৪৬তম বিসিএস ২০২৩ — বাংলা — ‘সাধারণ’ এবং ‘সাধারণ ও কারিগরি/পেশাগত’ ক্যাডারের জন্য — ০০১ — সেট চাতক (WRITTEN)

৪৬তম বিসিএস ২০২৩ — বাংলা — ‘সাধারণ’ এবং ‘সাধারণ ও কারিগরি/পেশাগত’ ক্যাডারের জন্য — ০০১ — সেট চাতক (WRITTEN): 12টি প্রশ্ন।

  1. ১। ক. বাংলা শব্দগঠন প্রক্রিয়াসমূহ উদাহরণসহ আলোচনা করুন। \(৫\times৬=৩০\)
    • ১। খ. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়মে বিদেশি শব্দের বানানের ছয়টি সূত্র উদাহরণসহ লিখুন।
      • ১। গ. নিচের বাক্যগুলো শুদ্ধরূপে লিখুন :
        i. বিদ্যান ব্যক্তিদের সৌজন্যতায় সবাই মুগ্ধ হয়।
        ii. তোমার কি হয়েছে, বলবে কি?
        iii. ইহার আবশ্যক নাই।
        iv. তার দুচোখ অশ্রুজলে ভেসে গেল।
        v. ঘটনার প্রেক্ষিতে কাজটি করলেও তিনি সম্পূর্ণ নিরপরাধী।
        • ১। ঘ. নিচের প্রবাদ-প্রবচনের সাহায্যে অর্থপূর্ণ বাক্য রচনা করুন :
          অসারের তর্জন-গর্জন সার; গরিবের ঘোড়া রোগ; জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ; বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া; হিসেবের গরু বাঘে খায় না।
          • ১। ঙ. নিচের বাক্যগুলো নির্দেশ অনুসারে রূপান্তর করুন :
            i. মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। (যৌগিক)
            ii. ধনীরা প্রায়ই কৃপণ হয়। (জটিল)
            iii. যে রক্ষক, সেই ভক্ষক। (সরল)
            iv. এভাবে সমাজ চলে না। (অস্তিবাচক)
            v. আমি এ ঘরে থাকব। (নেতিবাচক)
            • ২। ভাব সম্প্রসারণ করুন :\(২০\)
              মঙ্গল করিবার শক্তিই ধন, বিলাস ধন নহে।
              • ৩। সারমর্ম লিখুন :\(২০\)
                বিশাল এ পৃথিবীর কতটুকু জানি।
                দেশে-দেশে কত না নগর রাজধানী—
                মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু,
                কত-না অজানা জীব, কত-না অপরিচিত তরু
                রয়ে গেল অগোচরে, বিশাল বিশ্বের আয়োজন;
                মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারি এক কোণ।
                সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণবৃত্তান্ত আছে যাহে
                অক্ষয় উৎসাহে—
                যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী
                কুড়াইয়া আনি;
                জ্ঞানের দীনতা এই আপনার মনে
                পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে।
                • ৪। ক. বাংলা সাহিত্যে চর্যাপদের গুরুত্ব আলোচনা করুন। \(৫\times৬=৩০\)
                  • ৪। খ. “শ্রীকৃষ্ণকীর্তন” কাব্যে গ্রামীণ জীবনের কী পরিচয় পাওয়া যায়?
                    • ৪। গ. বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা কী?
                      • ৪। ঘ. লোকসাহিত্য কী?
                        • ৪। ঙ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে ধারণা দিন।