গতিবিদ্যা অনলাইন পরীক্ষা
গতিবিদ্যা: 1685টি প্রশ্ন থেকে অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করুন।
- স্থির বা গতিশীল কোনো বস্তুর অবস্থান সুনির্দিষ্টভাবে নির্ণয় করার জন্য কোনটির প্রয়োজন হয়?
- প্রসঙ্গ বিন্দু
- প্রসঙ্গ কাঠামো
- মূল বিন্দু
- ত্রিমাত্রিক কাঠামো
- মুক্তভাবে পড়ন্ত একটি বস্তুর বিভিন্ন সময়ের অবস্থান কী ধরনের প্রসঙ্গ কাঠামো দ্বারা নির্ণয় করা যায়?
- একমাত্রিক
- দ্বিমাত্রিক
- ত্রিমাত্রিক
- চতুর্মাত্রিক
- একটি কণা কোনো সমতল বরাবর গতিশীল হলে এর গতি ব্যাখ্যা করার জন্য কোন ধরনের প্রসঙ্গ কাঠামোর প্রয়োজন হবে?
- একমাত্রিক
- দ্বিমাত্রিক
- ত্রিমাত্রিক
- চতুর্মাত্রিক
- টেবিলের উপর সঞ্চারমান একটি মার্বেল কোন ধরনের স্থানে বিচরণ করে?
- একমাত্রিক
- দ্বিমাত্রিক
- ত্রিমাত্রিক
- চতুর্মাত্রিক
- কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর স্থিতিকে কী বলে?
- স্থিতি
- গতি
- আপেক্ষিক স্থিতি
- আপেক্ষিক গতি
- সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাকে কী বলে?
- স্থিতি
- গতি
- আপেক্ষিক স্থিতি
- আপেক্ষিক গতি
- সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে কী বলে?
- স্থিতিশীল বস্তু
- স্থির বস্তু
- গতিশীল বস্তু
- দৃঢ় বস্তু
- সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না করাকে কী বলে?
- স্থিতি
- গতি
- আপেক্ষিক স্থিতি
- আপেক্ষিক গতি
- নিচের কোনটি জড় প্রসঙ্গ কাঠামোর উদাহরণ?
- অসমবেগে গতিশীল ট্রেন
- সমবেগে গতিশীল ট্রেন
- বৃত্তপথে গতিশীল ট্রেন
- সমত্বরণে গতিশীল ট্রেন
- কোনটি ত্রিমাত্রিক গতির উদাহরণ?
- একটি সোজা সড়কে কোনো একটি গাড়ির গতি
- দেয়ালে একটি পিঁপড়ার গতি
- কোনো স্থানে একটি পাখির গতি
- উড়োজাহাজের গতি
- কোনটি ত্রিমাত্রিক গতির উদাহরণ?
