৩৫তম বিসিএস ২০১৪ — আন্তর্জাতিক বিষয়াবলি — ০০৭ (WRITTEN)

৩৫তম বিসিএস ২০১৪ — আন্তর্জাতিক বিষয়াবলি — ০০৭ (WRITTEN): 19টি প্রশ্ন।

  1. ১। (ক) জাতিভিত্তিক রাষ্ট্র (Nation-state) বলতে কী বোঝায়? \(৪\)
    • ১। (খ) অপ্রচলিত নিরাপত্তা বলতে কী বোঝায়? \(৪\)
      • ১। (গ) সার্বভৌমত্ব (sovereignty) ও সার্বভৌম সমতার মধ্যে তফাৎ কী? \(৪\)
        • ১। (ঘ) বিশ্বায়ন প্রক্রিয়ার মূল চালিকাশক্তিগুলো (Driving forces of globalization) কী? \(৪\)
          • ১। (ঙ) ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট-এর সংজ্ঞা দিন। \(৪\)
            • ১। (চ) ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র-এর বৈশিষ্ট্যসমূহ লিখুন। \(৪\)
              • ১। (ছ) পররাষ্ট্রনীতির অভ্যন্তরীণ উপাদানগুলো কী কী? \(৪\)
                • ১। (জ) মৈত্রী চুক্তি ও নিরাপত্তা চুক্তির মৌলিক পার্থক্যসমূহ কী কী? \(৪\)
                  • ১। (ঝ) ব্রেটন-উডস প্রতিষ্ঠানসমূহ (Bretton-Woods Institutions)। \(৪\)
                    • ১। (ঞ) বহুজাতিক সংস্থার পাঁচটি বৈশিষ্ট্য লিখুন। \(৪\)
                      • ১। (ট) Responsibility to Protect (R₂P) কী? \(৪\)
                        • ১। (ঠ) ইউরোজোন ঋণ সংকট (Eurozone debt crisis)। \(৪\)
                          • ২। (ক) (i) বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো (important issues) চিহ্নিত করুন। \(৭\)
                            • ২। (ক) (ii) দ্বিপাক্ষিক সম্পর্কবিনিময়ের পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও ভারত কিছু কিছু ক্ষেত্রে সরাসরি সংযোগ (connectivity) প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছে। এ ক্ষেত্রে এর অগ্রগতি ও সম্ভাবনার ওপর আলোচনা করুন। \(৮\)
                              • ২। (খ) আপনি কি মনে করেন, মধ্যপ্রাচ্যের কুর্দি সমস্যা অপরিহার্যভাবে একটি জাতীয়তাবাদী সমস্যা? সমস্যাটির ঐতিহাসিক ও বর্তমান প্রেক্ষাপটের আলোকে আপনার মতামত উপস্থাপন করুন। \(১৫\)
                                • ২। (গ) (i) জাতিসংঘ সনদ (UN Charter) অনুযায়ী নিরাপত্তা পরিষদের (Security Council) গঠন ও মূল দায়িত্ব কী? \(৬\)
                                  • ২। (গ) (ii) সমসাময়িক বিশ্বের ভূ-রাজনৈতিক-অর্থনৈতিক শক্তির ভারসাম্যের প্রতিফলনে নিরাপত্তা পরিষদের সংস্কারসমূহের দাবি আলোচনা করুন। \(৯\)
                                    • ২। (ঘ) একটি রাজনৈতিক জাতি গঠনের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য ও ব্যর্থতা মূল্যায়ন করুন। দেশের মুক্তিযুদ্ধের চেতনা শক্তিশালী করার ক্ষেত্রে আপনার পরামর্শ উপস্থাপন করুন। \(১৫\)
                                      • ৩। স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রসহ কিছু উন্নত দেশের বাজারে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (GSP) পেয়ে থাকে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রদত্ত GSP সুবিধা স্থগিত করেছে। বাংলাদেশের সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের মাধ্যমে উক্ত GSP সুবিধা পুনর্বহাল সংক্রান্ত আলোচনায় কী কী বিষয় স্থান পাবে বলে মনে করেন এবং এসব বিষয়ে কীভাবে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন, আলোচনা করুন। \(১৫\)