শ্বাসক্রিয়া ও শ্বসন অনলাইন পরীক্ষা

শ্বাসক্রিয়া ও শ্বসন: 1011টি প্রশ্ন থেকে অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করুন।

  1. অ্যালভিওলাসের আবরণী কোষ থেকে কোন পদার্থ নিঃসৃত হয়?
    • প্লাজমা ফ্লুইড
    • সেরাস ফ্লুইড
    • মিউসিন
    • সারফ্যাকট্যান্ট
  2. শ্বাসক্রিয়ার স্নায়বিক নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা রাখে কোন স্নায়ু?
    • অ্যাক্সেসরি
    • ইলিয়াক
    • অলফ্যাক্টরি
    • ভেগাস
  3. মানব ভ্রূণে সাধারণত কত সপ্তাহ বয়সে সারফ্যাকট্যান্ট নিঃসরণ শুরু হয়?
    • ২৩ সপ্তাহ
    • ২৪ সপ্তাহ
    • ২০ সপ্তাহ
    • ২৫ সপ্তাহ
  4. অ্যালভিওলাসের detergent-এর মতো কাজ করা রাসায়নিকটি কী?
    • মিউকাস
    • সারফ্যাকট্যান্ট
    • ডিটারজেন্ট
    • গ্লুটিন্যান্ট
  5. Otitis media কোন অঙ্গের রোগ?
    • চোখ
    • নাক
    • কান
    • গলা
  6. ফুসফুসের গঠন ও কাজের মৌলিক একক কোনটি?
    • নিউরন
    • নেফ্রন
    • অ্যালভিওলাস
    • ব্রঙ্কিওল
  7. অ্যালভিওলাস কোথায় পাওয়া যায়?
    • বৃক্কে
    • মস্তিষ্কে
    • বক্ষে
    • ফুসফুসে
  8. শ্বাসতন্ত্রের কোন অংশে ঘ্রাণগ্রাহী কোষ থাকে?
    • ভেস্টিবিউল
    • নাসাগলবিল
    • পশ্চাৎ নাসারন্ধ্র
    • নাসাগহ্বর
  9. এপিগ্লটিস শ্বাসতন্ত্রের কোন অংশে থাকে?
    • শ্বাসনালি
    • নাসাগলবিল
    • স্বরযন্ত্র
    • ভেস্টিবিউল
  10. অ্যালভিওলাস সম্পর্কে কোন বক্তব্যটি প্রযোজ্য নয়?
    • ফুসফুসের গঠন ও কাজের একক
    • পালমোনারি শিরা থেকে এর উৎপত্তি
    • প্রাচীরে কোলাজেন ও স্থিতিস্থাপক তন্তু থাকে
    • প্রাচীর স্কোয়ামাস এপিথেলিয়ামে গঠিত
  11. সারফ্যাকট্যান্ট প্রধানত কোথায় পাওয়া যায়?
    • ব্রঙ্কিওলে
    • অ্যালভিওলাসে
    • ট্রাকিয়ায়
    • ব্রঙ্কাসে
  12. সাইনুসাইটিসের কারণ হতে পারে—
    \(i.\) দাঁতের সংক্রমণ
    \(ii.\) সিস্টিক ফাইব্রোসিস
    \(iii.\) নাকের হাড় বেঁকে থাকা
    নিচের কোনটি সঠিক?
    • \(i\) ও \(ii\)
    • \(i\) ও \(iii\)
    • \(ii\) ও \(iii\)
    • \(i\), \(ii\) ও \(iii\)
  13. প্রশ্বাসের সময় সাধারণত—
    \(i.\) ডায়াফ্রাম নিচে নামে
    \(ii.\) ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়
    \(iii.\) বক্ষগহ্বরের আয়তন বাড়ে
    নিচের কোনটি সঠিক?
    • \(i\) ও \(ii\)
    • \(i\) ও \(iii\)
    • \(ii\) ও \(iii\)
    • \(i\), \(ii\) ও \(iii\)
  14. মানুষের শ্বাসতন্ত্রের সংক্রামক রোগ হলো—
    \(i.\) নিউমোনিয়া
    \(ii.\) নিউমোকক্কাসজনিত সংক্রমণ
    \(iii.\) এমফাইসেমা
    নিচের কোনটি সঠিক?
