পরমানু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অনলাইন পরীক্ষা

পরমানু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান: 1132টি প্রশ্ন থেকে অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করুন।

  1. কোন রশ্মি চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না?
    • \(\alpha\)-রশ্মি
    • \(\beta\)-রশ্মি
    • \(\gamma\)-রশ্মি
    • সবগুলোই
  2. একটি নিউক্লীয় বিক্রিয়ায় সংরক্ষিত থাকে—
    • নিউক্লিয়নের সংখ্যা
    • রৈখিক ভরবেগ
    • শক্তি
    • সব কয়টি
  3. অর্ধায়ু ও গড় আয়ুর অনুপাত কত?
    • \(0.396\)
    • \(0.693\)
    • \(0.963\)
    • \(1.443\)
  4. \(1\,\mathrm{amu}\) সমান—
    • \(1.6057\times10^{-27}\,\mathrm{kg}\)
    • \(1.66057\times10^{-27}\,\mathrm{kg}\)
    • \(1.6607\times10^{-27}\,\mathrm{kg}\)
    • \(1.6657\times10^{-27}\,\mathrm{kg}\)
  5. হাইড্রোজেন পরমাণুর তৃতীয় বোর কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হলো—
    • \(\frac{h}{\pi}\)
    • \(\frac{3h}{2\pi}\)
    • \(\frac{2h}{\pi}\)
    • \(\frac{3h}{\pi}\)
  6. বোর মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর \(n\)-তম কক্ষে ইলেকট্রনের মোট শক্তি ও বিভব শক্তির অনুপাত—
    • \(1:8\)
    • \(1:4\)
    • \(1:2\)
    • \(2:1\)
  7. নিচের কোন বিক্রিয়ার ফলে নিউক্লীয় চুল্লিতে শক্তি উৎপাদন করা হয়?
    • ফিউশন
    • নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া
    • রাসায়নিক বিক্রিয়া
    • অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া
  8. কোনটি তেজস্ক্রিয় ক্ষয়ে নিঃসারিত হতে পারে না?
    • প্রোটন
    • ইলেকট্রন
    • নিউট্রিনো
    • হিলিয়াম নিউক্লিয়াস
  9. একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু \(1.2\) দিন। \(4.8\) দিন পরে ঐ মৌলটির কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে?
    • \(\frac{2}{3}\)
    • \(\frac{1}{8}\)
    • \(\frac{15}{16}\)
    • \(\frac{1}{16}\)
  10. হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন যখন \(n=3\) কক্ষ থেকে \(n=2\) কক্ষে আসে, তখন নিঃসৃত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য কত হয়?
    • \(\frac{5R}{36}\)
    • \(\frac{11R}{36}\)
    • \(\frac{36}{11R}\)
    • \(\frac{36}{5R}\)
  11. কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা এবং ভরসংখ্যা অপরিবর্তিত থাকে যখন এটি নিঃসৃত করে—
    • \(\alpha\)-কণা
    • ফোটন
    • নিউট্রন
    • \(\beta\)-কণা
  12. একটি নিউক্লীয় বিক্রিয়ার সমীকরণ নিচের মতো—
    \({}^{14}_{7}\mathrm{N}+{}^{4}_{2}\mathrm{He}\rightarrow{}^{17}_{8}\mathrm{O}+X\)
    এখানে \(X\) হলো একটি—
    • প্রোটন
    • নিউট্রন
    • ডিউটেরন
    • ট্রিটিয়াম
  13. রেডিয়ামের অর্ধায়ু \(1600\) বছর। \(6400\) বছর পরে প্রাথমিক পরিমাণের কত অংশ অবশিষ্ট থাকবে?
    • \(\frac{1}{4}\)
    • \(\frac{1}{8}\)
    • \(\frac{1}{16}\)
    • \(\frac{1}{32}\)
  14. নিচের কোনটি গামা রশ্মির ধর্ম?
    • ধানাত্মক আধানযুক্ত
    • ঋণাত্মক আধানযুক্ত
    • আধান নিরপেক্ষ
    • প্রতিভাত সৃষ্টি করতে পারে না
  15. একটি তেজস্ক্রিয় মৌল দুটি \(\alpha\)-কণা ও তিনটি \(\beta\)-কণা নিঃসরণ করে। নতুন মৌলের পারমাণবিক সংখ্যা \(Z\) ও ভরসংখ্যা \(A\)-এর মান হবে—
    • \((A+5),(Z-1)\)
    • \((A-5),(Z+1)\)
    • \((A-8),(Z-1)\)
    • \((A-8),(Z+1)\)
  16. নিচের কোনটি তেজস্ক্রিয়তার একক নয়?
