১১তম স্কুল-২ নিবন্ধন প্রিলিমিনারি টেস্ট–২০১৪

১১তম স্কুল-২ নিবন্ধন প্রিলিমিনারি টেস্ট–২০১৪: 100টি প্রশ্ন ও অনুশীলন।

  1. চলিতরীতির শব্দ নয় কোনটি?
    • করবার
    • করার
    • করিবার
    • করে
  2. ‘ভূমির কাক’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
    • একাই স্বভাবে
    • মূর্খ
    • কপট ব্যক্তি
    • দীর্ঘজীবী
  3. কোন বানানটি সঠিক?
    • সমীচীন
    • সমিচিন
    • সমীচিন
    • সমিচীন
  4. বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?
    • হাইফেন
    • কমা
    • দাঁড়ি
    • লোপ চিহ্ন
  5. ভাষার কোন রীতি তৎসম শব্দ বহুল?
    • সাধুরীতি
    • চলিতরীতি
    • কথ্যরীতি
    • বানানরীতি
  6. 'For good' এর সঠিক অর্থ কোনটি?
    • ভালো হওয়া
    • গড়িমসি
    • ক্ষণতরে
    • চিরতরে
  7. অনুবাদ কোনটির সহায়ক?
    • ভাষার উন্নতি
    • জ্ঞান চর্চার
    • ভাষার শুদ্ধতার
    • কাব্য রচনার
  8. 'Waste not, want not' এর সঠিক অনুবাদ কোনটি?
    • অপচয় করলে অভাবে পড়তে হয়
    • অপচয় অভাবের মূল কারণ
    • অপচয় করো না, অভাবও হবে না
    • অভাব থেকে বাঁচার জন্য অপচয় রোধ জরুরি
  9. ‘লবণ’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
    • লো + অন
    • লো + বন
    • ল + বন
    • লৌ + বন
  10. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি?
    • নিঃকর
    • পরস্পর
    • সন্তাপ
    • ষষ্ঠ
  11. ‘চৌচালা’ কোন সমাসের উদাহরণ?
    • বহুব্রীহি
    • দ্বিগু
    • তৎপুরুষ
    • কর্মধারয়
  12. আমার যাওয়া হয়নি- ‘আমার’ কোন কারকে কোন বিভক্তি?
    • কর্মে শূন্য
    • কর্তায় শূন্য
    • কর্তায় ষষ্ঠী
    • কর্মে ষষ্ঠী
  13. সমাসের রীতি কোন ভাষা হতে বাংলায় এসেছে?
    • হিন্দি
    • সংস্কৃত
    • প্রাকৃত
    • ইংরেজি
  14. ব্যতিহার কর্তার উদাহরণ কোনটি?
    • ছেলেরা ফুটবল খেলছে
    • মুষলধারে বৃষ্টি পড়ছে
    • বাঘে-মহিষে এক ঘাটে জল খায়
    • শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন
  15. নিম্নের কোনটিতে বৃত্তি অর্থে ‘ঈ’ প্রত্যয় যুক্ত হয়েছে?
    • জমিদারী
    • পৌরদারী
    • উমেদারী
    • সরকারি
  16. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসে?
    • কোলন
    • সেমিকোলন
    • ড্যাশ
    • কমা
  17. ‘চাঁদ’ এর সমার্থক শব্দ কোনটি?
    • সবিতা
    • তপন
    • আদিত্য
    • বিধু
  18. খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি?
    • মহাজন
    • পরভৃত
    • তিরোভাব
    • শাশ্বত
  19. ‘পর্বত’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
    • শৈল
    • অদ্রি
    • মেদিনী
    • অচল
  20. ‘দীঘি পাচ্ছে এমন’- এক কথায় কী হবে?
    • দীপ্যমান
    • দীপ্তিমান
    • দীপ্তমান
    • দেদীপ্যমান
  21. কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ?
    • বিবাহ
    • গায়ক
    • কোকিল
    • দাদা
  22. কোনটির শুধুমাত্র স্ত্রীবাচক হয়?
    • সন্তান
    • সখা
    • চাকী
    • ঘোষজা
  23. অনুচ্ছেদ কোনটির বাক্য সংকোচন?
    • যে নারীর কোনো সন্তান হয় না
    • যে নারী বীর সন্তান প্রসব করে
    • যে নারীর সন্তান বাঁচে না
    • যে মেয়ের বিয়ে হয়নি
  24. ‘হরতাল’ কোন ভাষার শব্দ?
