ভৌত জগৎ ও পরিমাপ-১ — Physics Practice Advance

ভৌত জগৎ ও পরিমাপ-১: Physics Practice Advance-এর বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অনুশীলন।

মোট 25টি প্রশ্ন। এই অনুশীলনে 25টি প্রশ্ন রয়েছে।

  1. স্বতঃসিদ্ধ বা স্বীকার্য কী ?
    • গাণিতিক যুক্তি
    • কোনো ধারণা বা তত্ত্ব
    • বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত
    • পরীক্ষণের সার-সংক্ষেপ
    • উপরের কোনোটিই নয়
  2. তত্ত্ব কী বিষয়ের ওপর ভিত্তি করে গড়ে ওঠে ?
    • নীতি
    • অনুকল্প
    • অনুমিতি
    • পদ্ধতি
    • উপরের কোনোটিই নয়
  3. নিম্নলিখিত রাশিগুলোর মধ্যে কোনটি মৌলিক একক ?
    (i) দৈর্ঘ্যের ও শক্তির একক
    (ii) দৈর্ঘ্যের ও ভরের একক
    (iii) সময়ের ও ভরের একক
    নিচের কোনটি সঠিক ?
    • (i) ও (ii)
    • (i) ও (iii)
    • (ii) ও (iii)
    • (i), (ii) ও (iii)
    • উপরের কোনোটিই নয়
  4. নিচের কোনটি লব্ধ রাশি ?
    [ চঃ ২০১৯, সিঃ ২০১৯, ঢাঃ ২০১৫ ]
    • তাপমাত্রা
    • ভর
    • সময়
    • কম্পাংক
    • উপরের কোনোটিই নয়
  5. ১ মাইল ও ১ কিলোমিটার দূরত্বের পার্থক্য মিটারে কত হবে ?
    • 0.609 m
    • 6.09 m
    • 60.9 m
    • 609 m
    • উপরের কোনোটিই নয়
  6. পরমাণুর সমস্ত ধন আধান এবং ভর এর কেন্দ্রে অবস্থিত - এই তত্ত্ব কে উপস্থাপন করেন ?
    • রাদারফোর্ড
    • গ্যালিলিও
    • আইনস্টাইন
    • ম্যাক্স প্ল্যাঙ্ক
    • উপরের কোনোটিই নয়
  7. তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব আবিষ্কার করেন-
    • রাদারফোর্ড
    • নিউটন
    • ম্যাক্সওয়েল
    • আইনস্টাইন
    • উপরের কোনোটিই নয়
  8. কোন বিজ্ঞানী ক্যালকুলাস আবিষ্কার করেন ?
    • আইনস্টাইন
    • গ্যালিলিও
    • টমাস ইয়ং
    • নিউটন
    • উপরের কোনোটিই নয়
  9. "ভর ও শক্তি সমতুল্য"- কোন বিজ্ঞানীর অভিমত ?
    • নিউটন
    • গ্যালিলিও
    • আইনস্টাইন
    • ফ্যারাডে
    • উপরের কোনোটিই নয়
  10. কোনো বস্তু হতে শক্তির বিকিরণ নিরবচ্ছিন্নভাবে ঘটে না- এই তত্ত্বের প্রবক্তা কে বা কোয়ান্টাম তত্ত্বের জনক কে ?
    • লর্ড রাদারফোর্ড
    • আলবার্ট আইনস্টাইন
    • ম্যাক্স প্ল্যাঙ্ক
    • মাইকেল ফ্যারাডে
    • উপরের কোনোটিই নয়
  11. নিম্নলিখিত কোন বিজ্ঞানী কোয়ান্টাম তত্ত্বের ধারনাকে সম্প্রসারিত করেন ?
    [ দিঃ ২০১৬ ]
    • মাইকেল ফ্যারাডে
    • আলবার্ট আইনস্টাইন
    • ম্যাক্স প্ল্যাঙ্ক
    • নিউটন
    • উপরের কোনোটিই নয়
  12. আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে গতিশীল কাঠামোতে
    (i) দৈর্ঘ্য কমে
    (ii) ভর বাড়ে
    (iii) সময় বাড়ে
    নিচের কোনটি সঠিক ?
    • (i)
    • (i) ও (ii)
    • (ii) ও (iii)
    • (i), (ii) ও (iii)
    • উপরের কোনোটিই নয়
  13. অনিয়মিত ত্রুটি কী ধরনের ত্রুটি ?
    • যান্ত্রিক ত্রুটি
    • ব্যক্তিগত ত্রুটি
    • সামগ্রিক ত্রুটি
    • ১ম ও ২ম উভয় ত্রুটি
    • উপরের কোনোটিই নয়
