নিউটনিয়ান বলবিদ্যা অনলাইন পরীক্ষা

নিউটনিয়ান বলবিদ্যা: 1746টি প্রশ্ন থেকে অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করুন।

  1. পদার্থের জড়তার পরিমাণ কোনটি?
    • বল
    • ভর
    • স্থিতিস্থাপকতা
    • ভরবেগ
  2. পদার্থ যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে কী বলে?
    • স্থিতিস্থাপকতা
    • বল
    • পরম স্থিতি
    • জড়তা
  3. জড়তা কত প্রকার?
    • দুই
    • তিন
    • চার
    • পাঁচ
  4. যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় অথবা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে কী বলে?
    • বল
    • জড়তা
    • ভর
    • ভরবেগ
  5. গাড়ি হঠাৎ চলতে শুরু করলে কোনটির কারণে আরোহী পিছনের দিকে হেলে পড়ে?
    • স্থিতি জড়তা
    • বলের প্রতিক্রিয়া
    • গতি জড়তা
    • বাতাসের বাধা
  6. ধুলিময় পোশাক ছড়ি দিয়ে আঘাত করলে পোশাক সরে যায়, কিন্তু ধুলিকণা নিচে পড়ে যায় কোনটির কারণে?
    • গতি জড়তা
    • ভরবেগ
    • বাতাসের বাধা
    • স্থিতি জড়তা
  7. চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহী সামনের দিকে ঝুঁকে পড়ে কোনটির কারণে?
    • বলের প্রতিক্রিয়া
    • স্থিতি জড়তা
    • গতি জড়তা
    • বাতাসের চাপ
  8. দুটি আধানিত কণা পরস্পরের সাপেক্ষে গতিশীল থাকলে তাদের ওপর কয়টি বল ক্রিয়া করে?
    • ২টি
    • ৩টি
    • ৪টি
    • ৫টি
  9. কোন বল তারাগুলোকে একত্রে আবদ্ধ করে গ্যালাক্সি তৈরি করে?
    • মহাকর্ষ বল
    • তড়িৎ চৌম্বক বল
    • সবল নিউক্লীয় বল
    • দুর্বল নিউক্লীয় বল
  10. কোন বলটির পাল্লা অসীম?
    • ঘর্ষণ বল
    • তড়িৎ চৌম্বক বল
    • সবল নিউক্লীয় বল
    • দুর্বল নিউক্লীয় বল
  11. কোন বল ইলেকট্রনকে নিউক্লিয়াসের সঙ্গে আবদ্ধ করে পরমাণু তৈরি করে?
    • মহাকর্ষ বল
    • তড়িৎ চৌম্বক বল
    • সবল নিউক্লীয় বল
    • দুর্বল নিউক্লীয় বল
  12. সবলতার ক্ষেত্রে সবল নিউক্লীয় বল দুর্বল নিউক্লীয় বলের কত গুণ?
    • \(10^8\)
    • \(10^9\)
    • \(10^{10}\)
    • \(10^{13}\)
  13. সবল নিউক্লীয় বলের বাহক কোনটি?
    • বোসন
    • মেসন
    • গ্র্যাভিটন
    • ফোটন
  14. \(\beta\) কণা এবং নিউট্রিনো কণার নির্গমন কোন মৌলিক বলের কারণে ঘটে থাকে?
    • মহাকর্ষ বল
    • তড়িৎ চৌম্বক বল
    • সবল নিউক্লীয় বল
    • দুর্বল নিউক্লীয় বল
  15. কোন বল নিউক্লিয়াসে অস্থিতিশীলতার উদ্ভব ঘটায়?
    • মহাকর্ষ বল
    • তড়িৎ চুম্বক বল
    • সবল নিউক্লীয় বল
    • দুর্বল নিউক্লীয় বল
  16. অধিকাংশ তেজস্ক্রিয় ভাঙন বিক্রিয়াগুলো কোন বলের কারণে ঘটে থাকে?
    • সবল নিউক্লীয় বল
    • দুর্বল নিউক্লীয় বল
    • মহাকর্ষ বল
    • তড়িৎ চৌম্বক বল
  17. কোন ধরনের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যায়?
