পরিমাণগত রসায়ন অনলাইন পরীক্ষা

পরিমাণগত রসায়ন: 2566টি প্রশ্ন থেকে অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করুন।

  1. ম্যাগনেসিয়াম কার্বাইডে কার্বনের জারণ সংখ্যা কত?
    • \(-4\)
    • \(-1\)
    • \(+1\)
    • \(+4\)
  2. \(\mathrm{SnO_2}\)-এর ক্ষারকত্ব কত?
    • \(2\)
    • \(4\)
    • \(6\)
    • \(8\)
  3. \(0.5\,mol\,L^{-1}\) \(\mathrm{H_2SO_4}\) দ্রবণে \(\mathrm{H^+}\)-এর ঘনমাত্রা ppm-এ কত?
    • \(10\)
    • \(100\)
    • \(1000\)
    • \(10000\)
  4. STP-তে \(44.8\,L\) \(\mathrm{NH_3}\) তৈরিতে কত \(\mathrm{CaO}\) দরকার?
    • \(56\,g\)
    • \(28\,g\)
    • \(14\,g\)
    • \(7\,g\)
  5. নিচের কোনটি জারণ-বিজারণ বিক্রিয়া?
    • \(\mathrm{CaCO_3\xrightarrow{\Delta}CaO+CO_2}\)
    • \(\mathrm{NaOH+HCl\rightarrow NaCl+H_2O}\)
    • \(\mathrm{CaF_2+2AgNO_3\rightarrow 2AgF+Ca(NO_3)_2}\)
    • \(\mathrm{2H_2S+SO_2\rightarrow 2H_2O+3S}\)
  6. অক্সিজেনের তুল্য ভর কত?
    • \(64\)
    • \(32\)
    • \(16\)
    • \(8\)
  7. কোন নির্দেশকের কার্যকর \(pH\) সীমা প্রায় \(8\) থেকে \(10\)?
    • ফেনলফথ্যালিন
    • মিথাইল রেড
    • মিথাইল অরেঞ্জ
    • থাইমল ব্লু
  8. কোন পদার্থ জারক ও বিজারক উভয়ভাবেই কাজ করতে পারে?
    • \(\mathrm{SO_2}\)
    • \(\mathrm{H_2S}\)
    • \(\mathrm{Cl_2}\)
    • \(\mathrm{O_3}\)
  9. \(\mathrm{ClO_3^-+5Cl^-+6H^+\rightarrow3Cl_2+3H_2O}\) বিক্রিয়ায় বিজারক কোনটি?
    • \(\mathrm{ClO_3^-}\)
    • \(\mathrm{Cl^-}\)
    • \(\mathrm{H^+}\)
    • \(\mathrm{ClO_3^-}\) ও \(\mathrm{Cl^-}\)
  10. নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ?
    • সোডিয়াম অক্সালেট
    • পটাশিয়াম ডাইক্রোমেট
    • কস্টিক সোডা
    • অক্সালিক এসিড
  11. লঘু \(\mathrm{H_2SO_4}\) থেকে কোন ধাতু হাইড্রোজেন মুক্ত করতে পারে?
    • \(\mathrm{Pb}\)
    • \(\mathrm{Hg}\)
    • \(\mathrm{Cu}\)
    • \(\mathrm{Ca}\)
  12. কোন দ্রবণ টাইট্রেশনে নিজেই নির্দেশক হিসেবে কাজ করে?
    • \(\mathrm{K_2Cr_2O_7}\)
    • \(\mathrm{KMnO_4}\)
    • \(\mathrm{H_2C_2O_4}\)
    • \(\mathrm{H_2O_2}\)
  13. মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তনের \(pH\) সীমা কোনটি?
    • \(3.2-4.2\)
    • \(4.3-5.4\)
    • \(5.4-8.0\)
    • \(8.2-10.0\)
  14. \(500\,mL\), \(0.05\,M\) \(\mathrm{Na_2CO_3}\) দ্রবণে কত গ্রাম লবণ থাকবে?
    • \(2.65\,g\)
    • \(5.30\,g\)
    • \(6.30\,g\)
    • \(10.60\,g\)
  15. নিচের কোনটির প্রমাণ জারণ-বিজারণ বিভব সবচেয়ে কম?
    • কপার
    • গোল্ড
    • হাইড্রোজেন
    • লিথিয়াম
  16. প্রদত্ত পদার্থগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী বিজারক কোনটি?
    • \(\mathrm{Li}\)
    • \(\mathrm{Na}\)
    • \(\mathrm{K}\)
    • \(\mathrm{Ag}\)
  17. কোন standard দ্রবণ দীর্ঘদিন তুলনামূলকভাবে স্থিতিশীল রাখা যায়?
    • \(\mathrm{KMnO_4}\)
    • \(\mathrm{NaOH}\)
    • \(\mathrm{K_2Cr_2O_7}\)
    • \(\mathrm{H_2SO_4}\)
  18. প্রমাণ হাইড্রোজেন ইলেকট্রোডে \(\mathrm{H^+}\)-এর ঘনমাত্রা ও \(\mathrm{H_2}\)-এর চাপ যথাক্রমে কত?
    • \(0.1\,M,\ 1\,atm\)
    • \(0.2\,M,\ 100\,kPa\)
    • \(1\,M,\ 100\,kPa\)
    • \(1\,M,\ 760\,mmHg\)
  19. টাইট্রেশনে যে জানা ঘনমাত্রার দ্রবণ যোগ করা হয় তাকে কী বলে?
    • টাইট্রান্ট
    • টাইট্রেট
    • টাইটার
    • ট্রাইমার
  20. সমান আয়তনের \(0.1\,M\) \(\mathrm{HCl}\) ও \(0.1\,M\) \(\mathrm{Na_2CO_3}\) মেশালে দ্রবণের প্রকৃতি কী হবে?
    • ক্ষারীয়
    • অম্লীয়
    • উভধর্মী
    • নিরপেক্ষ
  21. \(5\%\) \(\mathrm{Na_2CO_3}\) দ্রবণের মোলারিটি প্রায় কত?
    • \(0.98\,M\)
    • \(0.89\,M\)
    • \(0.79\,M\)
    • \(0.47\,M\)
  22. সম আয়তনের \(0.1\,M\) \(\mathrm{NaOH}\) ও \(0.1\,M\) \(\mathrm{H_2SO_4}\) মেশালে দ্রবণটি কেমন হবে?
    • উভধর্মী
    • নিরপেক্ষ
    • ক্ষারীয়
    • অম্লীয়
  23. কোন আয়ন জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করতে পারে?
    • \(\mathrm{Fe^{3+}}\)
    • \(\mathrm{Sn^{2+}}\)
    • \(\mathrm{Hg^{2+}}\)
    • \(\mathrm{Cu^{2+}}\)
  24. \(\mathrm{K_4[Fe(CN)_6]}\)-এ \(\mathrm{Fe}\)-এর জারণ সংখ্যা কত?
    • \(+2\)
    • \(+3\)
    • \(+4\)
    • \(+6\)
  25. কোন যৌগে কার্বনের জারণ সংখ্যা শূন্য?
    • \(\mathrm{CH_4}\)
    • \(\mathrm{CO}\)
    • \(\mathrm{CH_2Cl_2}\)
    • \(\mathrm{C_2H_2}\)