মহাকর্ষ ও অভিকর্ষ অনলাইন পরীক্ষা

মহাকর্ষ ও অভিকর্ষ: 1355টি প্রশ্ন থেকে অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করুন।

  1. পড়ন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিও-এর সূত্র কয়টি?
    • ২
    • ৩
    • ৪
    • ৫
  2. বিনা বাধায় স্থির অবস্থান হতে পড়ন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ঐ সময়ের—
    • সমানুপাতিক
    • ব্যস্তানুপাতিক
    • বর্গের সমানুপাতিক
    • বর্গের ব্যস্তানুপাতিক
  3. পড়ন্ত বস্তুর সময় দ্বিগুণ করলে বেগ কত হবে?
    • চার গুণ
    • পাঁচ গুণ
    • দ্বিগুণ
    • ছয় গুণ
  4. অভিকর্ষের ফলে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর যে ত্বরণ হয় তাকে কী বলে?
    • অভিকর্ষ ত্বরণ
    • একক ত্বরণ
    • মুক্ত ত্বরণ
    • অভিকর্ষজ ত্বরণ
  5. মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি কোন প্রকারের গতির উদাহরণ?
    • একমাত্রিক গতি
    • দ্বিমাত্রিক গতি
    • ত্রিমাত্রিক গতি
    • সমতলীয় গতি
  6. মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ত্বরণ কোনটি দ্বারা প্রকাশ করা হয়?
    • \(\vec{a}=g\hat{i}\)
    • \(\vec{a}=-g\hat{i}\)
    • \(\vec{a}=-g\hat{j}\)
    • \(\vec{a}=-g\hat{k}\)
  7. বিজ্ঞানী গ্যালিলিও কোন বিষয়ের সূত্র দেন?
    • স্থির বস্তুর
    • পড়ন্ত বস্তুর
    • অনুভূমিকভাবে গতিশীল বস্তুর
    • উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর
  8. পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ কোনটি?
    • \(v\propto h\)
    • \(v\propto t^2\)
    • \(v^2\propto t\)
    • \(v\propto t\)
  9. পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রের গাণিতিক রূপ কোনটি?
    • \(h\propto t\)
    • \(h\propto t^2\)
    • \(v\propto t\)
    • \(v\propto t^2\)
  10. কোনো পড়ন্ত বস্তুর সময় দ্বিগুণ করলে অতিক্রান্ত দূরত্ব কত হবে?
    • দ্বিগুণ
    • তিন গুণ
    • চার গুণ
    • আট গুণ
  11. স্থির অবস্থান হতে বিনা বাধায় পড়ন্ত ভারী ও হালকা সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে— এটি পড়ন্ত বস্তুর কোন সূত্র?
    • ১ম
    • ২য়
    • ৩য়
    • ৪র্থ
  12. অভিকর্ষজ ত্বরণ নির্ভর করে কোনটির উপর?
    • সময়
    • ভর
    • স্থান
    • কোনোটিই নয়
  13. গ্যালিলিও কোন দেশের অধিবাসী?
    • গ্রিক
    • ইতালি
    • রাশিয়া
    • আমেরিকা
  14. বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে—
    \(i.\) \(h\propto t\)
    \(ii.\) \(v\propto t\)
    \(iii.\) \(h\propto t^2\)
    নিচের কোনটি সঠিক?
    • \(i.\) ও \(ii.\)
    • \(i.\) ও \(iii.\)
    • \(ii.\) ও \(iii.\)
    • \(i.\), \(ii.\) ও \(iii.\)
  15. পড়ন্ত বস্তুর ২য় সূত্রের ক্ষেত্রে—
    \(i.\) বস্তু কর্তৃক প্রাপ্ত বেগ পতনের সময়ের সমানুপাতিক
    \(ii.\) \(\frac{h_1}{t_1}=\text{ধ্রুবক}\)
    \(iii.\) \(\frac{v_1}{t_1}=\text{ধ্রুবক}\)
    নিচের কোনটি সঠিক?
    • \(i.\) ও \(ii.\)
    • \(i.\) ও \(iii.\)
    • \(ii.\) ও \(iii.\)
    • \(i.\), \(ii.\) ও \(iii.\)
  16. পড়ন্ত বস্তুর ৩য় সূত্রের ক্ষেত্রে—
    \(i.\) অতিক্রান্ত দূরত্ব সময়ের সমানুপাতিক
    \(ii.\) অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক
    \(iii.\) \(\frac{h_1}{t_1^2}=\text{ধ্রুবক}\)
    নিচের কোনটি সঠিক?
    • \(i.\) ও \(ii.\)
    • \(i.\) ও \(iii.\)
    • \(ii.\) ও \(iii.\)
    • \(i.\), \(ii.\) ও \(iii.\)
  17. জ্যোতির্বিদ টাইকো-ব্রাহে গ্রহের গতিবিধি পর্যবেক্ষণ করে যে তথ্য সংগ্রহ করেন, তা বিশ্লেষণ করেন কোন বিজ্ঞানী?
    • নিউটন
    • কেপলার
    • স্টিফেন হকিং
    • কোপার্নিকাস
  18. মঙ্গল গ্রহের গতিবিধি পর্যবেক্ষণ করেন কোন বিজ্ঞানী?
    • টাইকো-ব্রাহে
    • থেলিস
    • নিউটন
    • গ্যালিলিও
  19. সৌরজগৎ নিয়ে কোন দার্শনিকগণ সর্বপ্রথম চিন্তা-ভাবনা শুরু করেন?
    • ভারতীয়
    • গ্রিক
    • রোমান
    • ব্রিটিশ
  20. কোন শতাব্দী পর্যন্ত মহাবিশ্ব সম্পর্কিত টলেমির মতবাদ কার্যকর ছিল?
    • একাদশ
    • দ্বাদশ
    • ত্রয়োদশ
    • পঞ্চদশ
  21. কোন বিজ্ঞানী ষোড়শ শতাব্দীতে সৌরজগৎ সম্পর্কিত আর্যভট্টের মতবাদ প্রমাণ করে টলেমির মতবাদকে অগ্রহণযোগ্য প্রমাণ করেন?
    • কেপলার
    • কোপার্নিকাস
    • নিউটন
    • গ্যালিলিও
  22. গ্রহ-উপগ্রহের গতি সম্পর্কিত বিজ্ঞানী কেপলারের কয়টি সূত্র আছে?
    • দুইটি
    • তিনটি
    • চারটি
    • পাঁচটি
  23. “প্রত্যেকটি গ্রহই সূর্যকে একটি নাভিতে রেখে উপবৃত্তাকার পথে প্রতিনিয়ত সূর্যকে প্রদক্ষিণ করছে”— এটি কেপলারের কোন সূত্র?
    • প্রথম সূত্র
    • দ্বিতীয় সূত্র
    • তৃতীয় সূত্র
    • চতুর্থ সূত্র
  24. “যেকোনো গ্রহ এবং সূর্যের সংযোগকারী রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে”— এটি কোন সূত্র নামে পরিচিত?
    • কেপলারের প্রথম সূত্র
    • কেপলারের দ্বিতীয় সূত্র
    • কেপলারের তৃতীয় সূত্র
    • কেপলারের চতুর্থ সূত্র
  25. সূর্যের কাছাকাছি আসতে থাকলে গ্রহের দ্রুতি—
    • বৃদ্ধি পায়
    • হ্রাস পায়
    • অপরিবর্তিত থাকে
    • কোনোটিই নয়