৪১তম বিসিএস ২০১৯ — গাণিতিক যুক্তি — ০০৮ (WRITTEN)

৪১তম বিসিএস ২০১৯ — গাণিতিক যুক্তি — ০০৮ (WRITTEN): 18টি প্রশ্ন।

  1. ১। (ক) \(x+\frac1x=5\) হলে, \(x^4+\frac1{x^4}\) এর মান নির্ণয় করুন। \(২.৫\)
    • ১। (খ) সমাধান করুন : \(\frac{x-a}{x-b}+\frac{x-b}{x-a}=\frac ab+\frac ba\) \(২.৫\)
      • ১০। তিনজন শ্রমিক একটি কাজ ১২ দিনে করতে পারে। শ্রমিকদের মধ্যে ২ জন প্রত্যেকে তৃতীয় শ্রমিকের চেয়ে দ্বিগুণ দ্রুততায় কাজ করতে পারে। একজন দ্রুততম শ্রমিক একাকী কাজটি কতদিনে শেষ করতে পারবে? \(৫\)
        • ১১। একজন টিভি পর্যবেক্ষক টিভি দর্শকদের সম্পর্কে নিম্নের তথ্যাদি প্রদান করেন : ৬০% প্রোগ্রাম A, ৫০% প্রোগ্রাম B, ৫০% প্রোগ্রাম C, ৩০% প্রোগ্রাম A ও B, ২০% প্রোগ্রাম B ও C, ৩০% প্রোগ্রাম A ও C দেখেন এবং ১০% কোনো প্রোগ্রামই দেখেন না। তাহলে— (ক) শতকরা কতজন প্রোগ্রাম A, B ও C দেখেন? (খ) শতকরা কতজন কেবল দুটি প্রোগ্রাম দেখেন? (গ) শতকরা কতজন শুধু প্রোগ্রাম A দেখেন? \(৫\)
          • ১২। (খ) প্রমাণ করুন যে, \(\angle BOC=90^\circ+\frac12\angle A\) \(২.৫\)
            • ১২। \(\triangle ABC\)-এর \(D\) এবং \(E\) যথাক্রমে \(AB\) ও \(AC\)-এর মধ্যবিন্দু এবং \(\angle B\) ও \(\angle C\)-এর সমদ্বিখণ্ডকদ্বয় \(O\) বিন্দুতে মিলিত হয়। (ক) প্রমাণ করুন যে, \(DE\parallel BC\) এবং \(DE=\frac12 BC\) \(২.৫\)
              • ২। (ক) যদি \(x=2+2^{\frac23}+2^{\frac13}\) হয়, তবে \(x^3-6x^2+6x-2\) এর মান নির্ণয় করুন। \(২.৫\)
                • ২। (খ) যদি \(x=\tan\theta+\sec\theta\) হয়, তবে প্রমাণ করুন যে, \(\sin\theta=\frac{x^2-1}{x^2+1}\) \(২.৫\)
                  • ৩। (ক) যদি \(a^{\frac1x}=b^{\frac1y}=c^{\frac1z}\) এবং \(abc=1\) হয়, তবে প্রমাণ করুন যে, \(x+y+z=0\) \(২.৫\)
                    • ৩। (খ) \(\frac1{2x+1}+\frac1{(2x+1)^2}+\frac1{(2x+1)^3}+...\) একটি অনন্ত গুণোত্তর ধারা। \(x=\frac32\) হলে, ধারাটির সাধারণ অনুপাত এবং ৫ম পদ কত? \(২.৫\)
                      • ৪। (ক) একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের ৫৫% ভোট পেয়ে একজন প্রার্থী বিজয়ী হয়েছেন। তিনি তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ১১,০০০ ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিলেন? \(২.৫\)
                        • ৪। (খ) একজন ছাত্রের প্রথম পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৮৫। তৃতীয় পরীক্ষার পর তাঁর নম্বরের গড় ৮৭ থেকে ৮২ হলো। ২য় ও ৩য় পরীক্ষার ফলাফলের গড় কত? \(২.৫\)
                          • ৫। কোনো স্থান থেকে একটি মিনারের দিকে ২৫ মিটার এগিয়ে এলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ ৩০° থেকে ৪৫° হয়। মিনারটির উচ্চতা নির্ণয় করুন। \(৫\)
                            • ৬। (ক) প্রমাণ করুন যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল ঐ ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের চারগুণ। \(২.৫\)
                              • ৬। (খ) প্রমাণ করুন যে, \((-2,-1), (1,0), (4,3)\) এবং \((1,2)\) বিন্দুগুলো একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। \(২.৫\)
                                • ৭। \(O\) কেন্দ্রবিশিষ্ট কোনো বৃত্তের \(AB\) ও \(CD\) জ্যা দুটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত কোনো বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। প্রমাণ করুন যে, \(\angle AOD+\angle BOC=\) দুই সমকোণ। \(৫\)
                                  • ৮। ৪ জন বোলার ও ২ জন উইকেটরক্ষকসহ মোট ১৬ জন খেলোয়াড় থেকে ১১ জন খেলোয়াড় বাছাই করে একটি ক্রিকেট দল গঠন করতে হবে। অন্তত ৩ জন বোলার এবং অন্তত ১ জন উইকেটরক্ষক নিয়ে কত উপায়ে দল গঠন করা যেতে পারে? \(৫\)
                                    • ৯। একজন ব্যক্তি ২০,০০০ টাকা থেকে কিছু টাকা বার্ষিক ১০% মুনাফায় এবং বাকি টাকা বার্ষিক ১২% মুনাফায় বিনিয়োগ করলেন। এক বছর পর তিনি সর্বমোট বিনিয়োগের ১০ ৩/৪% মুনাফা পেলেন। তিনি মুনাফার প্রতি হারের জন্য কত টাকা বিনিয়োগ করেছিলেন? \(৫\)