- একটি সোজা সড়কে কোনো একটি গাড়ির গতি
- দেয়ালে একটি পিঁপড়ার গতি
- টেবিলের উপর একটি পিঁপড়ার গতি
- উড়োজাহাজের গতি
- পদার্থ—
\(i.\) জায়গা দখল করে
\(ii.\) ইন্দ্রিয়গ্রাহ্য
\(iii.\) বল প্রয়োগ করলে বাধা দেওয়ার চেষ্টা করে
নিচের কোনটি সঠিক?- \(i.\) ও \(ii.\)
- \(i.\) ও \(iii.\)
- \(ii.\) ও \(iii.\)
- \(i.\), \(ii.\) ও \(iii.\)
- প্রসঙ্গ কাঠামোর সাহায্যে সুনির্দিষ্টভাবে নির্ণয় করা যায়—
\(i.\) স্থির কোনো বস্তুর অবস্থান
\(ii.\) গতিশীল কোনো বস্তুর অবস্থান
\(iii.\) পড়ন্ত কোনো বস্তুর অবস্থান
নিচের কোনটি সঠিক?- \(i.\) ও \(ii.\)
- \(i.\) ও \(iii.\)
- \(ii.\) ও \(iii.\)
- \(i.\), \(ii.\) ও \(iii.\)
- দ্বিমাত্রিক বস্তুর উদাহরণ হলো—
\(i.\) লম্বা সরু কাঠি
\(ii.\) পাতলা কাগজ
\(iii.\) পাতলা টিনের পাত
নিচের কোনটি সঠিক?- \(i.\) ও \(ii.\)
- \(i.\) ও \(iii.\)
- \(ii.\) ও \(iii.\)
- \(i.\), \(ii.\) ও \(iii.\)
- নিচের চিত্রটি লক্ষ করঃ
উপরের চিত্রে—
\(i.\) \(OR=QS=x\)
\(ii.\) \(OS=RQ=y\)
\(iii.\) \(OT=PQ=z\)
নিচের কোনটি সঠিক?- \(i.\) ও \(ii.\)
- \(i.\) ও \(iii.\)
- \(ii.\) ও \(iii.\)
- \(i.\), \(ii.\) ও \(iii.\)
- কোনটি দ্বারা দ্রুতি পরিমাপ করা হয়?
- বেগের মান
- সরণের মান
- ত্বরণের মান
- বেগের বৃদ্ধি
- কোনো বস্তুর বেগ \(\vec{v}\) হলে তার দ্রুতি নিচের কোনটি?
- \(\frac{\vec{v}}{2}\)
- \(|\vec{v}|\)
- \(\frac{d\vec{r}}{dt}\)
- \(2\vec{v}\)
- তাৎক্ষণিক বেগ কোনটি নির্দেশ করে?
- প্রাথমিক বেগ
- গড় বেগ
- একটি বিশেষ মুহূর্তের বেগ
- চূড়ান্ত বেগ
- সময়ের সাপেক্ষে অবস্থান ভেক্টরের বৃদ্ধির হারকে কী বলা হয়?
- ত্বরণ
- বেগ
- সরণ
- দ্রুতি
- কোন লেখচিত্র থেকে গড়বেগ নির্ণয় করা যায়?
- ত্বরণ বনাম সময় লেখচিত্র
- দূরত্ব বনাম সময় লেখচিত্র
- দ্রুতি বনাম সময় লেখচিত্র
- অবস্থান বনাম সময় লেখচিত্র
- সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় ত্বরণের সীমান্তিক মানকে কী বলে?
- তাৎক্ষণিক ত্বরণ
- তাৎক্ষণিক বেগ
- সরণ
- মন্দন
- কোন দুটি রাশির মাত্রা সমীকরণ অভিন্ন?
- সরণ ও বেগ
- বেগ ও ত্বরণ
- দ্রুতি ও বেগ
- বল ও ত্বরণ
- \(\Delta t\) সময় ব্যবধানে কোনো বস্তুর বেগের পরিবর্তন \(\Delta\vec{v}\) হলে ত্বরণ \(\vec{a}\) কত?
- \[\lim_{\Delta t\to0}\frac{\Delta\vec{v}}{\Delta t}\]
- \(\frac{\Delta\vec{v}}{\Delta t}\)
- \(\Delta\vec{v}\times\Delta t\)
- \[\lim_{\Delta t\to\infty}\left(\Delta\vec{v}\times\Delta t\right)\]
- কোনটি দ্বারা সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হার নির্দেশ করা হয়?
- ত্বরণ
- দ্রুতি
- সরণ
- তাৎক্ষণিক বেগ
- যেকোনো সময় ব্যবধানে কোনো বস্তুর গড়ে প্রতি একক সময়ে বেগের যে পরিবর্তন হয় তাকে বস্তুটির ক্ষেত্রে কী বলা হয়?
- তাৎক্ষণিক ত্বরণ
- ত্বরণ
- গড় ত্বরণ
- সীমান্তিক ত্বরণ