    • রন্টজেন
    • রাদারফোর্ড
    • কুরি
    • বেকেরেল
  17. \(\mathrm{eV}\) নিচের কোন রাশির একক?
    • আধান
    • প্রাবল্য
    • শক্তি
    • বিভব
  18. \({}^{40}_{18}\mathrm{Ar}\) ও \({}^{40}_{20}\mathrm{Ca}\) পরস্পরের কী?
    • আইসোটোপ
    • আইসোটোন
    • আইসোমার
    • আইসোবার
  19. কোনো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ুর সঙ্গে ক্ষয় ধ্রুবকের সম্পর্ক কী?
    • \(T_{\frac{1}{2}}=0.693\lambda\)
    • \(T_{\frac{1}{2}}=\frac{0.693}{\lambda}\)
    • \(T_{\frac{1}{2}}=\frac{1}{\lambda}\)
    • \(T_{\frac{1}{2}}=\frac{\lambda}{0.693}\)
  20. কোনো তেজস্ক্রিয় মৌলের প্রাথমিক পরমাণুর সংখ্যা \(N_0\)। কত সময় পরে \(N\) সংখ্যক পরমাণু অবশিষ্ট থাকবে?
    • \(t=\frac{1}{\lambda}\ln\left(\frac{N}{N_0}\right)\)
    • \(t=\lambda\ln\left(\frac{N}{N_0}\right)\)
    • \(t=-\frac{1}{\lambda}\ln\left(\frac{N}{N_0}\right)\)
    • \(t=\lambda\ln\left(\frac{N_0}{N}\right)\)
  21. হাইড্রোজেন পরমাণুর \(n\)-তম কক্ষপথের ইলেকট্রনের বেগ হলো—
    • \(\dfrac{n^2h^2\varepsilon_0}{\pi me^2}\)
    • \(\dfrac{me^4}{8n^2h^2\varepsilon_0^2}\)
    • \(\dfrac{e}{\sqrt{4\pi\varepsilon_0mr_n}}\)
    • \(\dfrac{c}{4\pi\varepsilon_0mr_n}\)
  22. \({}^{27}_{13}\mathrm{Al}+{}^{4}_{2}\mathrm{He}\rightarrow X+{}^{1}_{0}\mathrm{n}\) বিক্রিয়ায় \(X\) মৌল নিচের কোনটি?
    • ক্লোরিন
    • ক্যালসিয়াম
    • ফসফরাস
    • ম্যাগনেসিয়াম
  23. বোর পরমাণু মডেলের সঙ্গে সংগতিপূর্ণ কোনটি?
    \(i.\) ইলেকট্রন নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করে
    \(ii.\) বিকিরিত বা শোষিত শক্তি কক্ষপথের শক্তির ওপর নির্ভর করে না
    \(iii.\) ইলেকট্রনের কক্ষপথগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের
    নিচের কোনটি সঠিক?
    • \(i\) ও \(ii\)
    • \(i\) ও \(iii\)
    • \(ii\) ও \(iii\)
    • \(i\), \(ii\) ও \(iii\)
  24. তেজস্ক্রিয়তা—
    \(i.\) একটি নিউক্লীয় ঘটনা
    \(ii.\) একটি স্বতঃস্ফূর্ত ঘটনা
    \(iii.\) বাহ্যিক কোনো ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না
    নিচের কোনটি সঠিক?
    • \(i\) ও \(ii\)
    • \(i\) ও \(iii\)
    • \(ii\) ও \(iii\)
    • \(i\), \(ii\) ও \(iii\)
  25. \(A\) ও \(B\) দুটি মৌলের পরমাণুর সংখ্যা বনাম সময় লেখচিত্রে দেখানো হয়েছে—
    question
    \(i.\) \(A\) মৌলটির তেজস্ক্রিয়তা বেশি
    \(ii.\) \(B\) মৌলটির অর্ধায়ু কম
    \(iii.\) \(B\) মৌলটির ক্ষয় হতে অধিক সময় লাগে
    নিচের কোনটি সঠিক?
    • \(i\) ও \(ii\)
    • \(i\) ও \(iii\)
    • \(ii\) ও \(iii\)
    • \(i\), \(ii\) ও \(iii\)