ভৌত আলোকবিজ্ঞান অনলাইন পরীক্ষা

ভৌত আলোকবিজ্ঞান: 1073টি প্রশ্ন থেকে অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করুন।

  1. অসমবর্তিত আলোক রশ্মিকে সমবর্তিত আলোক রশ্মিতে রূপান্তর করা সম্ভব কোন প্রক্রিয়ায়?
    • ব্যতিচার
    • অপবর্তন
    • সমবর্তন
    • প্রতিফলন
  2. ইয়ং-এর দ্বি-চিড় পরীক্ষায় চিড় দুটির ব্যবধান দ্বিগুণ এবং চিড় থেকে পর্দার দূরত্ব দ্বিগুণ করা হলে ডোরার প্রস্থ কত হবে?
    • অপরিবর্তিত থাকবে
    • অর্ধেক হবে
    • এক-চতুর্থাংশ হবে
    • দ্বিগুণ হবে
  3. শূন্য মাধ্যমে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য \(0.03\,cm\) হলে তরঙ্গটির কম্পাঙ্ক কত? এখানে আলোর বেগ \(3\times10^8\,m\,s^{-1}\)।
    • \(10^{-12}\,Hz\)
    • \(10^{10}\,Hz\)
    • \(10^{12}\,Hz\)
    • \(10^{14}\,Hz\)
  4. ইয়ং-এর দ্বি-চিড় পরীক্ষায় একটি চিড় বন্ধ করে দিলে কোন আলোকীয় ঘটনাটি ঘটবে?
    • প্রতিসরণ
    • ব্যতিচার
    • অপবর্তন
    • সমবর্তন
  5. গঠনমূলক ব্যতিচারের শর্ত হলো—
    • \((2n-1)\frac{\lambda}{2}\)
    • \((2n+1)\frac{\lambda}{2}\)
    • \(n\lambda\)
    • \(\frac{n\lambda}{2}\)
  6. ব্যতিচার এক ধরনের—
    • অপবর্তন
    • সমবর্তন
    • উপরিপাতন
    • প্রতিফলন
  7. কোনো তরঙ্গমুখের কণাগুলোর দশা পার্থক্য—
    • \(270^\circ\)
    • \(180^\circ\)
    • \(90^\circ\)
    • \(0^\circ\)
  8. দুটি আলোক উৎসকে সুসংগত বলা হবে যখন নির্গত আলোক রশ্মির—
    • তীব্রতা ও দশা একই
    • তরঙ্গদৈর্ঘ্য ও দশা পার্থক্য একই
    • তীব্রতা সমান ও তরঙ্গদৈর্ঘ্য একই
    • তরঙ্গদৈর্ঘ্য ও দশা পার্থক্য উভয়ই অসমান
  9. একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য \(\pi\); তাদের মধ্যে পথ পার্থক্য কত?
    • \(\frac{\lambda}{2}\)
    • \(\frac{2\pi^2}{\lambda}\)
    • \(\lambda\)
    • \(\frac{2\pi}{\lambda}\)
  10. আলোকতীব্রতা নির্ভর করে—
    • বিস্তারের ওপর
    • কম্পাঙ্কের ওপর
    • তরঙ্গদৈর্ঘ্যের ওপর
    • বেগের ওপর
  11. নিচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য সর্বাপেক্ষা কম?
    • অতিবেগুনি রশ্মি
    • এক্স-রে
    • গামা রশ্মি
    • অবরোহিত রশ্মি
  12. একই কম্পাঙ্কের দুটি তরঙ্গের বিস্তারের অনুপাত \(1:3\)। এই দুটি তরঙ্গের উপরিপাতনে সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত হবে?
    • \(1:4\)
    • \(4:1\)
    • \(1:3\)
    • \(3:1\)
  13. বায়ুশূন্য স্থানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ হলো—
    • \(\sqrt{\varepsilon_0\mu_0}\)
    • \(\frac{1}{\sqrt{\varepsilon_0\mu_0}}\)
    • \(\varepsilon_0\mu_0\)
    • \(\frac{1}{\varepsilon_0\mu_0}\)
  14. একক রেখা চিড়ের প্রস্থ \(a\)। \(\lambda\) তরঙ্গদৈর্ঘ্যের আলো দ্বারা অপবর্তনের ফলে প্রথম অবম বিন্দুতে অপবর্তন কোণের শর্ত কোনটি?
