প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৫ — সেট রাজশাহী বিভাগ (ক অংশ)

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৫ — সেট রাজশাহী বিভাগ (ক অংশ): 35টি প্রশ্ন ও অনুশীলন।

  1. ‘প্রাথমিক শিক্ষার উপবৃত্তি প্রকল্প’-এর অধীনে শতকরা কত ভাগ ছাত্র/ছাত্রীকে উপবৃত্তি দেয়া হয়?
    • ৩০%
    • ৩৫%
    • ৪০%
    • এর কোনোটিই নয়
  2. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
    • দিনাজপুর
    • রংপুর
    • লালমনিরহাট
    • কুড়িগ্রাম
  3. নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের কে নিয়োগ করেন?
    • প্রধানমন্ত্রী
    • রাষ্ট্রপতি
    • প্রধান বিচারপতি
    • পররাষ্ট্রমন্ত্রী
  4. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা হয়েছিল?
    • ১১টি
    • ৯টি
    • ১২টি
    • ১৪টি
  5. কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
    • ক্লোরিন
    • ব্রোমিন
    • সালফার
    • আয়োডিন
  6. ঘর্ষণ, তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে নির্গত হয়—
    • প্রোটন
    • ইলেকট্রন
    • নিউট্রন
    • কোনোটিই নয়
  7. স্কুলের কোনো ক্লাসের ৩২ জন ছাত্রের মধ্যে ১৮ জন ফুটবল খেলে, ১৬ জন ক্রিকেট খেলে এবং ৭ জন দুটিই খেলে। কত জন কোনোটিই খেলে না?
    • ৭ জন
    • ৫ জন
    • ৮ জন
    • ১০ জন
  8. পিতা ও দুই সন্তানের বয়সের গড় ২৭ বছর। দুই সন্তানের বয়সের গড় ২০ বছর হলে পিতার বয়স কত?
    • ৪১ বছর
    • ৩৫ বছর
    • ৩৮ বছর
    • ৪৭ বছর
  9. পিতা ও পুত্রের বয়সের অনুপাত \(7:3\)। চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল \(13:5\)। বর্তমানে কার বয়স কত?
    • পিতা ৫৬ বছর, পুত্র ২৪ বছর
    • পিতা ৫৬ বছর, পুত্র ৩৪ বছর
    • পিতা ৪৬ বছর, পুত্র ৩৬ বছর
    • পিতা ৬৬ বছর, পুত্র ২৪ বছর
  10. বৃত্তের একটি চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত অংশ?
    • অর্ধেক
    • সমান
    • দ্বিগুণ
    • তিনগুণ
  11. 'Is he eating fruit?' বাক্যটির Passive form হবে—
    • Is fruit eaten by him?
    • Is fruit being eaten by him?
    • Is fruit eating by him?
    • Is fruit be eating by him?
  12. কোন বাক্যটি শুদ্ধ?
    • You are a pride of Bangladesh
    • You are pride of Bangladesh
    • You are a pride of the Bangladesh
    • You are the pride of Bangladesh
  13. ‘হৃদয় আমার নাচেরে আজিকে’— বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • অপাদানে ৭মী
    • অধিকরণে ২য়া
    • কর্মে ষষ্ঠী
    • করণে ২য়া
  14. কোনটি শুদ্ধ বানান?
    • দ্বন্দ্ব
    • ছন্দ
    • দন্দ
    • দন্দ্ব
  15. ‘তিলে তৈল হয়’— এ বাক্যে কোন কারকে কোন বিভক্তি বিদ্যমান?
    • কর্তৃকারকে প্রথমা
    • অপাদান কারকে সপ্তমী
    • সম্প্রদান কারকে চতুর্থী
    • অধিকরণ কারকে সপ্তমী
  16. আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে?
    • Chaucer
    • Johnson
    • Shakespeare
    • G. B. Shaw
  17. ‘পাখি সব করে রব—
    মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান;’ পঙ্‌ক্তিটির রচয়িতা কে?
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • কাজী নজরুল ইসলাম
    • জীবনানন্দ দাশ
    • সুকান্ত ভট্টাচার্য
  18. কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর?
    • বিষবৃক্ষ
    • ঘরে বাইরে
    • গণদেবতা
    • আরণ্যক
  19. সম্প্রতি ক্রিকেট খেলায় ১ দিনের ম্যাচে কোন দলকে পরাজিত করে বাংলাদেশ দল চাঞ্চল্য সৃষ্টি করে?
    • পাকিস্তান
    • ইংল্যান্ড
    • অস্ট্রেলিয়া
    • শ্রীলঙ্কা
  20. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
    • মহানন্দা
    • আত্রাই
    • গড়াই
    • করতোয়া
  21. ইস্পাত লোহা থেকে ভিন্ন, কারণ এতে—
    • লোহাতে উপাদান করা হয়েছে
    • সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
    • সকল বিজাতীয় পদার্থ বের করে দেয়া হয়েছে
    • বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে
  22. জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য ব্যবহার হয়—
    • ফ্রিজার
    • ফরমালিন
    • ভিনেগার
    • সাবান
  23. কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না?
    • অক্সিজেন
    • হাইড্রোজেন
    • নাইট্রোজেন
    • কোনোটিই নয়
  24. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?
    • \(\frac{1}{20}\)
    • \(\frac{1}{16}\)
    • \(\frac{1}{15}\)
    • \(\frac{1}{12}\)
  25. ৬০ জন লোক কোনো কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোক কত দিনে সম্পন্ন করতে পারবে?
    • ৬০ দিনে
    • ৩০ দিনে
    • ১৮ দিনে
    • ৩৬ দিনে
  26. \(p-\frac{1}{p}=5\) হলে \(\left(p+\frac{1}{p}\right)^2\) কত?
    • \(29\)
    • \(27\)
    • \(25\)
    • \(21\)
  27. একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য ১২ একক হলে অপরটি কত?
    • ১৫ একক
    • ২৪ একক
    • ২০ একক
    • ৩০ একক
  28. 'This necklace is made of gold' বাক্যে 'gold' শব্দটি কোন প্রকারের Noun?
    • Proper Noun
    • Common Noun
    • Collective Noun
    • Material Noun
  29. 'The patient died— cancer.' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে—
    • from
    • by
    • of
    • at
  30. কোনটি শুদ্ধ বানান?
    • Ocasion
    • Occasion
    • Ocassion
    • Occassion
  31. ‘লাঠালাঠি’ শব্দটি কোন সমাস?
    • বহুব্রীহি
    • কর্মধারয়
    • তৎপুরুষ
    • দ্বিগু
  32. ‘ঢাকের কাঠি’ বাগধারাটির অর্থ—
    • সাহায্যকারী
    • তোষামুদে
    • বাদক
    • স্বাস্থ্যহীন লোক
  33. ইংরেজি সাহিত্যে ‘প্রকৃতির কবি’ হিসেবে পরিচিত—
    • Lord Tennyson
    • John Milton
    • William Wordsworth
    • John Keats
  34. 'Harry Potter and the Half Blood Prince' বইটির রচয়িতা কে?
    • J.K. Rowling
    • Sir Walter Scott
    • Verginia Woolf
    • Alexander Dumas
  35. বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?
    • কাজী নজরুল ইসলাম
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • মাইকেল মধুসূদন দত্ত
    • মোহিতলাল মজুমদার