্রশ্ন।

  1. “বড় কথা কও, বড় কথা কও
    কও কথা অভিমানী
    সেথে সেথে কেঁদে কেঁদে
    যাবে কত যামিনী”— এই কবিতাংশটুকুর কবি কে?
    • বেনজীর আহমেদ
    • কাজী নজরুল ইসলাম
    • জীবনানন্দ দাশ
    • শামসুর রাহমান
  2. বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ বলা হয় কাকে?
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • রাজশেখর বসু
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • বিহারীলাল চক্রবর্তী
  3. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
    • জগৎ মোহিনী
    • বসন্ত কুমারী
    • আননা
    • মোহিনী প্রেমপাশ
  4. কোন বানানটি শুদ্ধ?
    • বিভীষিকা
    • বিভিষিকা
    • বীভিষিকা
    • বীভীষিকা
  5. কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?
    • প্রমথনাথ বিশী
    • প্রমথ চৌধুরী
    • প্রেমেন্দ্র মিত্র
    • প্রমথনাথ বসু
  6. You should show good manners in the company of young ladies.
    —Which is the appropriate phrase for the underlined expression above?
    • behave gently
    • practise manners
    • behave yourself
    • do not talk rudely
  7. The invention of computer has turned over a new leaf in the history of modern technology.
    —Which of the following is nearest in meaning to the italicized idiom above?
    • created a new history
    • began a new civilization
    • opened a new chapter
    • created a sensation
  8. Trying unitedly we were able to have our project approved against strong oppositions.
    —Which of the following says nearly the same as ‘against’ above?
    • in the wake of
    • in the guise of
    • in the plea of
    • in the teeth of
  9. Not many people can commit such a heinous crime in cold blood.
    —What does the italicized idiom above mean?
    • in cool brain and calculated thought
    • so patiently and thoughtfully
    • so impatiently and thoughtlessly
    • stirred by sudden emotion
  10. The condition of most slum dwellers is so miserable that it cannot be described in words.
    —Which is the best phrase for the underlined expression above?
    • beggars description
    • cuts to the quick
    • boils down to this
    • keeps open house
  11. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
    • কুড়িগ্রাম
    • নীলফামারী
    • পঞ্চগড়
    • লালমনিরহাট
  12. ‘দক্ষিণ তালপট্টি’ দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
    • বালেশ্বর
    • হাড়িয়াভাঙ্গা
    • রূপসা
    • ভৈরব
  13. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
    • হামিদুর রহমান
    • জাহাঙ্গীর কবীর
    • মাইনুল হোসেন
    • নিতুন কুণ্ডু
  14. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
    • ঢাকা
    • ময়মনসিংহ
    • রাজশাহী
    • সোনারগাঁও
  15. ১৯৯৭ সালে এশিয়ার কোন রাষ্ট্রে ‘এক দেশ, দুই নীতি’ চালু হবে?
    • লাওস
    • ভিয়েতনাম
    • মঙ্গোলিয়া
    • গণচীন
  16. এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কী?
    • জাপানকে সাহায্য করা
    • ভিয়েতনামকে দমন করা
    • ‘আসিয়ান’ জোটকে সমর্থন করা
    • দক্ষিণ কোরিয়াকে রক্ষা করা
  17. কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?
    • অস্ট্রেলিয়া
    • কানাডা
    • সাইপ্রাস
    • মরিশাস
  18. জার্মানি ব্যতীতকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে?
    • সুইজারল্যান্ড
    • পোল্যান্ড
    • অস্ট্রিয়া
    • ডেনমার্ক
  19. রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কি?
    • নলিনী
    • নথু
    • ধানু
    • অনু
  20. রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিন বাঁশি বাজাতে থাকলে প্ল্যাটফর্মে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পাঙ্ক—
    • আসলের সমান হবে
    • আসলের চেয়ে বেশি হবে
    • আসলের চেয়ে কম হবে
    • আসলের গতির সাথে সমানুপাতিকভাবে কমে যাবে
  21. দৃশ্যমান বর্ণালির ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের আলোর?
