ভেক্টর অনলাইন পরীক্ষা
ভেক্টর: 1449টি প্রশ্ন থেকে অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করুন।
- নিচের কোন রাশিটির মান আছে কিন্তু দিক নেই?
- তড়িৎ প্রাবল্য
- তড়িৎ বিভব
- ভরবেগ
- বেগ
- দুটি ভেক্টরের লব্ধির মান নির্ভর করে কিসের উপর?
- ভেক্টরদ্বয়ের আদি অবস্থান
- দিক
- ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ
- প্রকৃতি
- নিচের কোনটি স্কেলার রাশি নয়?
- দৈর্ঘ্য
- দ্রুতি
- কাজ
- সরণ
- যা কিছু পরিমাপ করা যায় তাকে কী বলে?
- পরিমাপ
- ভেক্টর
- রাশি
- স্কেলার
- দিক বিবেচনায় রাশিগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
- ২
- ৩
- ৪
- ৫
- কোনটি ভেক্টর রাশি নির্দেশ করে না?
- \(\vec{A}\)
- \(\underline{A}\)
- \(\mathbf{A}\)
- \(\left|\vec{A}\right|\)
- স্কেলার রাশি হলো—
\(i.\) ত্বরণ
\(ii.\) দৈর্ঘ্য
\(iii.\) বৈদ্যুতিক বিভব
নিচের কোনটি সঠিক?- \(i.\) ও \(ii.\)
- \(i.\) ও \(iii.\)
- \(ii.\) ও \(iii.\)
- \(i.\), \(ii.\) ও \(iii.\)
- ভেক্টর রাশি হলো—
\(i.\) কাজ
\(ii.\) ত্বরণ
\(iii.\) ওজন
নিচের কোনটি সঠিক?- \(i.\) ও \(ii.\)
- \(i.\) ও \(iii.\)
- \(ii.\) ও \(iii.\)
- \(i.\), \(ii.\) ও \(iii.\)
- \(\vec{P}\) দিক রাশিটির মান ৫ একক। এটি প্রকাশ করার পদ্ধতি হলো—
\(i.\) \(\left|\vec{P}\right|=5\)
\(ii.\) \(\mathbf{P}=5\)
\(iii.\) \(\underline{P}=5\)
নিচের কোনটি সঠিক?- \(i.\) ও \(ii.\)
- \(i.\) ও \(iii.\)
- \(ii.\) ও \(iii.\)
- \(i.\), \(ii.\) ও \(iii.\)
- \(1.5\,\mathrm{cm}\)-কে একক ধরে উত্তর-দক্ষিণ বরাবর \(4\,\mathrm{km\,hr^{-1}}\) মানের একটি বেগ \(\overrightarrow{PQ}\) ভেক্টর আকারে বোঝাতে—
\(i.\) উত্তর-দক্ষিণ বরাবর একটি সরলরেখা \(PQ\) নেওয়া হয়, যার দৈর্ঘ্য \(6\,\mathrm{cm}\)
\(ii.\) \(P\) প্রান্তে উত্তর অভিমুখী একটি তীরচিহ্ন দেওয়া হয়
\(iii.\) \(Q\) প্রান্তে দক্ষিণ অভিমুখী একটি তীরচিহ্ন দেওয়া হয়
নিচের কোনটি সঠিক?- \(i.\) ও \(ii.\)
- \(i.\) ও \(iii.\)
- \(ii.\) ও \(iii.\)
- \(i.\), \(ii.\) ও \(iii.\)
- একটি ভেক্টরের মান বা দিক বা উভয়ের পরিবর্তন ঘটলে—
\(i.\) উহা আর পূর্ববৎ ভেক্টর থাকে না
\(ii.\) একটি স্কেলার রাশিতে পরিণত হয়
\(iii.\) একটি নতুন ভেক্টরে পরিণত হয়
নিচের কোনটি সঠিক?- \(i.\) ও \(ii.\)
- \(ii.\) ও \(iii.\)
- \(i.\) ও \(iii.\)
- \(i.\), \(ii.\) ও \(iii.\)
- ঘূর্ণন বল ভেক্টরকে কী দ্বারা প্রকাশ করা হয়?
- \(\overrightarrow{|\tau|}\)
- \(\boldsymbol{\tau}\)
- \(\vec{\tau}\)
- \(\underline{\tau}\)
- নিচের কোনটি ভেক্টর রাশি নয়?
- টর্ক
- বল
- বলের ভ্রামক
- জড়তার ভ্রামক
- টর্কের দিক কোন দিকে?