    • \(i\) ও \(ii\)
    • \(i\) ও \(iii\)
    • \(ii\) ও \(iii\)
    • \(i\), \(ii\) ও \(iii\)
  15. প্রশ্বাসের সময় ঘটে—
    \(i.\) ডায়াফ্রাম নিচে সরে
    \(ii.\) ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়
    \(iii.\) পাঁজর উপরে ও বাইরে ওঠে
    নিচের কোনটি সঠিক?
    • \(i\) ও \(ii\)
    • \(i\) ও \(iii\)
    • \(ii\) ও \(iii\)
    • \(i\), \(ii\) ও \(iii\)
  16. শ্বাস নিয়ন্ত্রণে সহায়ক কেন্দ্র হলো—
    \(i.\) পনস
    \(ii.\) মেডুলা
    \(iii.\) ইন্টারকোস্টাল স্নায়ু
    নিচের কোনটি সঠিক?
    • \(i\) ও \(ii\)
    • \(i\) ও \(iii\)
    • \(ii\) ও \(iii\)
    • \(i\), \(ii\) ও \(iii\)
  17. শ্বাসকেন্দ্র প্রধানত কোথায় থাকে—
    \(i.\) পনস
    \(ii.\) সেরেবেলাম
    \(iii.\) মেডুলা অবলংগাটা
    নিচের কোনটি সঠিক?
    • \(i\) ও \(ii\)
    • \(i\) ও \(iii\)
    • \(ii\) ও \(iii\)
    • \(i\), \(ii\) ও \(iii\)
  18. শ্বাসতন্ত্রের রোগের মধ্যে কোনগুলো সংক্রামক হতে পারে—
    \(i.\) সাইনুসাইটিস
    \(ii.\) ল্যারিনজাইটিস
    \(iii.\) ব্রঙ্কাইটিস
    নিচের কোনটি সঠিক?
    • \(i\) ও \(ii\)
    • \(i\) ও \(iii\)
    • \(ii\) ও \(iii\)
    • \(i\), \(ii\) ও \(iii\)
  19. নিচের চিত্রের আলোকে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাওঃ
    questionচিত্রের \(P\) চিহ্নিত অংশের নাম কী?
    • ট্রাকিয়া
    • ব্রঙ্কাস
    • ব্রঙ্কিওল
    • অ্যালভিওলার নালি
  20. নিচের চিত্রের আলোকে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাওঃ
    questionচিত্রের \(Q\) অংশ সম্পর্কে—
    \(i.\) স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে
    \(ii.\) সারফ্যাকট্যান্ট নিঃসৃত হয়
    \(iii.\) গ্যাসীয় বিনিময় ঘটে
    নিচের কোনটি সঠিক?
    • \(i\) ও \(ii\)
    • \(i\) ও \(iii\)
    • \(ii\) ও \(iii\)
    • \(i\), \(ii\) ও \(iii\)
  21. ফুসফুসের কোন অংশে মূলত গ্যাসীয় বিনিময় সম্পন্ন হয়?
    • সেগমেন্টাল ব্রঙ্কাস
    • টার্মিনাল ব্রঙ্কিওল
    • রেসপিরেটরি ব্রঙ্কিওল
    • অ্যালভিওলার নালি
  22. \(O_2\) ও \(CO_2\)-এর আদান-প্রদান কোন প্রক্রিয়ায় ঘটে?
    • অভিস্রবণ
    • ব্যাপন
    • নিঃসরণ
    • ডিফারেনশিয়াল চাপ
  23. মানবদেহের কোষে \(O_2\) পৌঁছানোর প্রধান বাহক কী?
    • প্লাজমা
    • হিমোগ্লোবিন
    • লসিকা
    • প্লেটলেট
  24. অ্যালভিওলাসে গ্যাস বিনিময়ের অনুকূল বৈশিষ্ট্য হলো—
    \(i.\) পাতলা প্রাচীর
    \(ii.\) বৃহৎ পৃষ্ঠতল
    \(iii.\) ঘন কৈশিক জালিকা
    নিচের কোনটি সঠিক?
    • \(i\) ও \(ii\)
    • \(i\) ও \(iii\)
    • \(ii\) ও \(iii\)
    • \(i\), \(ii\) ও \(iii\)
  25. সাইনুসাইটিসে আক্রান্ত হতে পারে—
    \(i.\) ম্যাক্সিলারি সাইনাস
    \(ii.\) এথময়েড সাইনাস
    \(iii.\) স্ফেনয়েড সাইনাস
    নিচের কোনটি সঠিক?
    • \(i\) ও \(ii\)
    • \(i\) ও \(iii\)
    • \(ii\) ও \(iii\)
    • \(i\), \(ii\) ও \(iii\)