৫০তম বিসিএস — বাংলা — সাধারণ এবং সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের জন্য — ০০২ — সেট তিস্তা (WRITTEN)
৫০তম বিসিএস — বাংলা — সাধারণ এবং সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের জন্য — ০০২ — সেট তিস্তা (WRITTEN): 18টি প্রশ্ন।
- ১ (ক)। শব্দ গঠনের নিচের প্রক্রিয়াগুলো উদাহরণসহ ব্যাখ্যা করুন : খণ্ডিতকরণ, মুণ্ডমাল, কৃতঋণ, পশ্চাৎগঠন, প্রত্যয়ীকরণ, যৌগিকীকরণ।\(৫\times৬=৩০\)
- ১ (খ)। নিচের বাগধারাগুলোর প্রত্যেকটির সমার্থক অন্য একটি বাগধারা লিখুন ও বাক্যে প্রয়োগ করুন :
- ১ (গ)। খণ্ডবাক্য ও আশ্রিত খণ্ডবাক্য কী? উদাহরণসহ লিখুন।
- ১ (ঘ)। নিচের বাক্যগুলো শুদ্ধ করে লিখুন :
- ১ (ঙ)। নির্দেশ অনুসায়ী বাক্য পরিবর্তন করুন :
- ১ (চ)। উপযুক্ত প্রবাদ দিয়ে শূন্যস্থান পূরণ করুন :
- ২। ভাব-সম্প্রসারণ করুন : শক্তি যার নাই নিজে বড়ো হইবারে / বড়োকে করিতে ছোটো ভাই সে কি পারে?\(২০\)
- ৩। সারমর্ম লিখুনঃ \(২০\)
- ৪ (ক)। “সাহিত্যের বিষয়বস্তু যা-ই হোক, শিল্পীর প্রকাশশৈলীর ধরন ও ভঙ্গি অনুযায়ী তার চরিত্র নির্ধারিত হয়”—উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করুন।\(৫\times৬=৩০\)
- ৪ (খ)। বাংলা টপ্পা গানের উৎপত্তি সম্পর্কে আলোচনা করুন।
- ৪ (গ)। “আজি ভূষুকু বাঙালী ভইলী, নিজ ঘরিণী চণ্ডালে লেলী”—পঙ্ক্তিটির মর্মার্থ ব্যাখ্যা করুন।
- ৪ (ঘ)। ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসে পুতুল কারা? কেন?
- ৪ (ঙ)। মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশের ছোটগল্প সম্পর্কে ধারণা দিন।
- ৫। বাংলায় অনুবাদ করুনঃ \(১৫\)
- ৬। ‘বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭’-এর গুরুত্ব ও বাস্তবায়ন সম্পর্কে দুজন সচেতন নাগরিকের মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করুন।\(১৫\)
- ৭। ‘কিশোর গ্যাং’ প্রতিরোধের প্রয়োজনীয়তা উল্লেখ করে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লিখুন।\(১৫\)
- ৮। নিচের যে-কোনো একটি গ্রন্থের সমালোচনামূলক বিশ্লেষণ করুন। (ক) লালসালু; (খ) সূর্য দীঘল বাড়ী; (গ) সারেং বৌ\(১৫\)
- ৯। ‘অপসংস্কৃতি ও আমাদের যুবসমাজ’ শীর্ষক একটি প্রবন্ধ রচনা করুন।\(৪০\)