কোষ রসায়ন অনলাইন পরীক্ষা
কোষ রসায়ন: 1148টি প্রশ্ন থেকে অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করুন।
- নিচের কোনটি মনোস্যাকারাইড?
- রাইবোজ
- মলটোজ
- সেলুলোজ
- সুক্রোজ
- গ্লুকোজের সঙ্গে সমপরিমাণ কোন শর্করা যুক্ত হয়ে সুক্রোজ তৈরি করে?
- ইরিথ্রোজ
- র্যাফিনোজ
- রাইবোজ
- ফ্রুক্টোজ
- উদ্ভিদের ভার বহনকারী প্রধান পলিস্যাকারাইড কোনটি?
- সেলুলোজ
- গ্লাইকোজেন
- অ্যালজিনিক অ্যাসিড
- কোলেস্টেরল
- যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশটি জৈব রাসায়নিক পদার্থ হলে তাকে কী বলা হয়?
- অ্যাক্টিভেটর
- কো-ফ্যাক্টর
- কো-এনজাইম
- অ্যাপো-এনজাইম
- নিচের কোনটি সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন?
- প্রোলামিন
- হিস্টোন
- প্রোটামিন
- গ্লুটেলিন
- কোলেস্টেরল কোন ধরনের জৈব পদার্থ?
- কার্বোহাইড্রেট
- প্রোটিন
- লিপিড
- ভিটামিন
- ফসফোলিপিডের উদাহরণ কোনটি?
- লেসিথিন
- সুবেরিন
- কিউটিন
- টারপিন
- উদ্ভিদের সুগন্ধ সৃষ্টিতে প্রধান ভূমিকা রাখে কোনটি?
- স্টেরয়েড
- টারপিনয়েড
- ট্রাইগ্লিসারাইড
- গ্লাইকোলিপিড
- উদ্ভিদে এরিথ্রোজ-৪-ফসফেট হিসেবে থাকা মনোস্যাকারাইডটির সংকেত কোনটি?
- \(\mathrm{C}_{3}\mathrm{H}_{6}\mathrm{O}_{3}\)
- \(\mathrm{C}_{4}\mathrm{H}_{8}\mathrm{O}_{4}\)
- \(\mathrm{C}_{5}\mathrm{H}_{10}\mathrm{O}_{5}\)
- \(\mathrm{C}_{6}\mathrm{H}_{12}\mathrm{O}_{6}\)
- কো-এনজাইম সম্পর্কে—
\(i.\) এটি প্রোটিন নয়
\(ii.\) ডায়ালাইসিস করা যায়
\(iii.\) স্বাধীনভাবে এনজাইমের কাজ করতে পারে
নিচের কোনটি সঠিক?- \(i\) ও \(ii\)
- \(i\) ও \(iii\)
- \(ii\) ও \(iii\)
- \(i\), \(ii\) ও \(iii\)
- সালোকসংশ্লেষণে উৎপন্ন প্রথম শর্করা পরে বিভিন্ন খাদ্য উপাদানে রূপান্তরিত হয়।উদ্দীপকে উল্লেখিত প্রথম শর্করাটি কোনটি?
- স্টার্চ
- গ্লুকোজ
- ফ্রুক্টোজ
- সুক্রোজ
- সালোকসংশ্লেষণে উৎপন্ন গ্লুকোজ পরবর্তীতে বিভিন্ন শর্করায় পরিবর্তিত হতে পারে।পরবর্তী উৎপাদনগুলোর বৈশিষ্ট্য—
\(i.\) একটি রিডিউসিং সুগার
\(ii.\) একটি নন-রিডিউসিং সুগার
\(iii.\) নন-রিডিউসিং শর্করার একাংশ চর্বি ও আমিষে রূপান্তরিত হতে পারে
নিচের কোনটি সঠিক?- \(i\) ও \(ii\)
- \(i\) ও \(iii\)
- \(ii\) ও \(iii\)
- \(i\), \(ii\) ও \(iii\)
- চিত্র দুটি লক্ষ করো এবং ১৩–১৫ নং প্রশ্নের উত্তর দাওঃ
চিত্র-ক এর শর্করাটির নাম কী?
- \(\alpha\)-D-গ্লুকোজ
- \(\beta\)-D-গ্লুকোজ
- L-গ্লুকোজ
- ফ্রুক্টোজ
- চিত্র দুটি লক্ষ করো এবং ১৩–১৫ নং প্রশ্নের উত্তর দাওঃ
চিত্রের দুটি মনোস্যাকারাইড যুক্ত হলে কোন পদার্থ তৈরি হবে?
