তাপগতিবিদ্যা অনলাইন পরীক্ষা

তাপগতিবিদ্যা: 1306টি প্রশ্ন থেকে অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করুন।

  1. কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কেবল নির্ভর করে এর—
    • তাপমাত্রার উপর
    • চাপের উপর
    • আয়তনের উপর
    • এনট্রপির উপর
  2. রুদ্ধতাপীয় ও সমোষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে \(P-V\) লেখচিত্রের যেকোনো বিন্দুতে ঢালদ্বয়ের অনুপাত—
    • \(\gamma\)
    • \(\frac{1}{\gamma}\)
    • \(\gamma+1\)
    • \(\gamma-1\)
  3. নিচের কোন প্রক্রিয়ার ক্ষেত্রে \(dQ=dW\) হয়?
    • সমোষ্ণ প্রক্রিয়া
    • সমচাপ প্রক্রিয়া
    • সমআয়তন প্রক্রিয়া
    • রুদ্ধতাপীয় প্রক্রিয়া
  4. কার্নো চক্রের কোন ধাপে তাপ গৃহীত হয়?
    • প্রথম
    • দ্বিতীয়
    • তৃতীয়
    • চতুর্থ
  5. \(20\,m\,s^{-1}\) বেগপ্রাপ্ত একটি সিসার বুলেট কোথাও থামিয়ে দেওয়া হলে সমস্ত গতিশক্তি তাপে পরিণত হলো। বুলেটের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে?
    সিসার আপেক্ষিক তাপ \(1.26\,J\,kg^{-1}K^{-1}\)
    • \(148.73\,K\)
    • \(158.73\,K\)
    • \(185.73\,K\)
    • \(186.73\,K\)
  6. নিচের কোন প্রক্রিয়াতে কাজের পরিমাণ শূন্য?
    • স্থির আয়তন
    • স্থির চাপ
    • সমোষ্ণ
    • রুদ্ধতাপীয়
  7. \(0^\circ C\) তাপমাত্রায় \(40\,g\) বরফকে \(0^\circ C\) তাপমাত্রার \(40\,g\) পানিতে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত?
    • \(49.2\,J\,K^{-1}\)
    • \(49.2\times10^2\,J\,K^{-1}\)
    • \(49.2\times10^3\,J\,K^{-1}\)
    • \(49.2\times10^3\,kJ\,K^{-1}\)
  8. রুদ্ধতাপীয় প্রসারণে গ্যাসের শক্তির উৎস হলো—
    • বাহ্যিক কাজ
    • তাপ বর্জন
    • অভ্যন্তরীণ শক্তি
    • তাপ গ্রহণ
  9. এনট্রপির একক হলো—
    • \(J\,K^{-1}\)
    • \(J\,K\)
    • \(J\,s^{-1}\)
    • \(J/^\circ C\)
  10. বহু পরমাণবিক গ্যাসের ক্ষেত্রে \(\gamma\)-এর মান কত?
    • \(1.05\)
    • \(1.33\)
    • \(1.4\)
    • \(1.66\)
  11. নিচের কোনটি সমোষ্ণ পরিবর্তনের শর্ত?
    • এটি ধীর গতির প্রক্রিয়া
    • চতুষ্পার্শ্বের মাধ্যমের তাপধারণ ক্ষমতা কম
    • পাত্রের দেয়াল তাপ সুপরিবাহী
    • তাপ অপসারণ বা সরবরাহ প্রয়োজন
  12. রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় একটি দ্বিপরমাণুক গ্যাসের চাপ \(5\%\) বৃদ্ধি করলে গ্যাসের আয়তন শতকরা কত কমবে? \(\gamma=1.4\)
    • \(2.5\%\)
    • \(3.42\%\)
    • \(4.76\%\)
    • \(5\%\)
  13. এনট্রপি বলতে বোঝায়—
    • সিস্টেমের বিশৃঙ্খলার পরিমাপ
    • শৃঙ্খলের জন্য শক্তির প্রাপ্যতা
    • শক্তি রূপান্তরের সক্ষমতা
    • শক্তি রূপান্তরের সম্ভাব্যতা
  14. \(\gamma=\frac{5}{3}\)-এর জন্য কোনটি সঠিক?
