ভৌত জগৎ ও পরিমাপ-৩ — Physics Practice Advance
ভৌত জগৎ ও পরিমাপ-৩: Physics Practice Advance-এর বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অনুশীলন।
মোট 26টি প্রশ্ন। এই অনুশীলনে 26টি প্রশ্ন রয়েছে।
- একটি স্ক্রুগজের লঘিষ্ঠ ধ্রুবকের মাণ \(0.01 mm\) হলে এর দ্বারা ক্ষুদ্রতম কত বেধ মাপা যায় ?
[ রাঃ ২০১৯ ]- \(0.1 mm\)
- \(0.01 mm\)
- \(1 mm\)
- \(0.05 mm\)
- উপরের কোনোটিই নয়
- সাধারণভাবে কোনো নির্দিষ্ট শর্তে সবসময় কী ঘটবে তার বর্ণনাকে কী বলে ?
- নীতি
- সূত্র
- ধারণা
- অনুকল্প
- উপরের কোনোটিই নয়
- কোনো কিছু সম্পর্কে সঠিক উপলব্ধি বা বোধগোম্যতাকে কী বলে ?
- ধারণা
- সূত্র
- নীতি
- তত্ত্ব
- উপরের কোনোটিই নয়
- এককের সঠিক ক্রম কোনটি ?
[ ঢাঃ ২০১৫]- পারসেক \(>\) ম্যাগামিটার \(>\) এ্যাংস্ট্রম \(>\) আলোক বছর
- আলোক বছর \(>\) পারসেক \(>\) ম্যাগামিটার \(>\) এ্যাংস্ট্রম
- পারসেক \(>\) আলোক বছর \(>\) ম্যাগামিটার \(>\) এ্যাংস্ট্রম
- এ্যাংস্ট্রম \(>\) পারসেক \(>\) ম্যাগামিটার \(>\) আলোক বছর
- উপরের কোনোটিই নয়
- একটি ফোটনের শক্তি \(E\) ও কম্পাঙ্ক \(\upsilon\) এর মধ্যে সম্পর্ক হলো \(E=h\upsilon, \ h\) এর মাত্রা কোনটি ?
- \(ML^2T^{-1}\)
- \(ML^2T^{-2}\)
- \(ML^2T\)
- \(ML^2T^{2}\)
- উপরের কোনোটিই নয়
- একটি স্লাইড ক্যালিপার্সের মূল স্কেলের একটা ক্ষুদ্রতম ঘর \(=1 \ mm\) । ভার্নিয়ার স্কেলের \(20\) ঘর \(=\) মূল স্কেলের \(16\) ঘর। স্লাইড ক্যালিপার্সটির ভার্নিয়ার ধ্রুবক কত ?
- \(0.02 \ mm\)
- \(0.2 mm\)
- \(0.1 \ mm\)
- \(0.05 \ mm\)
- উপরের কোনোটিই নয়
- যদি \(L, \ C\) ও \(R\) যথাক্রমে স্বকীয় আবেশাংক, ধারকত্ব ও রোধ সূচিত করে, তবে কম্পাঙ্কের মাত্রা যে রাশিটির মাত্রা দ্বারা সূচিত হবে তা হলো -
- \(RL\)
- \(CL\)
- \(\frac{1}{\sqrt{LC}}\)
- \(RC\)
- উপরের কোনোটিই নয়
- একজন ছাত্রকে \(1.5\times{10^{-2}} \ m\) মাপের একটি ঘনক দেওয়া হলো। ঐ ঘনকের আয়তন হবে -
- \(9.375\times{10^{-6}}\)
- \(6.25\times{10^{-4}}\)
- \(3.375\times{10^{-6}}\)
- \(1.755\times{10^{-6}}\)
- উপরের কোনোটিই নয়
- \(X=\frac{A^2B^{\frac{1}{2}}}{c^{\frac{1}{3}}D^3}\) ভৌত রাশিটির মাণ নির্ণয়ে \(A, \ B, \ C\) ও \(D\) এর পরিমাপে যথাক্রমে \(1\)%, \(2\)%, \(2\)% ও \(4\)% ত্রুটি হলে কোন রাশিটি সর্বাধিক সতর্কতার সাথে পরিমাপ করা উচিত ?
- \(A\)
- \(B\)
- \(C\)
- \(D\)
- উপরের কোনোটিই নয়
- একটি তারের প্রবাহমাত্রা \((2.5\pm{0.5})A\) এবং দুই প্রান্তের বিভব পার্থক্য \((40\pm{1})V\)। তারটির রোধ -
- \((16\pm{1.0})\Omega\)
- \((16\pm{2})\Omega\)
- \((16+3)\Omega\)
- \((16+0.5)\Omega\)
- উপরের কোনোটিই নয়
- একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের \(n\) ভাগ মূল স্কেলের \((n-1)\) ভাগের সাথে মিলে যায়। মূল স্কেলে \(1\) ভাগের মাণ \(1 \ mm\) । যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক কত ?
- \(x \ mm\)
- \((n-1) \ mm\)
- \(\frac{1}{n+1} \ mm\)
- \(\frac{1}{10n} \ mm\)
- উপরের কোনোটিই নয়
- একটি বস্তুর ভর \(22.42 \ g\) এবং আয়তন \(4.2 \ cc\) । ভর ও আয়তন পরিমাপে ত্রুটি যথাক্রমে \(0.01 \ g\) এবং \(0.1 \ cc\) হলে ঘনত্ব পরিমাপে শতকরা ত্রুটি কত ?