- স্টার্চ
- গ্লাইকোজেন
- সুক্রোজ
- সেলুলোজ
- চিত্র দুটি লক্ষ করো এবং ১৩–১৫ নং প্রশ্নের উত্তর দাওঃ
সুক্রোজ তৈরির সময়—
\(i.\) গ্লাইকোসাইডিক বন্ধন সৃষ্টি হয়
\(ii.\) মুক্ত কিটোন ও অ্যালডিহাইড গ্রুপ অক্ষুণ্ণ থাকে
\(iii.\) উভয় অ্যানোমেরিক কার্বন বন্ধনে অংশ নেয়
নিচের কোনটি সঠিক?- \(i\) ও \(ii\)
- \(i\) ও \(iii\)
- \(ii\) ও \(iii\)
- \(i\), \(ii\) ও \(iii\)
- উদ্দীপকটি লক্ষ করো এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাওঃ
প্রদর্শিত ডাইস্যাকারাইডটির নাম কী?
- সেলুলোজ
- সুক্রোজ
- মলটোজ
- সেলোবায়োজ
- উদ্দীপকটি লক্ষ করো এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাওঃ
যৌগটির ক্ষেত্রে—
\(i.\) \(\alpha\)-D-গ্লুকোজ একক দ্বারা গঠিত
\(ii.\) এটি বিজারণক্ষম
\(iii.\) \(\beta\)-\(1,4\) গ্লাইকোসাইডিক বন্ধন রয়েছে
নিচের কোনটি সঠিক?- \(i\) ও \(ii\)
- \(i\) ও \(iii\)
- \(ii\) ও \(iii\)
- \(i\), \(ii\) ও \(iii\)
- উদ্দীপকটি লক্ষ করো এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাওঃ
প্রদর্শিত জৈব যৌগটি কোনটি?
- স্টার্চ
- সেলুলোজ
- গ্লাইকোজেন
- কাইটিন
- উদ্দীপকটি লক্ষ করো এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাওঃ
সেলুলোজ সম্পর্কে কোন তথ্যটি সঠিক?
- \(\alpha\)-\(1,4\) বন্ধন দ্বারা গঠিত
- উদ্ভিদের কোষপ্রাচীরে পাওয়া যায়
- উদ্ভিদ ও প্রাণী উভয়ের দেহে সঞ্চিত থাকে
- পানিতে সহজে দ্রবীভূত হয়
- জীবদেহের গঠন ও বিভিন্ন জৈব-রাসায়নিক ক্রিয়ায় প্রোটিনজাত পদার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত বিশেষ প্রোটিনজাত পদার্থ কোনটি?
- মায়োসিন
- ইন্টারফেরন
- সিডেরোফিলিন
- সেলোলাইসিন
- উদ্দীপকে প্রোটিন ও এনজাইমজাত পদার্থের ভূমিকা উল্লেখ করা হয়েছে।উল্লেখিত এনজাইমজাত পদার্থের বৈশিষ্ট্য—
\(i.\) পানি, গ্লিসারল ও মৃদু অ্যালকোহলে দ্রবণীয়
\(ii.\) ট্যানারিতে চামড়া প্রক্রিয়াজাতকরণে ব্যবহার হতে পারে
\(iii.\) উচ্চ তাপেও কার্যকারিতা অপরিবর্তিত থাকে
নিচের কোনটি সঠিক?- \(i\) ও \(ii\)
- \(i\) ও \(iii\)
- \(ii\) ও \(iii\)
- \(i\), \(ii\) ও \(iii\)
- চিত্রটি লক্ষ করো এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাওঃ
চিত্রে \(A\) দ্বারা নির্দেশিত শর্করাটির একটি বৈশিষ্ট্য কোনটি?
- পানিতে দ্রবীভূত হয় না
- বিজারণ ক্ষমতা রয়েছে
- \(\mathrm{RNA}\)-এর একমাত্র গাঠনিক একক
- এটি কিটোহেক্সোজ
- চিত্রটি লক্ষ করো এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাওঃ
চিত্রের \(N\)-base হতে পারে—
\(i.\) অ্যাডেনিন
\(ii.\) গুয়ানিন
\(iii.\) সাইটোসিন
নিচের কোনটি সঠিক?- \(i\) ও \(ii\)
- \(i\) ও \(iii\)
- \(ii\) ও \(iii\)
- \(i\), \(ii\) ও \(iii\)
- দুধে প্রধানত কোন শর্করা পাওয়া যায়?
- ল্যাকটোজ
- গ্লুকোজ
- ফ্রুক্টোজ
- মলটোজ
- নিচের কোন প্রোটিন পানিতে অদ্রবণীয়?
- গ্লুটেলিন
- প্রোটামিন
- অ্যালবুমিন
- হিস্টোন