    • লাল
    • সবুজ
    • নীল
    • বেগুনি
  22. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?
    • শূন্যতায়
    • কঠিন পদার্থে
    • তরল পদার্থে
    • বায়বীয় পদার্থে
  23. বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?
    • গাড়ির মধ্যেই বসে থাকবেন
    • কোনো গাছের তলায় আশ্রয় নেবেন
    • বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন
    • বাইরে এসে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবেন
  24. কীসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
    • প্রতিফলন
    • প্রতিধ্বনি
    • প্রতিসরণ
    • প্রতিসারক
  25. দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত?
    • ৪৭
    • ৩৬
    • ২৫
    • ১৪
  26. একটি ঘড়িতে ৬টার ঘণ্টা ধ্বনি ঠিক ৬টায় শুরু করে বাজাতে ৫ সেকেন্ড সময় লাগে, ঐ ঘড়িতে ১২টার ঘণ্টাধ্বনি বাজাতে কত সেকেন্ড সময় লাগবে? ঘণ্টাধ্বনি সমান সময় ব্যবধানে বাজে।
    • ১১ সেকেন্ড
    • ১০ সেকেন্ড
    • ১২ সেকেন্ড
    • ১০ ৫/৬ সেকেন্ড
  27. এক গোয়ালা তার ‘n’ সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিম্ন লিখিতভাবে বণ্টন করে করে দিল : প্রথম পুত্রকে ১/২ অংশ, দ্বিতীয় পুত্রকে ১/৪ অংশ, তৃতীয় পুত্রকে ১/৫ অংশ এবং বাকি ৭টি গাভী চতুর্থ পুত্রকে দিল। ঐ গোয়ালার গাভীর সংখ্যা কত ছিল?
    • ১০০টি
    • ১৪০টি
    • ১৮০টি
    • ২০০টি
  28. ১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে, ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে ৩০° কোণে স্পর্শ করলো। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল?
    • ১২ ফুট
    • ৯ ফুট
    • ৬ ফুট
    • ৩ ফুট
  29. বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?
    • দশম থেকে চতুর্দশ শতাব্দী
    • একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
    • দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
    • ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
  30. যৌগিক বাক্যের অন্যতম গুণ কী?
    • একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
    • একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
    • দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
    • দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন
  31. ‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কী?
    • অনিষ্টে ইষ্ট লাভ
    • চির অশান্তি
    • অরাজক দেশ
    • সামান্য কিছু নিয়ে ঝগড়া বাধানো
  32. কোনটি ইব্রাহীম খাঁর গ্রন্থ নয়?
    • আনোয়ারা পাপা
    • ইস্তাম্বুল যাত্রীর পত্র
    • কুচবরণের কন্যা
    • সোনার শিকল
  33. কোন প্রবচনটি ‘হতভাগা’ অর্থে ব্যবহৃত?
    • আট কপালে
    • উড়নচণ্ডী
    • ছা-পোষা
    • ভূশণ্ডির কাক
  34. কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়?
    • প্রমথনাথ চৌধুরী
    • ঈশ্বরচন্দ্র গুপ্ত
    • প্যারীচাঁদ মিত্র
    • দীনবন্ধু মিত্র
  35. A speech full of too many words is—
    • A big speech
    • Maiden speech
    • An unimportant speech
    • A verbose speech
  36. To meet trouble half-way means—
    • To be puzzled
    • To get nervous
    • To be disappointed
    • To bear up
  37. 'Paradise Lost' attempted to—
    • Justify the ways of man to God
    • Justify the ways of God to man
    • Show that the Satan and God have equal power
    • Explain why good and evil are necessary
  38. What is the meaning of the idiom 'a round dozen'?
    • a little less than a dozen
    • a little more than a dozen
    • a full dozen
    • round about a dozen
  39. What is the meaning of 'Soft Soap'?
    • Flatter for self motives
    • To speak ill of others
    • To speak high of others
    • To recognise other's good deeds
  40. পুনর্ভবা, নাগর, কুলিখ ও টাঙ্গন কোন নদীর উপনদী?