- \(\vec{r}\times\vec{F}\)-এর দিকে
- \(\vec{F}\times\vec{r}\)-এর দিকে
- লম্ব বরাবর
- অনুভূমিক বরাবর
- কোন সূত্রানুসারে ঘূর্ণন বলের দিক নির্ণয় করা যায় না?
- ফ্লেমিং-এর ডান হস্ত সূত্র
- ফ্লেমিং-এর বাম হস্ত সূত্র
- ডান হাতি স্ক্রু নিয়ম
- লেনজের সূত্র
- ঘূর্ণন গতির ক্ষেত্রে ঘূর্ণায়মান বস্তুর ঘূর্ণন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ও কৌণিক বেগের গুণফলকে কী বলে?
- কৌণিক বেগ
- কৌণিক সরণ
- কৌণিক ত্বরণ
- কৌণিক ভরবেগ
- সামান্তরিকের নিচের তলের ক্ষেত্রফল কোনটি?
- \(\left|\vec{P}\times\vec{Q}\right|\)
- \(\left|\vec{Q}\times\vec{P}\right|\)
- \(\vec{P}\times\vec{Q}\)
- \(-\vec{P}\times\vec{Q}\)
- তল ভেক্টরের দিক কোনটি?
- তলের উপর লম্ব ভিতরের দিকে
- তলের উপর লম্ব বাইরের দিকে
- তলের সমান্তরালে বাইরের দিকে
- তলের সমান্তরালে ভিতরের দিকে
- কোনো বস্তুর ধাক্কা, টানা বা ঠেলাকে যে রাশি দ্বারা প্রকাশ করা হয়—
\(i.\) তাকে \(F\) দ্বারা প্রকাশ করা হয়
\(ii.\) তার মান আছে
\(iii.\) তার দিক আছে
নিচের কোনটি সঠিক?- \(i.\) ও \(ii.\)
- \(ii.\) ও \(iii.\)
- \(i.\) ও \(iii.\)
- \(i.\), \(ii.\) ও \(iii.\)
- আমরা একটি স্ক্রুকে খোলার জন্য মোচড় বল প্রয়োগ করে ঘূর্ণন সৃষ্টি করি। এ বল—
\(i.\) ঘূর্ণন বল
\(ii.\) একটি স্কেলার রাশি
\(iii.\) টর্ক বা বলের ভ্রামকও বলা হয়
নিচের কোনটি সঠিক?- \(i.\) ও \(ii.\)
- \(ii.\) ও \(iii.\)
- \(i.\) ও \(iii.\)
- \(i.\), \(ii.\) ও \(iii.\)
- কৌণিক ভরবেগ—
\(i.\) ঘূর্ণন জড়তা ও কৌণিক বেগের গুণফলের সমান
\(ii.\) একটি ভেক্টর রাশি
\(iii.\) এর দিক কৌণিক বেগের দিক
নিচের কোনটি সঠিক?- \(i.\) ও \(ii.\)
- \(ii.\) ও \(iii.\)
- \(i.\) ও \(iii.\)
- \(i.\), \(ii.\) ও \(iii.\)
- নিচের চিত্রটি লক্ষ করো এবং ২২–২৪ নং প্রশ্নের উত্তর দাওঃ
ভেক্টরটির মূলবিন্দু কোনটি?- \(A\)
- \(O\)
- \(B\)
- \(M\)
- নিচের চিত্রটি লক্ষ করো এবং ২২–২৪ নং প্রশ্নের উত্তর দাওঃ
নিচের কোনটি দ্বারা ভেক্টরটির মান প্রকাশ পায়?- \(|A|\)
- \(|B|\)
- \(|O|\)
- \(|M|\)
- নিচের চিত্রটি লক্ষ করো এবং ২২–২৪ নং প্রশ্নের উত্তর দাওঃ
উপরোক্ত ভেক্টরকে প্রকাশ করা যায়—
\(i.\) \(\mathbf{M}\) দ্বারা
\(ii.\) \(\vec{M}\) দ্বারা
\(iii.\) \(\underline{M}\) দ্বারা
নিচের কোনটি সঠিক?- \(i.\) ও \(ii.\)
- \(i.\) ও \(iii.\)
- \(ii.\) ও \(iii.\)
- \(i.\), \(ii.\) ও \(iii.\)
- সমমানের দুটি বিপরীতমুখী ভেক্টরের লব্ধি কী রূপ হয়?
- অবস্থান ভেক্টর
- একক ভেক্টর
- সমান ভেক্টর
- শূন্য ভেক্টর