৪৭তম বিসিএস — সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি — ০১০ (WRITTEN)
৪৭তম বিসিএস — সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি — ০১০ (WRITTEN): 28টি প্রশ্ন।
- ১। ক। পানিতে তেজস্ক্রিয় পদার্থের উৎসগুলো কী কী? সাধারণত পানিতে কোন কোন তেজস্ক্রিয় উপাদান পাওয়া যায়— লিখুন। পানি থেকে তেজস্ক্রিয় উপাদান দূর করার উপায়সমূহ উল্লেখ করুন। \(১+১+২=৪\)
- ১। খ। পানির উৎস সংরক্ষণের কিছু পদ্ধতি সংক্ষেপে লিখুন— যা বাংলাদেশে ব্যবহারযোগ্য। \(২\)
- ১০। ক। উদাহরণসহ সিরিজ এবং সমান্তরাল সার্কিট-এর মধ্যে পার্থক্য লিখুন। \(৩\)
- ১০। খ। অলটারনেটিং কারেন্ট (AC) এবং ডাইরেক্ট কারেন্ট (DC) সম্পর্কে সংক্ষেপে লিখুন। \(২\)
- ১০। গ। ট্রান্সফর্মারের ব্যবহার উল্লেখপূর্বক কার্যনীতিমালা (Working Principles) ব্যাখ্যা করুন। \(৩\)
- ১০। ঘ। উদাহরণসহ এনালগ এবং ডিজিটাল সিগন্যাল ব্যাখ্যা করুন। \(২\)
- ২। ক। অম্ল, ক্ষার এবং লবণের সংজ্ঞা লিখুন এবং প্রতিটির একটি করে উদাহরণ দিন। \(৩\)
- ২। খ। প্রাকৃতিক ও সিনথেটিক পলিমার কী? উদাহরণসহ সংক্ষেপে লিখুন। \(২\)
- ২। গ। কোন কোন প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখছে এবং কীভাবে? \(৪\)
- ৩। ক। মাটি দূষণের তিনটি প্রধান কারণ এবং পরিবেশের উপর এর ক্ষতিকর প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করুন। \(৬\)
- ৩। খ। pH কী? আমাদের প্রাত্যহিক জীবনে এর গুরুত্ব লিখুন। \(৩\)
- ৩। গ। “পৃথিবী একটি চুম্বক শলাকা”— ব্যাখ্যা করুন। “পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরু চৌম্বকীয় দক্ষিণ মেরুর কাছাকাছি”— কেন? \(৪\)
- ৪। ক। বায়ুমণ্ডলে উপস্থিত প্রধান গ্যাসসমূহ এবং এদের ভূমিকা সম্পর্কে লিখুন। \(৪\)
- ৪। খ। খাদ্যের প্রধান উপাদানসমূহের নাম এবং মানবদেহে তাদের কার্যসমূহ সম্পর্কে লিখুন। \(৩\)
- ৪। গ। সুষম খাদ্য কী এবং সুস্থ শরীরের জন্য এর গুরুত্ব লিখুন। \(৩\)
- ৫। ক। “ফরেনসিক তদন্তে এবং পরিচয় নির্ধারণে DNA টেস্ট ব্যবহার করা হয়”— ব্যাখ্যা করুন। \(৪\)
- ৫। খ। মানব প্রজননে ক্লোনিং-এর ব্যবহারের ক্ষেত্রে নৈতিক উদ্বেগসমূহ সংক্ষেপে ব্যাখ্যা করুন। \(৩\)
- ৬। ক। Fibre Optic Communication-এর ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের গুরুত্ব কী? \(৪\)
- ৬। খ। কোন কোন বৈশিষ্ট্যের কারণে LASER আলো সাধারণ আলো হতে আলাদা? \(৩\)
- ৬। গ। একজন মানুষ পর্যাপ্ত খাবার খাওয়ার পরও কেন ভিটামিনজনিত রোগে ভুগতে পারে তা সংক্ষেপে বর্ণনা করুন। \(৩\)
- ৭। ক। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU) এর তিনটি উপাদান একটি ব্লক ডায়াগ্রামে (block diagram) দেখান। \(৩\)
- ৭। খ। সিস্টেম সফটওয়্যারের এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্যসমূহ উদাহরণসহ উল্লেখ করুন। \(৩\)
- ৭। গ। কম্পিউটারের ক্যাশ (cache) মেমোরির কাজ লিখুন। \(৪\)
- ৮। ক। এন্টিভাইরাস প্রোগ্রাম কী? কোনো একটি প্রতিষ্ঠানে ভাইরাস প্রতিরোধের সবচেয়ে কার্যকর পদ্ধতিসমূহ লিখুন। ২০২৫ সালের তথ্য অনুসারে সবচেয়ে বিপজ্জনক কিছু Malware threats এর নাম লিখুন। \(১+২+২=৫\)
- ৮। খ। ডাটাবেজে ACID Properties আলোচনা করুন। \(৫\)
- ৯। ক। নেটওয়ার্কিং-এর ক্ষেত্রে রাউটার এবং সুইচ-এর মধ্যে পার্থক্য লিখুন। \(২\)
- ৯। খ। ই-কমার্স-এর সংজ্ঞা লিখুন। দুই ধরনের ই-কমার্স ট্রানজেকশন (Transaction) উল্লেখ করুন। \(৩\)
- ৯। গ। Ohm's Law লিখুন। একটি রোধের মান 10Ω হলে এবং এর উপর 5V ভোল্টেজ প্রয়োগ করলে কারেন্ট কত হবে? Ohm's Law অনুযায়ী ভোল্টেজ, কারেন্ট ও রেজিস্টেন্সের সম্পর্ক চিত্রে দেখান। \(৫\)