    • \(C_P=\frac{5}{3}R\)
    • \(C_V=\frac{5}{3}R\)
    • \(C_V=\frac{3}{2}R\)
    • \(C_V=2R\)
  15. \(CO_2\) গ্যাসের জন্য \(\gamma\)-এর মান কত?
    • \(1.33\)
    • \(1.40\)
    • \(1.67\)
    • \(1.69\)
  16. একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা \(60\%\)। যদি তার তাপগ্রাহকের তাপমাত্রা \(17^\circ C\) হয়, তবে উৎসের তাপমাত্রা কত?
    • \(725^\circ C\)
    • \(700^\circ C\)
    • \(452^\circ C\)
    • \(290^\circ C\)
  17. একটি কার্নো ইঞ্জিন \(427^\circ C\) ও \(227^\circ C\) তাপমাত্রার মধ্যে কাজ করে। ইঞ্জিনের দক্ষতা কত?
    • \(28.5\%\)
    • \(40\%\)
    • \(46.83\%\)
    • \(81\%\)
  18. একটি গাড়ি চলতে থাকলে এর টায়ারের ভিতর কোন তাপগতীয় প্রক্রিয়া ঘটে?
    • সমোষ্ণ
    • রুদ্ধতাপীয়
    • সমআয়তন
    • সমচাপীয়
  19. “কোনো নির্দিষ্ট পরিমাণ তাপশক্তিকে সম্পূর্ণভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার মতো যন্ত্র নির্মাণ সম্ভব নয়”—বিবৃতিটি প্রদান করেন কোন বিজ্ঞানী?
    • প্লাঙ্ক
    • কার্নো
    • কেলভিন
    • ক্লসিয়াস
  20. নিচের কোন লেখচিত্রটি একটি আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় সম্পর্ককে প্রকাশ করে?
    • option
    • option
    • option
    • option
  21. নিচের চিত্রের আলোকে প্রশ্নটির উত্তর দাওঃ
    questionচিত্রে \(ab\) লেখচিত্রটি নির্দেশ করে—
    • সমোষ্ণ
    • সমআয়তন
    • সমচাপ
    • রুদ্ধতাপীয়
  22. রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক?
    • \(dS=0\)
    • \(dV=0\)
    • \(dQ\ne0\)
    • \(dW=dU\)
  23. \(-8^\circ C\) এবং \(27^\circ C\) তাপমাত্রার মধ্যে ক্রিয়ারত একটি হিমায়কের সর্বোচ্চ কার্যকর সহগ কত?
    • \(8.57\)
    • \(7.57\)
    • \(2.132\)
    • \(0.469\)
  24. এনট্রপির বেলায় প্রযোজ্য—
    \(i.\) এর কোনো পরম মান নেই
    \(ii.\) প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপির কোনো পরিবর্তন হয় না
    \(iii.\) অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে
    নিচের কোনটি সঠিক?
    • \(i\) ও \(ii\)
    • \(i\) ও \(iii\)
    • \(ii\) ও \(iii\)
    • \(i\), \(ii\) ও \(iii\)
  25. সমোষ্ণ প্রসারণের ক্ষেত্রে—
    \(i.\) অভ্যন্তরীণ শক্তি স্থির থাকে
    \(ii.\) এটি ধীর প্রক্রিয়া
    \(iii.\) পাত্রের উপাদান সুপরিবাহী
    নিচের কোনটি সঠিক?
    • \(i\) ও \(ii\)
    • \(ii\) ও \(iii\)
    • \(i\) ও \(iii\)
    • \(i\), \(ii\) ও \(iii\)