জ্যামিতিক আলোকবিজ্ঞান অনলাইন পরীক্ষা

জ্যামিতিক আলোকবিজ্ঞান: 1120টি প্রশ্ন থেকে অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করুন।

  1. একটি আলোক রশ্মি বায়ু থেকে কাচে প্রবেশের সময় আংশিক প্রতিফলিত ও আংশিক প্রতিসরিত হয়। কাচের প্রতিসরাঙ্ক \(\frac{3}{2}\)। আপতন কোণ \(45^\circ\) হলে প্রতিসরণ কোণ কত হবে?
    • \(\sin^{-1}\left(\sqrt{\frac{2}{3}}\right)\)
    • \(\sin^{-1}\left(\frac{\sqrt{2}}{3}\right)\)
    • \(\sin^{-1}\left(\frac{2}{\sqrt{3}}\right)\)
    • \(\sin^{-1}\left(\frac{1}{\sqrt{3}}\right)\)
  2. কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কিসের ওপর নির্ভর করে না?
    • মাধ্যমের প্রকৃতি
    • মাধ্যমের আলোকীয় ঘনত্ব
    • আলোর বর্ণ
    • আপতন কোণ
  3. কোন সম্পর্কটি সঠিক?
    • \({}^{a}\mu_b=\frac{c_b}{c_a}\)
    • \({}^{a}\mu_b=\frac{c_a}{c_b}\)
    • \({}^{a}\mu_b=\frac{1}{{}^{b}\mu_a}\)
    • \({}^{a}\mu_b=\frac{\mu_a}{\mu_b}\)
  4. কোনো উত্তল লেন্সের ফোকাস দূরত্ব \(10\,cm\)। লেন্সটি থেকে কত দূরে বস্তু রাখলে বস্তুর অর্ধেক আকারের বিম্ব সৃষ্টি হবে?
    • \(10\,cm\)
    • \(15\,cm\)
    • \(20\,cm\)
    • \(30\,cm\)
  5. উত্তল লেন্সের ক্ষেত্রে যখন \(\infty\gt u\gt2f\) হয়, তখন কোনটি সত্য?
    • \(2f\gt v\gt f\)
    • \(\infty\gt v\gt r\)
    • \(v=f\)
    • \(v=2f\)
  6. একটি নভোদূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে \(50\,cm\) ও \(5\,cm\)। স্বাভাবিক দর্শনে যন্ত্রটির বিবর্ধন ক্ষমতা কত?
    • \(55\)
    • \(45\)
    • \(15\)
    • \(10\)
  7. কোনো প্রিজমের ক্ষেত্রে \(A=60^\circ\) এবং \(\delta_m=45^\circ\) হলে প্রতিসরাঙ্ক কত?
    • \(1.51\)
    • \(1.58\)
    • \(1.6\)
    • \(1.62\)
  8. আলোক রশ্মি পানি \((\mu_w=1.33)\) থেকে কাচে \((\mu_g=1.5)\) প্রবেশ করলে—
    \(i.\) \(i\gt r\)
    \(ii.\) \({}^{g}\mu_w\lt1\)
    \(iii.\) \(\frac{\sin i}{\sin r}\lt1\)
    নিচের কোনটি সঠিক?
    • \(i.\) ও \(ii.\)
    • \(i.\) ও \(iii.\)
    • \(ii.\) ও \(iii.\)
    • \(i.\), \(ii.\) ও \(iii.\)
  9. ফার্মাটের নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায়—
    \(i.\) আলোর সরলরৈখিক গতি
    \(ii.\) আলোর প্রতিফলন ও প্রতিসরণ
    \(iii.\) আলোর অপবর্তন ও সমবর্তন
    নিচের কোনটি সঠিক?
    • \(i.\) ও \(ii.\)
    • \(i.\) ও \(iii.\)
    • \(ii.\) ও \(iii.\)
    • \(i.\), \(ii.\) ও \(iii.\)
  10. ন্যূনতম বিচ্যুতি ক্ষেত্রে—
    \(i.\) \(i_1=i_2\)
    \(ii.\) \(i_1=r_1\)
    \(iii.\) \(r_1=r_2\)
    নিচের কোনটি সঠিক?
    • \(i.\) ও \(ii.\)
    • \(i.\) ও \(iii.\)
    • \(ii.\) ও \(iii.\)
    • \(i.\), \(ii.\) ও \(iii.\)
  11. নিচের উদ্দীপকের আলোকে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাওঃ
    \(4\,cm\) ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্সের প্রধান ফোকাসে বস্তু স্থাপন করায় দ্বিগুণ বাস্তব বিম্ব গঠিত হয়।বস্তুর দূরত্ব কত?