    • মহানন্দা
    • ব্রহ্মপুত্র
    • কুমার
    • যমুনা
  41. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
    • বাংলা ১৭০৬ সালে
    • বাংলা ১১৭৬ সালে
    • বাংলা ১৩৭৬ সালে
    • ইংরেজি ১৮৭৬ সালে
  42. ‘জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী’—এটি কার ঘোষণা?
    • তিতুমীর
    • ফকির মজনু শাহ
    • দুদু মিয়া
    • হাজী শরীয়তউল্লাহ
  43. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল?
    • সিপাহী
    • ল্যান্স নায়েক
    • হাবিলদার
    • ক্যাপ্টেন
  44. যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
    • পদ্মায়
    • বঙ্গোপসাগরে
    • ব্রহ্মপুত্রে
    • মেঘনায়
  45. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
    • পঞ্চগড়
    • ঠাকুরগাঁও
    • দিনাজপুর
    • লালমনিরহাট
  46. দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কী?
    • ইয়েন
    • পেসো
    • ইউয়ান
    • উওন
  47. ইরাক-ইরান যুদ্ধবিরতি তদারকিতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কী?
    • UNIMOG
    • UNGOMAP
    • UNFICIP
    • UNIIMOG
  48. প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিপালন দিবস (World Habitat Day) পালিত হয়ে থাকে?
    • প্রথম সোমবার
    • দ্বিতীয় সোমবার
    • তৃতীয় সোমবার
    • চতুর্থ সোমবার
  49. কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম?
    • UNV
    • DTCD
    • UNFPA
    • UNDP
  50. ‘ক্যাটালান’ কোন দেশের ভাষা?
    • স্পেন
    • বেলজিয়াম
    • নাইজেরিয়া
    • মঙ্গোলিয়া
  51. কোথায় সাঁতার কাটা সহজ?
    • পুকুরে
    • বিলে
    • নদীতে
    • সাগরে
  52. ‘এভিকালচার’ বলতে কী বোঝায়?
    • উচ্চফলন সংক্রান্ত বিষয়াদি
    • পাখিপালন বিষয়াদি
    • বাজপাখিপালন বিষয়াদি
    • উড়োজাহাজ ব্যবস্থাপনা
  53. এক কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয়?
    • ১ কিলোগ্রাম
    • ১০ কিলোগ্রাম
    • ১০০ কিলোগ্রাম
    • ১০০০ কিলোগ্রাম
  54. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়?
    • সাদা
    • কালো
    • লাল
    • ধূসর
  55. সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে সাধারণত কী গ্যাস ব্যবহার করা হয়?
    • নাইট্রোজেন
    • হিলিয়াম
    • নিয়ন
    • অক্সিজেন
  56. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?
    • ৬ সেমি
    • ৫ সেমি
    • ৮ সেমি
    • ৭ সেমি
  57. একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
    • ৮% (বৃদ্ধি)
    • ৮% (হ্রাস)
    • ১০৮% (বৃদ্ধি)
    • ১০৮% (হ্রাস)
  58. কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
    • ১/২ (ভূমি × উচ্চতা)
    • দৈর্ঘ্য × প্রস্থ
    • ২(দৈর্ঘ্য × প্রস্থ)
    • ভূমি × উচ্চতা
  59. \(\frac{1}{2}\{(a+b)^2+(a-b)^2\}\) = কত?
    • \(a^2+b^2\)
    • \(a^2-b^2\)
    • \(\frac{(a+b)^2}{2}-\frac{(a-b)^2}{2}\)
    • \((a+b)^2+(a-b)^2\)
  60. \(a^m\cdot a^n=a^{m+n}\) কখন হবে?