  14. পুনরাবৃত্তিক ত্রুটি কোনটি ?
    [ ঢাঃ ২০১৫]
    • স্ক্রু-গজের শূন্য ত্রুটি
    • দৃষ্টিভ্রম ত্রুটি
    • অনিয়মিত ত্রুটি
    • সামগ্রিক ত্রুটি
    • উপরের কোনোটিই নয়
  15. যদি \(\upsilon=\) দ্রুতি, \(r=\) ব্যাসার্ধ এবং \(g=\) অভিকর্ষজ ত্বরণ হয়, তাহলে নিম্নের কোন রাশিটি মাত্রাহীন ?
    • \(\frac{\upsilon^{2}r}{g}\)
    • \(\frac{\upsilon^{2}g}{r}\)
    • \(\upsilon^{2}rg\)
    • \(\frac{\upsilon^{2}}{rg}\)
    • উপরের কোনোটিই নয়
  16. একটি বক্রতলের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় -
    (i) স্ক্রু-গজ
    (ii) স্ফেরোমিটার
    (iii) স্লাইড ক্যালিপার্স
    নিচের কোনটি সঠিক ?
    • (i)
    • (ii)
    • (i) ও (iii)
    • (i), (ii) ও (iii)
    • উপরের কোনোটিই নয়
  17. একটি গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ \((2.5\pm{0.2}) cm\) হলে এর আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত ?
    [ ঢাঃ ২০১৫, চঃ ২০১৫ ]
    • \(0.08\)%
    • \(0.24\)%
    • \(8\)%
    • \(24\)%
    • উপরের কোনোটিই নয়
  18. একটি আদর্শ বা যুক্তিপূর্ণ আচরন ভিত্তি যার সাপেক্ষে অন্যান্য বিষয় তুলনা, বিচার বিশ্লেষণ ও পরিমাপ করা হয় তাকে কী বলে ?
    [ রাঃ ২০১৬ ]
    • সূত্র
    • নীতি
    • অনুকল্প
    • স্বীকার্য
    • উপরের কোনোটিই নয়
  19. আলোকবর্ষ কীসের একক ?
    [ যঃ ২০১৬ ]
    • সময়
    • দূরত্ব
    • ত্বরণ
    • বেগ
    • উপরের কোনোটিই নয়
  20. পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে বলে -
    [ চঃ ২০১৬ ]
    • নীতি
    • স্বীকার্য
    • সূত্র
    • তত্ত্ব
    • উপরের কোনোটিই নয়
  21. স্ফেরোমিটারের বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা \(50\) । স্কেলটিকে এক পাক ঘুরালে রৈখিক স্কেলে সরণ হয় \(0.5 mm\) । লঘিষ্ট গণন কত ?
    [ চঃ ২০১৬ ]
    • \(0.01 mm\)
    • \(0.01 cm\)
    • \(0.25 mm\)
    • \(0.50 mm\)
    • উপরের কোনোটিই নয়
  22. কোন দুইটি ভৌত জগতের উপাদান ?
    [ বঃ ২০১৬ ]
    • সময় ও ত্বরণ
    • ভর ও স্থান
    • স্থান ও বেগ
    • ভর ও তাপমাত্রা
    • উপরের কোনোটিই নয়
  23. পরিমাপে ধনাত্মক ও ঋণাত্মক উভয় প্রকার ত্রুটি হয় কোন কারণে ?
    [বঃ ২০১৬]
    • যন্ত্রের
    • পরিবেশগত
    • তত্ত্বীয়
    • ব্যাক্তিগত
    • উপরের কোনোটিই নয়
  24. প্রধান স্কেল পাঠ \(M\), ভার্নিয়ার পাঠ \(V\) এবং ভার্নিয়ার ধ্রুবক \(V_{c}\) হলে, দৈর্ঘ্য \(L\) নির্ণয়ের সূত্র -
    [সিঃ ২০১৬]
    • \(L=M+V_{c}\)
    • \(L=MV+V_{c}\)
    • \(L=MV_{c}+V\)
    • \(L=M+V\times{V_{c}}\)
    • উপরের কোনোটিই নয়
  25. \(V=\frac{4}{3}\pi r^2\) সমীকরণে \(r\) এর মাণ পরিমাপে যদি \(2\) % ত্রুটি হয়, তবে \(V\) নির্ণয়ে ত্রুটি হবে -
    [ সিঃ ২০১৬ ]
    • \(1\) %
    • \(2\) %
    • \(4\) %
    • \(6\) %
    • উপরের কোনোটিই নয়