    • গুজরাটি
    • তুর্কি
    • পর্তুগিজ
    • ফারসি
  25. উক্তি-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
    • বচ্ + ত
    • বচ্ + উক্তি
    • \(\sqrt{\text{বচ}}\) + ক্তি
    • বচ্ + ক্তি
  26. No sooner – than the students stood up.
    • the teacher enter the class
    • do the teacher enter the class
    • does the teacher enter the class
    • had the teacher entered the class
  27. 1971 was the year—
    • when Bangladesh is born
    • when Bangladesh came to being
    • when Bangladesh came into being
    • when Bangladesh comes to being
  28. Had I the wings of a bird—.
    • I flew in the sky
    • I would have flown in the sky
    • I fly in the sky
    • I could fly in the sky
  29. The man is too dishonest—.
    • to tell a lie
    • to take bribe
    • to speak the truth
    • to steal something
  30. It is many years since—.
    • I meet you
    • I met you
    • I help you
    • I have met you
  31. The old man walks slowly lest—.
    • he falls
    • he may fall
    • he should fall
    • he fell down
  32. ‘কতই না বিস্ময়কর মানুষের জীবন!’
    • How strange man's life was!
    • How strange man's life is!
    • What an wonderful man's life is!
    • How wonderful a man's life is!
  33. তার কোনো বন্ধু নেই বললেই চলে।
    • He has a few friends.
    • He has no friends.
    • He has few friends.
    • He has the few friends.
  34. ভাই ভাই ঠাঁই ঠাঁই।
    • Brothers part.
    • Brothers will part.
    • Brothers will be part.
    • Brothers have parted.
  35. শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এল।
    • The child comes to me run.
    • The child came to me running.
    • The child came to me crying.
    • The child came to me to cry.
  36. তুমি কি কখনও কক্সবাজার গিয়েছ?
    • Have you ever been to Cox's Bazar?
    • Did you ever go to Cox's Bazar?
    • Have you ever go to Cox's Bazar?
    • Have you gone to Cox's Bazar?
  37. I wish I — child again.
    • be
    • am
    • was
    • were
  38. Two and two — four.
    • make
    • makes
    • made
    • make/makes
  39. It is high time we — our food habits.
    • give up
    • gave up
    • changed
    • changing
  40. The headmaster along with his colleagues — coming here today.
    • is
    • are
    • will
    • was
  41. It — since morning.
    • has rained
    • has been raining
    • is raining
    • has rained/has been raining
  42. Birds fly — in the sky.
    • at a stretch
    • at large
    • all along
    • at random
  43. "Tooth and nail" means—.
    • get by heart
    • go with heart
    • tried hard
    • get hard
  44. 'Big bug' means—
    • unemployed person
    • important person
    • useful person
    • employed person
  45. The price of rice is increasing—.
    • by fits and starts
    • by dint of
    • by virtue of
    • by leaps and bounds.
  46. Della was too poor to buy a gift for Jim. (Negative)
    • Della was not too poor to buy a gift for Jim.
    • Della was so poor that he could not buy a gift for Jim.
    • Della was so poor that she could not buy a gift for Jim.
    • Della was so poor that she cannot buy a gift for Jim.
  47. Nobody wishes to be unhappy. (Interrogative)
    • Who wishes to be unhappy?
    • Who wishes to be happy?
    • Who does not wish to be unhappy?
    • Does nobody wish to be happy?
  48. Unemployment is a state for a man having no work to earn money. (Complex)
    • Unemployment is a state when a man has no work to earn money.
    • Unemployment is a state for a man who has no work to earn money.
    • Unemployment is a state of a man who has no work.
    • Unemployment is the condition of a man who has no work.
  49. Noun of the word 'simple' is—.
    • simply
    • simplify
    • simplicity
    • simplification
  50. Find out the correct synonym of 'hazard'.
    • Impartial
    • Static
    • Impolite
    • Danger
  51. তিনটি পূর্ণ সংখ্যার গড় ১৫০ এবং ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় ১২০ বৃহত্তম সংখ্যাটি কত?
    • ২৩০
    • ২১০
    • ২০০
    • ১৯০
  52. \(x^4+x^2+1\) এর উৎপাদক কোনটি?
    • \((x^2+x+1)(x^2+x-1)\)
    • \((x^2-x+1)(x^2+x-1)\)
    • \((x^2+x+1)(x^2-x+1)\)
    • \((x^2+x+1)(x^2+x+1)\)
  53. \(P\) এর মান কত হলে \(4x^2-px+9\) একটি পূর্ণবর্গ হবে?