    • m ধনাত্মক হলে
    • n ধনাত্মক হলে
    • m ও n ধনাত্মক হলে
    • m ঋণাত্মক ও n ধনাত্মক হলে
  61. ‘গ্লাসনস্ত’–এর অর্থ কী?
    • সমাজতন্ত্রের সংগঠন
    • সমাজতন্ত্র ও গণতন্ত্রের মধ্যে সামঞ্জস্য বিধান
    • খোলামেলা আলোচনা
    • সমাজতন্ত্রের পরিবর্তে গণতন্ত্র প্রতিষ্ঠা
  62. কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়?
    • IBRD
    • IDA
    • IMF
    • IFC
  63. কোনটি ‘ওআইসি’–এর অঙ্গসংস্থা নয়?
    • আন্তর্জাতিক ইসলামী আদালত
    • সাধারণ সচিবালয়
    • ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র
    • ইসলামী উন্নয়ন ব্যাংক
  64. কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?
    • ১৯৬৫ সালে
    • ১৯৬৬ সালে
    • ১৯৬৭ সালে
    • ১৯৬৮ সালে
  65. ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরীদের সমস্যার একমাত্র সমাধান হচ্ছে—।
    • জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট অনুষ্ঠান
    • সিমলা চুক্তি অনুযায়ী সমস্যার সমাধান করা
    • পাকিস্তানের সাথে যোগ দিতে না দিয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত করা
    • সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা
  66. মৌলিক শব্দ কোনটি?
    • গোলাপ
    • শীতল
    • নেয়ে
    • গৌরব
  67. ‘যার কোনো মূল্য নেই’ তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?
    • ডাকাবুকো
    • তুলসী বনের বাঘ
    • তামার বিষ
    • ঢাকের বাঁয়া
  68. ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?
    • আলাওল
    • ফকির গরীবুল্লাহ
    • সৈয়দ হামজা
    • রেজাউল্লা
  69. বাংলা লিপির উৎস কী?
    • সংস্কৃত লিপি
    • চীনা লিপি
    • আরবি লিপি
    • ব্রাহ্মী লিপি
  70. কোনটি বিশেষণবাচক শব্দ?
    • জীবন
    • জীবনী
    • জীবিকা
    • জীবাণু
  71. বর্ণ হচ্ছে—
    • শব্দের ক্ষুদ্রতম অংশ
    • একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ
    • ধ্বনি নির্দেশক প্রতীক
    • ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ
  72. People who assume that no evil can befall them are foolishly—
    • ardent
    • complacent
    • confident
    • apprehensive
  73. One who unduly forwards in rendering services for others is not generally liked in society.
    —Which of the following words represents truly the character of the person mentioned above?
    • benevolent
    • official
    • officious
    • bureaucratic
  74. What kind of man is quite the opposite type of 'supercilious'?
    • Affable
    • Haughty
    • Disdainful
    • Wicked
  75. How many eggs have your hens—this month?
    —Which of the following words best completes the above sentence?
    • lain
    • laid
    • lay
    • lied
  76. The walls of our house have been painted—green.
    —Which is the correct preposition in the blank above?
    • no preposition
    • by
    • in
    • with
  77. বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?
    • ১২ অক্টোবর, ১৯৭২
    • ১৬ ডিসেম্বর, ১৯৭২
    • ২৬ মার্চ, ১৯৭৩
    • ১৬ ডিসেম্বর, ১৯৭৩
  78. ১৯৫২ সালে তৎকালীন ভাষা আন্দোলন কীসের জন্য দিয়েছিল?
    • এক রাজনৈতিক মতবাদের
    • এক সাংস্কৃতিক আন্দোলনের
    • এক নতুন জাতীয় চেতনার
    • এক নতুন সমাজ ব্যবস্থার
  79. ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কী?
    • টিএসপি
    • ইউরিয়া
    • পটাশ
    • এমোনিয়াম সালফেট
  80. বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা ধরা নিষেধ?
