৪৩তম বিসিএস ২০২০ — বাংলা — কারিগরি/পেশাগত ক্যাডারের জন্য — ০০১ — সেট গাঙচিল (WRITTEN)

৪৩তম বিসিএস ২০২০ — বাংলা — কারিগরি/পেশাগত ক্যাডারের জন্য — ০০১ — সেট গাঙচিল (WRITTEN): 19টি প্রশ্ন।

  1. ১। ক. বাংলা ভাষায় শব্দ গঠনের উপায়গুলো কী কী? প্রত্যয়যোগে শব্দগঠনের উপায় উদাহরণসহ ব্যাখ্যা করুন। \(৬\times৫=৩০\)
    • ১। খ. বাংলা বানানে বিদেশি শব্দ ব্যবহারের নিয়ম উদাহরণসহ লিখুন।
      • ১। গ. বাক্য শুদ্ধ করুন :
        i. করোনার প্রতিষেধক টিকা আবিষ্কার মানবজাতির জন্য স্বস্তিকর।
        ii. পরবর্তীতে আপনার আবেদন বিবেচনা হবে।
        iii. সাবিহার নীরবতা দেখিয়ে তিনি বিস্ময় হলেন।
        iv. তিনি আশ্চর্য পর্যন্ত গান কমলেন।
        v. ক্লাসের সকল ছাত্রছাত্রীগণ তার বাড়ি থেকে খাবার নিয়ে আসে।
        vi. আজকাল অনেকেই ‘স্বত্ব’, ‘অন্তঃসত্ত্বা’ ইত্যাদি বানান ভুল করে।
        • ১। ঘ. নিম্নোক্ত প্রবাদ-প্রবচনের নিহিতার্থ লিখুন :
          i. মাছের মার পুত্রশোক।
          ii. গাছে কাঁঠাল গোঁফে তেল।
          iii. নাই কাজ তো খই ভাজ।
          iv. আপন মাংসে হরিণা বৈরী।
          v. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
          vi. সাপের হাঁচি বেদেয় চেনে।
          • ১। ঙ. নির্দেশনা অনুযায়ী বাক্যের রূপান্তর করুন :
            i. তুমি মোটেও খারাপ নও। (অস্তিবাচক বাক্য)
            ii. তিনি কাল আসবেনই। (নেতিবাচক বাক্য)
            iii. রাইহান কি অতটা পিচ্ছিল? (বিবৃতিমূলক বাক্য)
            iv. গুণী ছেলেরা সারাদিন অনলাইনে থেকেও লেখাপড়া করে। (জটিল বাক্য)
            v. দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেব না। (যৌগিক বাক্য)
            vi. তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি। (সরল বাক্য)
            • ২। অথবা, খ. অভাব অল্প হলে দুঃখও অল্প হয়ে থাকে।
              • ২। ভাব-সম্প্রসারণ করুন :\(২০\)
                ক. বোলতা কহিল, এ যে ক্ষুদ্র মৌচাক,
                এরি তরে মধুকর এত করে হাঁক।
                মধুকর কহে তারে, তুমি এসো ভাই,
                আরো ক্ষুদ্র মৌচাক রচে দেখে যাই।
                • ৩। অথবা, খ. সারাংশ লিখুন :
                  কালচার্ড লোকেরা সবচেয়ে বেশি ঘৃণা করে অন্যায় আর নিষ্ঠুরতাকে—অন্যায় নিষ্ঠুরতাকে তো বটেই, ন্যায় নিষ্ঠুরতাকেও। মানুষকে ন্যায়সঙ্গতভাবে শাস্তি দিতে তাদের বুক কাঁপে। নিষ্ঠুর হওয়া না—এই তাদের ভেতরের দেবতার হুকুম। আর সে হুকুম তারা অমান্য না করে পারে না, কেননা নিজের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া তাদের পক্ষে সম্ভব হয় না। তাই একটা ব্যক্তিগত জীবন-দর্শন বা স্বধর্ম সৃষ্টি করা কালচারের উদ্দেশ্য। যেখানে তা নেই সেখানে আর যাই থাক কালচার নেই। কালচারের একটা ব্যক্তিগত ধর্ম। ব্যক্তির ভেতরের ‘আমি’-র সুন্দর করে তোলাই তার কাজ।
                  • ৩। ক. সারমর্ম লিখুন :
                    একলা হয়ে দাঁড়িয়ে আছি।
                    তোমার জন্য গলির কোণে
                    ভাবি ‘আমার মুখ’ দেখাব
                    মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে।
                    বিকিয়ে গেছে চোখের চাওয়া
                    তোমার সাথে ওতপ্রোত
                    নিয়ম আলোয় পথ চলা
                    যা কিছু আজ ব্যক্তিগত।
                    মুখের কথা একলা হয়ে
                    রইলো পড়ে গলির কোণে
                    ক্লান্ত আমার মুখোশ শুধু
                    ঝুলতে থাকে বিজ্ঞাপনে। \(২০\)
                    • ৪। ক. চর্যাপদে বিবিধ বাঙালি জীবনের পরিচয় দিন। \(৩\times১০=৩০\)
                      • ৪। খ. শ্রীচৈতন্যদেব কে? বাংলা সাহিত্যে তাঁর গুরুত্বের কারণ ব্যাখ্যা করুন।
                        • ৪। গ. নাট্যকার মীর মশাররফ হোসেনের পরিচয় লিখুন।
                          • ৪। ঘ. বাংলাদেশে রবীন্দ্র-স্মৃতিবিজড়িত স্থানগুলো সম্পর্কে ধারণা দিন।
                            • ৪। ঙ. কাজী নজরুল ইসলামকে কেন বিদ্রোহী কবি হিসেবে অভিহিত করা হয়?
                              • ৪। চ. বুদ্ধদেব বসুর পরিচয় লিখুন।
                                • ৪। ছ. ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলন সম্পর্কে যা জানেন লিখুন।
                                  • ৪। জ. আবদুল গাফফার চৌধুরীর সাহিত্যসাধনা সম্পর্কে সংক্ষেপে লিখুন।
                                    • ৪। ঝ. সিলেটের মরমী গীতিকারদের সম্পর্কে ধারণা দিন।
                                      • ৪। ঞ. ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ প্রকাশের পটভূমি লিখুন।