    • \(6\,cm\)
    • \(2\,cm\)
    • \(0.375\,cm\)
    • \(0.125\,cm\)
  12. উক্ত লেন্সটির সহিত দ্বিগুণ ফোকাস দূরত্বের অপর একটি উত্তল লেন্স স্থাপন করলে সর্বশেষ প্রতিবিম্ব—
    • বাস্তব ও বিবর্ধিত
    • বাস্তব ও খর্বিত
    • অবাস্তব ও বিবর্ধিত
    • অবাস্তব ও খর্বিত
  13. প্রতিসরাঙ্ক \(\mu\gt1\) হলে—
    \(i.\) আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়
    \(ii.\) আলোকরশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়
    \(iii.\) আপতন কোণ প্রতিসরণ কোণের চেয়ে বড় হবে
    নিচের কোনটি সঠিক?
    • \(i.\) ও \(ii.\)
    • \(i.\) ও \(iii.\)
    • \(ii.\) ও \(iii.\)
    • \(i.\), \(ii.\) ও \(iii.\)
  14. লেন্সের ক্ষমতার ক্ষেত্রে নিচের কোন সমীকরণটি সঠিক, যখন ক্ষমতার একক ডায়প্টার?
    • \(P=\frac{1}{f(cm)}\)
    • \(P=\frac{1}{f(m)}\)
    • \(P=\frac{1}{f(mm)}\)
    • \(P=\frac{1}{f(nm)}\)
  15. \(+5D\) ক্ষমতার উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কত?
    • \(10\,cm\)
    • \(20\,cm\)
    • \(30\,cm\)
    • \(40\,cm\)
  16. questionচিত্রে \(PQ\) লক্ষ্যবস্তুর বিম্ব কোনটি সঠিক?
    • বাস্তব, উল্টো ও খর্বিত
    • বাস্তব, উল্টো ও বিবর্ধিত
    • অবাস্তব, সোজা ও খর্বিত
    • অবাস্তব, সোজা ও বিবর্ধিত
  17. একটি নভোদূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে \(40\,cm\) ও \(5\,cm\)। অসীমে ফোকাসিং-এর ক্ষেত্রে বিবর্ধন ক্ষমতা কত?
    • \(45\)
    • \(35\)
    • \(8\)
    • \(0.12\)
  18. একটি টেলিস্কোপের অভিলক্ষ্য ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে \(4\,m\) ও \(80\,cm\)। অসীমে ফোকাসিং-এর ক্ষেত্রে বিবর্ধন কত?
    • \(4.8\)
    • \(5\)
    • \(6.56\)
    • \(20\)
  19. একটি নভোদূরবীক্ষণ যন্ত্রের স্বাভাবিক ফোকাসিং-এর জন্য বিবর্ধন ক্ষমতা \(7\)। অভিলক্ষ্য ও অভিনেত্রের মধ্যবর্তী দূরত্ব \(40\,cm\)। অভিনেত্রের ফোকাস দূরত্ব কত?
    • \(5\,cm\)
    • \(5.71\,cm\)
    • \(28\,cm\)
    • \(35\,cm\)
  20. প্রিজমের মধ্য দিয়ে গমনকালে কোন বর্ণের আলোকরশ্মির বিচ্যুতি সর্বনিম্ন হয়?
    • লাল
    • হলুদ
    • কমলা
    • বেগুনি
  21. প্রিজমে বিচ্যুতির রাশিমালা কোনটি?
    • \(\delta=i_1+i_2-A\)
    • \(\delta=i_1+i_2+A\)
    • \(\delta=i_1-i_2+A\)
    • \(\delta=i_1-i_2-A\)
  22. কোন বর্ণের রশ্মিকে মধ্য রশ্মি বলা হয়?
    • হলুদ
    • নীল
    • সবুজ
    • কমলা
  23. নিচের কোন বর্ণের বিচ্যুতিকে গড় বিচ্যুতি বলে?
    • লাল
    • নীল
    • সবুজ
    • হলুদ
  24. ফার্মাটের নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায়—
    \(i.\) আলোর প্রতিফলন
    \(ii.\) আলোর প্রতিসরণ
    \(iii.\) আলোর সরলরৈখিক গতি
    নিচের কোনটি সঠিক?
    • \(i.\) ও \(ii.\)
    • \(i.\) ও \(iii.\)
    • \(ii.\) ও \(iii.\)
    • \(i.\), \(ii.\) ও \(iii.\)
  25. যদি \(2D\) ও \(3D\) ক্ষমতার দুটি লেন্স পরস্পরের সংস্পর্শে রাখা হয়, তাহলে—
    \(i.\) তুল্য লেন্সের ক্ষমতা \(5D\)
    \(ii.\) লেন্স দুটির তুল্য ফোকাস দূরত্ব \(0.2\,m\)
    \(iii.\) দ্বিতীয় লেন্সটির বিবর্ধন ক্ষমতা \(1.75\)
    নিচের কোনটি সঠিক?
    • \(i.\) ও \(ii.\)
    • \(i.\) ও \(iii.\)
    • \(ii.\) ও \(iii.\)
    • \(i.\), \(ii.\) ও \(iii.\)