৪১তম বিসিএস ২০১৯ — বাংলাদেশ বিষয়াবলি — ০০৫ (WRITTEN)

৪১তম বিসিএস ২০১৯ — বাংলাদেশ বিষয়াবলি — ০০৫ (WRITTEN): 18টি প্রশ্ন।

  1. ১। (ক) বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংঘটনের পেছনে নিম্নোক্ত ঘটনাসমূহের প্রভাব আলোচনা করুন :\(১৫\)
    ১. ১৯৫২ সালের ভাষা আন্দোলন; ২. ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ; ৩. ঊনসত্তরের গণঅভ্যুত্থান।
    • ১। (খ) কোন সংস্থা কর্তৃক ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি পায়? কখন ও কেন? \(৫\)
      • ১০। টীকা লিখুন (যে-কোনো চারটি) : \(৫\times৪=২০\)
        • ২। (ক) জনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বলতে কী বোঝেন? \(৫\)
          • ৩। ঊনসত্তরের গণঅভ্যুত্থান \(৫\)
            • ৪। (ক) ‘সংবিধান’ কাকে বলে? বাংলাদেশের সংবিধান প্রথম কবে চালু হয়? এর মূলনীতিসমূহ সংক্ষেপে আলোচনা করুন। \(১০\)
              • ৪। (খ) বর্তমানে বাংলাদেশের সংবিধানের কোন ‘ভার্সনটি’ অনুসরণ করা হয়? এর তাৎপর্য ব্যাখ্যা করুন। \(১০\)
                • ৫। (ক) বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলভিত্তি কী? আলোচনা করুন। \(৫\)
                  • ৫। (খ) জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা আলোচনা করুন। \(১০\)
                    • ৬। (ক) বাংলাদেশের সামাজিক উন্নয়নে শিক্ষা, সমাজ ও অর্থনীতির পারস্পরিক সম্পর্ক আলোচনাপূর্বক এর ভূমিকা ব্যাখ্যা করুন। \(১০\)
                      • ৬। (খ) বাংলাদেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে কীভাবে মানব সম্পদে রূপান্তরিত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানো যায়? দৃষ্টান্তসহ বর্ণনা করুন। \(১০\)
                        • ৭। (ক) ‘পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি, চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই উক্তিটির সঙ্গে বাংলাদেশের বর্তমান সামাজিক প্রেক্ষাপটের কতটা মিল রয়েছে? নিজের ভাষায় অভিমত ব্যক্ত করুন। \(১০\)
                          • ৭। (খ) বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীর মর্যাদা ও নারীর ক্ষমতায়নের গুরুত্ব উদাহরণসহ আলোচনা করুন। \(১০\)
                            • ৮। (ক) বাংলাদেশের বনভূমি ও বনজ সম্পদ রক্ষা করার গুরুত্ব এবং এ বিষয়ে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ বিশ্লেষণপূর্বক আপনার পরামর্শ ব্যক্ত করুন। \(১০\)
                              • ৮। (খ) ‘টেকসই উন্নয়ন’-এর ধারণাটি ব্যাখ্যা করে বর্তমান বিশ্বে টিকে থাকার জন্য এর গুরুত্ব ও উপায় বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করুন। \(১০\)
                                • ৯। (ক) ‘মহামারি’ ও ‘অতিমারি’র মধ্যে পার্থক্য আলোচনা করুন। \(৫\)
                                  • ৯। (খ) বাংলাদেশের অর্থনীতি ও স্বাস্থ্যখাতকে ‘কোভিড-১৯’ অতিমারি কতটুকু প্রভাবিত করেছে? আলোচনা করুন। \(১০\)
                                    • ৯। (গ) অতিমারি মোকাবিলায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের ভূমিকা আলোচনা করুন। \(৫\)