- \(22\)%
- \(0.2\)%
- \(2\)%
- \(0.02\)%
- উপরের কোনোটিই নয়
- \(R\) রোধের মধ্য দিয়ে \(I\) প্রবাহমাত্রা \(t\) সময় ধরে প্রবাহিত হলে উৎপন্ন তাপ, \(H=2IRt\)। \(I, \ R\) এবং \(t\) পরিমাপে ত্রুটি যথাক্রমে \(2\)%, \(1\)% এবং \(2\)% হলে উৎপন্ন তাপ পরিমাপে ত্রুটি কত ?
- \(8\)%
- \(4\)%
- \(6\)%
- \(9\)%
- উপরের কোনোটিই নয়
- দুইটি রোধের মাণ, \(R_{1}=(8\pm{0.5})\Omega\) এবং \(R_{2}=(12\pm{0.5})\Omega\)। রোধগুলিকে শ্রেণি সমবায় যুক্ত করলে শতকরা ত্রুটিসহ তুল্য রোধ কত ?
- \(20\Omega\pm{0.5}\)%
- \(20\Omega\pm{6.25}\)%
- \(20\Omega\pm{5}\)%
- \(20\Omega\pm{10}\)%
- উপরের কোনোটিই নয়
- চাপ একটি যৌগিক রাশি। এর এস. আই. একক হচ্ছে -
(i) প্যাসকেল
(ii) নিউটন/মিটার\(^{2}\)
(iii) ডাইন/সে.মি.\(^{2}\)
নিচের কোনটি সঠিক ?
[ রাঃ ২০১৭ ]- (i) ও (ii)
- (ii) ও (iii)
- (i) ও (iii)
- (i), (ii) ও (iii)
- উপরের কোনোটিই নয়
- লেভেল ত্রুটি কোন যন্ত্রের পরিমাপের জন্য প্রযোজ্য ?
[ যঃ ২০১৭ ]- স্ক্রু-গজ
- মিটার স্কেল
- উদস্থিতি নিত্তি
- স্ফেরোমিটার
- উপরের কোনোটিই নয়
- পরিমাপের যথার্থতা কার সাথে সম্পর্কিত ?
(i) ত্রুটির
(ii) যন্ত্রের
(iii) ভুলের
নিচের কোনটি সঠিক ?- (i) ও (ii)
- (ii) ও (iii)
- (i) ও (iii)
- (i), (ii) ও (iii)
- উপরের কোনোটিই নয়
- কোনো বস্তুর ভর (100 kg \(\pm{2}\)%) এবং এর আয়তন (10 \(m^2\pm{3}\)%) । ঐ বস্তুর ঘনত্বের শতকরা ত্রুটি কত ?
[ যঃ ২০১৭ ]- \(10\)
- \(5\)
- \(0.5\)
- \(0.1\)
- উপরের কোনোটিই নয়
- কোনো বস্তুর ভর \(100 kg \) এবং এর আয়তন \(10 m^3\) । ঐ বস্তুর ঘনত্বের পরম ত্রুটির সঠিক মাণ কোনটি ?
- \(5 kgm^{-3}\)
- \(5 gm^{-3}\)
- \(0.5 kgm^{-3}\)
- \(0.5 kgf^{-3}\)
- উপরের কোনোটিই নয়
- একটি গোলকের ব্যাসার্ধ \(R=(10\pm{0.1}) cm\) হলে এর আয়তনের শতকরা ত্রুটি কত ?
[ দিঃ ২০১৭ ]- \(1\) %
- \(2\) %
- \(3\) %
- \(4\) %
- উপরের কোনোটিই নয়
- মৌলিক রাশি হলো -
(i) তড়িৎ প্রবাহমাত্রা
(ii) পদার্থের পরিমাণ
(iii) দীপন তীব্রতা
নিচের কোনটি সঠিক ?
[ দিঃ ২০১৭]- (i) ও (ii)
- (ii) ও (iii)
- (i) ও (iii)
- (i), (ii) ও (iii)
- উপরের কোনোটিই নয়
- গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার -এই সূত্রটি কোন বিজ্ঞানীর ?
[ যঃ ২০১৭ ]- টলেমি
- কেপলার
- পীথাগোরাস
- গ্যালিলিও
- উপরের কোনোটিই নয়
- 'পৃথিবী সূর্যের চারদিকে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করছে।' - এই সূত্রটি কে প্রদান করেন ?
[ দিঃ ২০১৫ ]- নিউটন
- কপারনিকাস
- কেপলার
- গ্যালিলিও
- উপরের কোনোটিই নয়
- পাখির উড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল তৈরী করেন কে ?
[ ঢাঃ ২০১৭ ]- রবার্ট হুক
- রজার বেকন
- লিওনার্দ দ্য ভিঞ্চি
- নিউটন
- উপরের কোনোটিই নয়
- কোনো গোলকের ব্যাসার্ধের প্রকৃত মাণ \(3 cm\) এবং পরিমাপ্য মাণ \(2.98 cm\)। গোলকটির আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত ?
[ বঃ ২০১৭ ]- \(0.02\)%
- \(0.066\)%
- \(0.66\)%
- \(2\)%
- উপরের কোনোটিই নয়
- একটি সিলিন্ডারের দৈর্ঘ্য \(\frac{7}{22}\) মিটার। যদি উহার আয়তন \(4 m^3\) হয়, তাহলে উহার ব্যাস কত হবে ?
[ ম্যাডিঃভর্তিঃ ২০১৪-১৫ ]- \(1 m\)
- \(4 m\)
- \(\frac{22}{7} m\)
- \(2 m\)
- উপরের কোনোটিই নয়