৪৪তম বিসিএস ২০২১ — আন্তর্জাতিক বিষয়াবলি — ০০৭ (WRITTEN)

৪৪তম বিসিএস ২০২১ — আন্তর্জাতিক বিষয়াবলি — ০০৭ (WRITTEN): 15টি প্রশ্ন।

  1. ১। (খ) ন্যাটোর মূল উদ্দেশ্য কী? আপনি কি মনে করেন ন্যাটো তার উদ্দেশ্য পূরণে কার্যকর ভূমিকা রাখছে?
    • ১। (গ) QUAD বলতে কী বোঝায়? QUAD গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য কী কী?
      • ১। (ঘ) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট ব্যবস্থায় ভেটো ক্ষমতার বিধান রাখার অন্তর্নিহিত যুক্তি কী?
        • ১। (ঙ) বহুপাক্ষিকতা (multilateralism) মানে কী? বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে কি এর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে?
          • ১। (চ) Soft Power বলতে কী বোঝায়? রাষ্ট্রীয় নীতি বাস্তবায়নে এটির প্রয়োগ কতটুকু বাস্তবসম্মত?
            • ১। (ছ) হাইব্রিড যুদ্ধ কী? হাইব্রিড যুদ্ধের লক্ষ্য কী?
              • ১। (জ) নিষেধাজ্ঞা কী? ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রাশিয়ার উপর পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিকে কতটা প্রভাবিত করেছে?
                • ১। (ঝ) ‘ব্যাকডোর কূটনীতি’ বলতে কী বোঝায়? সংক্ষেপে আলোচনা করুন।
                  • ১। (ঞ) ‘খাদ্য জাতীয়তাবাদ’ (food nationalism) বলতে কী বোঝায়? কেন এর উদ্ভব হয়?
                    • ১। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিনঃ \(৪\times১০=৪০\)
                      ১। (ক) সাংহাই সহযোগিতা সংস্থার উদ্দেশ্য কী? সংক্ষেপে আলোচনা করুন।
                      • ২। (খ) ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত কোন চুক্তি অনুযায়ী ‘যৌথ নদী কমিশন’ প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশের জন্য যৌথ নদীগুলোর ন্যায্য পানি প্রাপ্যতার ক্ষেত্রে এই কমিশনের ভূমিকা বিশ্লেষণ করুন।
                        • ২। (গ) শ্রীলঙ্কার বর্তমান অর্থনৈতিক সংকটের প্রধান কারণ কী? শ্রীলঙ্কা কীভাবে এ অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে পারে? মতামত দিন।
                          • ২। (ঘ) মিয়ানমারের বর্তমান রাজনৈতিক সংকট কি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি? আপনার উত্তরের স্বপক্ষে যুক্তি দিন।
                            • ২। যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দিনঃ \(১৫\times৩=৪৫\)
                              ২। (ক) রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের কারণ কী? আপনি কি মনে করেন রাশিয়া ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘায়িত করছে? মতামত দিন।
                              • ৩। পূর্ব ইউরোপে বাংলাদেশি মানবসম্পদের একটি সম্ভাবনাময় শ্রমবাজার রয়েছে। এ সম্ভাবনাকে ব্যাপকভাবে কাজে লাগাতে সরকারকে উদ্দেশ্য করে একটি পরামর্শপত্র লিখুন। \(15\)