    • তেজস্ক্রিয় নিউক্লিয়াস
    • ক্ষণস্থায়ী নিউক্লিয়াস
    • স্বতঃস্ফূর্ত নিউক্লিয়াস
    • দুর্বল নিউক্লিয়াস
  18. দুর্বল নিউক্লীয় বলের পাল্লা কত?
    • \(10^{-14}\,\mathrm{m}\)
    • \(10^{-15}\,\mathrm{m}\)
    • \(10^{-18}\,\mathrm{m}\)
    • \(10^{-17}\,\mathrm{m}\)
  19. স্থিতি জড়তার ফলে—
    \(i.\) গাড়ি হঠাৎ চলতে শুরু করলে আরোহী পিছনের দিকে হেলে পড়ে
    \(ii.\) ধুলিময় পোশাক ছড়ি দিয়ে আঘাত করলে পোশাক সরে যায়, কিন্তু ধুলিকণা নিচে পড়ে যায়
    \(iii.\) বুলেট কাচের জানালায় সমান ছিদ্র করে বের হয়ে যায়, কিন্তু ঢিল ছুড়লে কাচ চৌচির হয়ে ফেটে যায়
    নিচের কোনটি সঠিক?
    • \(i\) ও \(ii\)
    • \(i\) ও \(iii\)
    • \(ii\) ও \(iii\)
    • \(i\), \(ii\) ও \(iii\)
  20. ভর হলো—
    \(i.\) পদার্থের জড়তার পরিমাপ
    \(ii.\) কোনো একটি বস্তুর বেগের পরিবর্তনকে বাধা দেওয়ার পরিমাপ
    \(iii.\) পদার্থের স্থিতিস্থাপকতার পরিমাপ
    নিচের কোনটি সঠিক?
    • \(i\) ও \(ii\)
    • \(i\) ও \(iii\)
    • \(ii\) ও \(iii\)
    • \(i\), \(ii\) ও \(iii\)
  21. বল প্রয়োগ না করলে—
    \(i.\) স্থির বস্তু স্থির অবস্থায় থাকবে
    \(ii.\) গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকবে
    \(iii.\) বস্তু জড়তা প্রদর্শন করবে
    নিচের কোনটি সঠিক?
    • \(i\) ও \(ii\)
    • \(i\) ও \(iii\)
    • \(ii\) ও \(iii\)
    • \(i\), \(ii\) ও \(iii\)
  22. সবল নিউক্লীয় বল—
    \(i.\) দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পায়
    \(ii.\) \(10^{-15}\,\mathrm{m}\)-এর বেশি দূরত্বে উপেক্ষণীয়
    \(iii.\) নিউক্লিয়াসের স্থায়িত্বের জন্য অবদান রাখে
    নিচের কোনটি সঠিক?
    • \(i\) ও \(ii\)
    • \(i\) ও \(iii\)
    • \(ii\) ও \(iii\)
    • \(i\), \(ii\) ও \(iii\)
  23. দুর্বল নিউক্লীয় বলের ফলে সংঘটিত হয়—
    \(i.\) নিউক্লীয় বিক্রিয়া
    \(ii.\) নিউক্লিয়াসের অস্থিতিশীলতা
    \(iii.\) তেজস্ক্রিয় ভাঙন
    নিচের কোনটি সঠিক?
    • \(i\) ও \(ii\)
    • \(i\) ও \(iii\)
    • \(ii\) ও \(iii\)
    • \(i\), \(ii\) ও \(iii\)
  24. তড়িৎ চৌম্বক বল—
    \(i.\) একটি বিপরীতবর্গীয় বল
    \(ii.\) দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পায়
    \(iii.\) অসীম পাল্লাসম্পন্ন
    নিচের কোনটি সঠিক?
    • \(i\) ও \(ii\)
    • \(i\) ও \(iii\)
    • \(ii\) ও \(iii\)
    • \(i\), \(ii\) ও \(iii\)
  25. নিচের উদ্দীপকটি পড় এবং ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাওঃ
    এই মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। এটি একটি মৌলিক বল।উক্ত বলের ক্ষেত্রে কোন উক্তিটি প্রযোজ্য?
    • মৌলিক বলসমূহের মধ্যে এটি দুর্বলতম
    • স্থির তড়িৎ বলের তুলনায় এটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ
    • ঘর্ষণ বল এই বলের ভিন্ন রূপ মাত্র
    • এই বলের পাল্লা \(10^{-15}\,\mathrm{m}\)