    • ২৪
    • ১৬
    • ১২
    • ৯
  54. একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য \(x\) একক হলে এর কর্ণের দৈর্ঘ্য কত একক?
    • \(x\sqrt2\)
    • \(x\sqrt3\)
    • \(2\sqrt{2x}\)
    • \(\sqrt{x}\)
  55. দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬, তাদের গ. সা. গু. ৪ হলে, সংখ্যা দুইটির ল. সা. গু. কত?
    • ৩৬০
    • ২৪০
    • ১৮০
    • ১২০
  56. ৩৭৫ এর ২০% = কত?
    • ৭৫
    • ৬২.০
    • ৬০.০
    • ৩৭.০
  57. \(f(x)=x^3-6x^2+11x-6\) হলে, \(f(2)=\) কত?
    • ৩
    • ২
    • ১
    • ০
  58. \(4^x=8\) হলে, \(x\) এর মান কত?
    • \(\frac{2}{3}\)
    • \(\frac{3}{2}\)
    • \(\frac{4}{3}\)
    • \(\frac{3}{4}\)
  59. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?
    • \(180^\circ\)
    • \(270^\circ\)
    • \(300^\circ\)
    • \(360^\circ\)
  60. একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিটার অপর দুইটি বাহু প্রতিটি ১০ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
    • ৩৬
    • ৪২
    • ৪৮
    • ৫০
  61. \(a^2-3a,\ a^2-9,\ a^2-4a+3\) এর গ. সা. গু. কত?
    • \(a(a-3)\)
    • \(a-3\)
    • \((a-1)(a-3)\)
    • \(a(a-1)(a-3)\)
  62. চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ হলে বৃহত্তম কোণের পরিমাণ হবে?
    • \(100^\circ\)
    • \(115^\circ\)
    • \(135^\circ\)
    • \(140^\circ\)
  63. সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ \(120^\circ\) হলে এর বাহুর সংখ্যা কত?
    • ৪
    • ৫
    • ৬
    • ৮
  64. ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
    • ২৫ লিটার
    • ৩০ লিটার
    • ৩০ লিটার
    • ৪০ লিটার
  65. \(a+b=\sqrt7\) এবং \(a-b=\sqrt5\) হলে, \(8ab(a^2+b^2)=\) কত?
    • 12
    • 24
    • 36
    • 40
  66. \(\log_{\sqrt3}81\) এর মান কত?
    • 4
    • 6
    • 9
    • 8
  67. সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণের মান \(80^\circ\) হলে, অপর কোণদ্বয়ের মান কত?
    • \(50^\circ\) ও \(50^\circ\)
    • \(60^\circ\) ও \(40^\circ\)
    • \(45^\circ\) ও \(45^\circ\)
    • \(40^\circ\) ও \(40^\circ\)
  68. দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ হলে, একটিকে অপরটির কি বলে?
    • সন্নিহিত কোণ
    • পূরক কোণ
    • বিপ্রতীপ কোণ
    • সম্পূরক কোণ
  69. যদি \(x+2y=4\) এবং \(\frac{x}{y}=2\) হয়, তবে \(x=\) কত?
    • 0
    • 1
    • 2
    • 3
  70. \((x-4)^2=0\) সমীকরণের মূল কয়টি?
    • 1
    • 2
    • 3
    • 0
  71. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত?
    • ৪%
    • ৬%
    • ৭%
    • ৮%
  72. দুইটি সংখ্যার যোগফল ১৫ এবং বিয়োগফল ১৩, ছোট সংখ্যাটি কত?
    • ১
    • ২
    • ৪
    • ১৪
  73. \(\sqrt[6]{64}\times\sqrt[3]{27}\)
    • 2
    • 4
    • 6
    • 8
  74. দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে, বড় সংখ্যাটি কত?
    • 70
    • 80
    • 90
    • 100
  75. \(3x^2-x+5=0\) সমীকরণে \(x\) এর সহগ কত?
    • 3
    • 1
    • -1
    • 5
  76. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কবে?
    • ১৯৭০ সালের ১০ এপ্রিল
    • ১৯৭০ সালের ১৭ এপ্রিল
    • ১৯৭১ সালের ১০ এপ্রিল
    • ১৯৭১ সালের ১৭ এপ্রিল
  77. ‘গারো’ ক্ষুদ্র জাতিসত্তার সমাজে পরিবারের প্রধান কে?
    • বাবা
    • মা
    • প্রবীণ ব্যক্তি
    • বড় ভাই
  78. মালালা ইউসুফজাই ও কৈলাশ সত্যার্থী নোবেল পুরস্কার পেয়েছেন কোন ক্ষেত্রে?
