৪৭তম বিসিএস — বাংলা — সাধারণ এবং সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের জন্য — ০০১ — সেট শাপলা (WRITTEN)
৪৭তম বিসিএস — বাংলা — সাধারণ এবং সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের জন্য — ০০১ — সেট শাপলা (WRITTEN): 17টি প্রশ্ন।
- ১। ক. শব্দগুলো কোন উপায়ে গঠিত লিখুন এবং গঠনরূপ ভেঙে দেখান : \(৬\times ৫=৩০\)
- ১। খ. বাংলা বানানে শ, ষ, স ব্যবহারের রীতি উল্লেখ করুন।
- ১। গ. বাক্যে কী কী ধরনের ভুল হয়ে থাকে উদাহরণসহ লিখুন।
- ১। ঘ. প্রবাদগুলো শুদ্ধ করে লিখুন :
- ১। ঙ. বর্ণনীর নির্দেশ অনুযায়ী বাক্য রূপান্তর করুন :
- ২। ভাব-সম্প্রসারণ করুন : ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। \(২০\)
- ৩। সারমর্ম লিখুন :
দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার।
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার!
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?
কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ।
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।
তিমির রাত্রি, মাতৃমন্ত্রীর সান্ত্বনা সাবধান!
যুগ-যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান।
ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান,
ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। \(২০\) - ৪। ক. প্রাচীন বাংলা সাহিত্যে প্রতিফলিত সমাজচিত্র সম্পর্কে সংক্ষেপে লিখুন। \(৬\times ৫=৩০\)
- ৪। খ. মধ্যযুগের বাংলা সাহিত্যে পৃষ্ঠপোষকদের ভূমিকা উল্লেখ করুন।
- ৪। গ. উনিশ শতকে যেসব নতুন সাহিত্যধারার সূচনা হয়, সেগুলোর পরিচয় দিন।
- ৪। ঘ. লোকসাহিত্যের বিভিন্ন শাখার বৈশিষ্ট্য আলোচনা করুন।
- ৪। ঙ. সৈয়দ ওয়ালীউল্লাহর নাট্যকৃতি সম্পর্কে লিখুন। \(১৫\)
- ৫। বাংলায় অনুবাদ করুন :
The prevention of violence against women and children is a shared responsibility of families, communities and governments. Education and awareness programmes can play a vital role in changing harmful attitudes and behaviours. Strict enforcement of laws, along with quick and fair trial is necessary to ensure justice for victims. At the same time, providing safe shelters, counselling services and economic opportunities can empower women and protect children from exploitation. \(১৫\) - ৬। বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সমস্যা নিয়ে দুজন শিক্ষকের মধ্যে কাল্পনিক সংলাপ তৈরি করুন। \(১৫\)
- ৭। জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে যেসব গ্রাফিতি ও ছবি আঁকা হয়েছে, সেগুলো ডিজিটাল মাধ্যমে সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লিখুন। \(১৫\)
- ৮। আখতারুজ্জামান ইলিয়াস রচিত ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসের ওপর গ্রন্থ-সমালোচনা লিখুন। \(১৫\)
- ৯। রচনা লিখুন : আধুনিক বাংলা সাহিত্যে তারুণ্য। \(৪০\)