    • \(\lambda\sin\theta=a\)
    • \(a\cos\theta=\lambda\)
    • \(a\sin\theta=\lambda\)
    • \(\lambda\cos\theta=a\)
  15. একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যবর্তী পথ পার্থক্য \(\frac{3\lambda}{4}\) হলে ঐ বিন্দুদ্বয়ের মধ্যে দশা পার্থক্য কত হবে?
    • \(\frac{\pi}{2}\)
    • \(2\pi\)
    • \(3\pi\)
    • \(\frac{3\pi}{2}\)
  16. ফ্রেনেল শ্রেণির অপবর্তনে আলোক রশ্মিসমূহ ও তরঙ্গমুখ যথাক্রমে কী রূপ?
    • অভিসারী ও গোলীয়
    • অপসারী ও গোলীয়
    • সমান্তরাল ও সমতল
    • সমান্তরাল ও বেলনাকৃতি
  17. ইয়ং-এর দ্বি-চিড় পরীক্ষায় দুটি পাশাপাশি উজ্জ্বল ডোরা সৃষ্টির জন্য উৎসদ্বয় থেকে আগত আলোক তরঙ্গের মধ্যকার পথ পার্থক্য কত?
    • \(2\lambda\)
    • \(\lambda\)
    • \(\frac{\lambda}{2}\)
    • \(\frac{\lambda}{4}\)
  18. ইয়ং-এর দ্বি-চিড় পরীক্ষায় তৃতীয় অন্ধকার ঝালরের ক্ষেত্রে তরঙ্গদ্বয়ের মধ্যে পথ পার্থক্য কত?
    • \(\frac{7\lambda}{2}\)
    • \(\frac{5\lambda}{2}\)
    • \(\frac{3\lambda}{2}\)
    • \(\frac{\lambda}{2}\)
  19. ইয়ং-এর দ্বি-চিড় পরীক্ষা কোন ধরনের আলোকীয় ঘটনা?
    • সমবর্তন
    • ব্যতিচার
    • অপবর্তন
    • প্রতিসরণ
  20. \(\frac{\pi}{2}\) দশা পার্থক্যের সদৃশ দুটি তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে। তরঙ্গ দুটির প্রত্যেকটির বিস্তার \(1\,m\) হলে উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গের বিস্তার কত?
    • \(\sqrt{2}\,m\)
    • \(\sqrt{3}\,m\)
    • \(2\,m\)
    • \(3\,m\)
  21. অন্ধকারে ছবি তুলতে ক্যামেরায় ব্যবহার হয়—
    • অতি বেগুনি রশ্মি
    • অবরোহিত রশ্মি
    • মাইক্রোওয়েভ
    • গামা রশ্মি
  22. ইয়ং-এর দ্বি-চিড় পরীক্ষায় চিড়দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তিনগুণ করলে ডোরা ব্যবধান—
    • নয়গুণ হবে
    • তিনগুণ হবে
    • এক-তৃতীয়াংশ হবে
    • এক-নবমাংশ হবে
  23. কোন তত্ত্বের সাহায্যে আলোর সমবর্তন ব্যাখ্যা করা যায়?
    • কণিকা তত্ত্ব
    • তরঙ্গ তত্ত্ব
    • তড়িৎচুম্বকীয় তত্ত্ব
    • কোয়ান্টাম তত্ত্ব
  24. তরঙ্গমুখের বৈশিষ্ট্য হলো—
    \(i.\) তরঙ্গমুখের প্রতিটি কণা একই দশায় থাকে
    \(ii.\) তরঙ্গমুখের সাথে অভিলম্ব অভিমুখ আলোক রশ্মির দিক নির্দেশ করে
    \(iii.\) নির্দিষ্ট তরঙ্গের তরঙ্গমুখ সর্বদা সমান্তরাল হবে
    নিচের কোনটি সঠিক?
    • \(i\) ও \(ii\)
    • \(i\) ও \(iii\)
    • \(ii\) ও \(iii\)
    • \(i\), \(ii\) ও \(iii\)
  25. তড়িৎচৌম্বক তরঙ্গ—
    \(i.\) অতিদ্রুত গতিসম্পন্ন তরঙ্গ
    \(ii.\) শূন্য মাধ্যমে সঞ্চালনযোগ্য
    \(iii.\) ত্বরণে গতিশীল চার্জ হতে নির্গত
    নিচের কোনটি সঠিক?
    • \(i\) ও \(ii\)
    • \(i\) ও \(iii\)
    • \(ii\) ও \(iii\)
    • \(i\), \(ii\) ও \(iii\)