    • সাহিত্যে
    • শান্তিতে
    • চিকিৎসায়
    • অর্থনীতিতে
  79. বাংলাদেশের প্রথম মহিলা উপাচার্যের নাম কী?
    • ড. ফারজানা ইসলাম
    • খালেদা একরাম
    • রাশেদা কে চৌধুরী
    • ড. শিরীন শারমিন চৌধুরী
  80. বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
    • ১.৩২%
    • ১.৩৩%
    • ১.৩৪%
    • ১.৪০%
  81. যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম কী?
    • সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
    • পরিবহন ও সেতু মন্ত্রণালয়
    • সড়ক পরিবহন মন্ত্রণালয়
    • পরিবহন ও সড়ক মন্ত্রণালয়
  82. বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি?
    • বরিশাল
    • সিলেট
    • খুলনা
    • রংপুর
  83. জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা?
    • সাধারণ পরিষদ
    • নিরাপত্তা পরিষদ
    • জাতিসংঘ সচিবালয়
    • আন্তর্জাতিক আদালত
  84. কোনটি গ্রিন হাউজ গ্যাস নয়?
    • নাইট্রাস অক্সাইড
    • কার্বন ডাই-অক্সাইড
    • ক্লোরোফ্লোরো কার্বন
    • নাইট্রোজেন
  85. নিশীথ সূর্যের দেশ কোনটি?
    • জাপান
    • কোরিয়া
    • নরওয়ে
    • সুদান
  86. গ্রামীণ ব্যাংক কোন ধরনের তালিকার অন্তর্ভুক্ত?
    • তালিকাভুক্ত ব্যাংক
    • ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান
    • ক্ষুদ্র ব্যাংক
    • বাণিজ্যিক ব্যাংক
  87. আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোনটি?
    • ১০ই ডিসেম্বর
    • ১১ই জানুয়ারি
    • ১৫ই মার্চ
    • ১৭ই মার্চ
  88. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কোনটি?
    • ব্যারোমিটার
    • সিসমোগ্রাফ
    • ম্যানোমিটার
    • সেক্সট্যান্ট
  89. ২৩তম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে—
    • ফ্রান্স
    • ব্রাজিলে
    • রাশিয়ায়
    • ইংল্যান্ডে
  90. বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি?
    • বিজ্ঞান জাদুঘর
    • বরেন্দ্র গবেষণা জাদুঘর
    • জাতীয় জাদুঘর
    • ঢাকা নগর জাদুঘর
  91. মানবদেহের প্রতিটি কোষে কত জোড়া ক্রোমোজোম আছে?
    • ২২
    • ২৩
    • ২৪
    • ২৫
  92. CNG-এর পূর্ণরূপ কী?
    • Converted Natural Gas
    • Compressed Natural Gas
    • Converssed Natural Gas
    • Connected Natural Gas
  93. সিডর কী?
    • ঘূর্ণিঝড়
    • সুনামি
    • টাইফুন
    • সাইক্লোন
  94. গুগল কী?
    • সার্চ ইঞ্জিন
    • সফটওয়্যার প্রতিষ্ঠান
    • ওয়েব সাইট
    • হার্ডওয়্যার প্রতিষ্ঠান
  95. আলজাজিরা কোন দেশের সংবাদ সংস্থা?
    • কাতার
    • আফগানিস্তান
    • আলজেরিয়া
    • আরব আমিরাত
  96. বিজ্ঞানীরা ইবোলা ভাইরাস শনাক্ত করেন কবে?
    • ১৯৭৫ সালে
    • ১৯৭৬ সালে
    • ১৯৭৭ সালে
    • ১৯৭৮ সালে
  97. গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?
    • এশিয়া
    • আফ্রিকা
    • ইউরোপ
    • আমেরিকা
  98. জাতিসংঘ দিবস পালিত হয় কোন তারিখে?
    • ২৪ আগস্ট
    • ২৪ সেপ্টেম্বর
    • ২৪ অক্টোবর
    • ২৪ নভেম্বর
  99. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?
    • ভেড়ামারা, কুষ্টিয়া
    • কেরানীগঞ্জ, ঢাকা
    • রামপাল, বাগেরহাট
    • ঈশ্বরদী, পাবনা
  100. “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”– গানটির গীতিকার কে?
    • আলতাফ মাহমুদ
    • গাজী মাজহারুল আনোয়ার
    • আবদুল গাফফার চৌধুরী
    • আলাউদ্দিন আলী