    • ১৮ সেন্টিমিটার
    • ২০ সেন্টিমিটার
    • ২৩ সেন্টিমিটার
    • ২৫ সেন্টিমিটার
  81. বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?
    • নারায়ণগঞ্জ
    • কক্সবাজার
    • চট্টগ্রাম
    • খুলনা
  82. পপি উৎপাদন ক্ষেত্রে কোন দেশগুলোকে ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’ বলা হয়?
    • মিয়ানমার, থাইল্যান্ড ও চীন
    • মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস
    • মিয়ানমার, আফগানিস্তান ও কম্বোডিয়া
    • ইরান, আফগানিস্তান ও পাকিস্তান
  83. ভারত-চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
    • ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর
    • ১৯৬৫ সালের ১০ সেপ্টেম্বর
    • ১৯৬৬ সালের ১০ জানুয়ারি
    • ১৯৬৭ সালের ৩০ জানুয়ারি
  84. বিশ্বখ্যাত ‘মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে?
    • মাইকেল অ্যাঞ্জেলো
    • লিওনার্দো দা ভিঞ্চি
    • পাবলো পিকাসো
    • ডোনাটেলো
  85. কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়?
    • জর্ডান
    • লেবানন
    • ইরান
    • বাহরাইন
  86. কোনটি দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংঘটিত বিষয়?
    • ধর্ম
    • জাতি
    • সংস্কৃতি
    • ভাষা
  87. নিচের কোন বাংলাদেশীয় উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
    • গারো
    • সাঁওতাল
    • খাসিয়া
    • মারমা
  88. কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে?
    • কৃষি ব্যাংক
    • গ্রামীণ ব্যাংক
    • সমবায় ব্যাংক
    • ইসলামী ব্যাংক
  89. চন্দ্রঘোনা কাগজকলের প্রধান কাঁচামাল কী?
    • আখের ছোবড়া
    • বাঁশ
    • জারুল গাছ
    • নল-খাগড়া
  90. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
    • কামরুল হাসান
    • জয়নুল আবেদিন
    • হাসেম খান
    • হামিদুর রহমান
  91. মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?
    • ২৬ মার্চ, ১৯৭১
    • ১০ এপ্রিল, ১৯৭১
    • ৬ সেপ্টেম্বর, ১৯৭১
    • ১০ নভেম্বর, ১৯৭১
  92. Can you tell me where—?
    —Which of the following is the best clause in the above sentence?
    • does Mr. Ali live
    • Mr. Ali does live
    • Mr. Ali lives
    • lives Mr. Ali
  93. What is the full name of the great American short story writer O’Henry?
    • Walt Whitman
    • William Sydney Porter
    • Marjorie Kinnan Rawlings
    • Mark Twain
  94. Now-a-days many villages are lit — electricity.
    —Which is the correct preposition in the above blank?
    • with
    • by
    • from
    • on
  95. The second anniversary celebration of our college will be held on December 15.
    —Which of the following is the correct phrase for ‘will be held’ above?
    • takes off
    • comes off
    • will bring about
    • will come round
  96. 'Dog days' means—
    • a period of being carefree
    • a period of having youthful flings
    • a period of misfortune
    • hot weather
  97. শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরের সুদে-আসলে ৫০,০০০ টাকা হলে মূলধন কত?
    • ২০,০০০ টাকা
    • ২৫,০০০ টাকা
    • ৩০,০০০ টাকা
    • ৩৫,০০০ টাকা
  98. কবি জসীমউদ্দীনের জীবনকাল কোনটি?
    • ১৯০৩–১৯৭৬
    • ১৮৮৯–১৯৬৬
    • ১৮৯৯–১৯৭৯
    • ১৯১০–১৯৮৭
  99. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতার কবির উপলব্ধি হচ্ছে—
    • ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
    • বাধাবিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে
    • প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অধিকারী
    • ভাঙার পরেই গড়ার কাজ শুরু হয়
  100. জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত—
    • সমাজ
    • পানি
    • মিছিল
    • নদী