প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ — সেট শীতলক্ষ্যা-1

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ — সেট শীতলক্ষ্যা-1: 40টি প্রশ্ন ও অনুশীলন।

  1. \((0.01)^2\)-এর মান কোন ভগ্নাংশটির সমান?
    • \(\frac{1}{10}\)
    • \(\frac{1}{100}\)
    • \(\frac{1}{1000}\)
    • \(\frac{1}{10000}\)
  2. যদি \((x-5)(a+x)=x^2-25\) হয়, তবে \(a\)-এর মান কত?
    • \(-5\)
    • \(5\)
    • \(25\)
    • \(-25\)
  3. \(9x^2+24x\)-এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে?
    • \(16\)
    • \(25\)
    • \(36\)
    • \(49\)
  4. কোনো ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে—
    • ভরকেন্দ্র
    • পরিকেন্দ্র
    • অন্তঃকেন্দ্র
    • লম্ববিন্দু
  5. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি—
    • সূক্ষ্মকোণ
    • স্থূলকোণ
    • পূরককোণ
    • সরলকোণ
  6. ‘খাসিয়া উপজাতি’ কোন জেলায় অধিক বাস করে?
    • রাঙামাটি
    • সিলেট
    • ময়মনসিংহ
    • বান্দরবান
  7. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
    • লালমনিরহাট
    • কুড়িগ্রাম
    • নীলফামারী
    • পঞ্চগড়
  8. সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত?
    • রায়মঙ্গল
    • বলেশ্বর
    • মাতামুহুরী
    • রূপসা
  9. হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?
    • চট্টগ্রাম
    • টেকনাফ
    • কক্সবাজার
    • বান্দরবান
  10. ‘আনন্দবিহার’ কোথায় অবস্থিত?
    • ঢাকার মানিকগঞ্জে
    • কুমিল্লার ময়নামতিতে
    • দিনাজপুরের ফুলবাড়িতে
    • চট্টগ্রামের রাউজানে
  11. লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে?
    • শায়েস্তা খান
    • মুর্শিদকুলি খান
    • সুবাদার ইসলাম খান
    • যুবরাজ মোহাম্মদ আজম
  12. বাংলা নববর্ষ গণনা বৈশাখ মাস করেছিলেন—
    • বাদশা আকবর
    • বিজয় সেন
    • লক্ষণ সেন
    • ইলিয়াস শাহ
  13. মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়?
    • ১৯৯৮ সালে
    • ২০০০ সালে
    • ২০০১ সালে
    • ২০০২ সালে
  14. বাংলাদেশ কত তারিখে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে?
    • ২০ জুন ২০০০
    • ২২ জুন ২০০০
    • ২৪ জুন ২০০০
    • ২৬ জুন ২০০০
  15. ২০১২ সালের এশিয়া কাপের ক্রিকেট ফাইনালে বাংলাদেশ কত রান পাকিস্তানের কাছে হারে?
    • ২ রান
    • ৩ রান
    • ৫ রান
    • ৭ রান
  16. বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?
    • মানিকগঞ্জ
    • রাঙামাটি
    • নারায়ণগঞ্জ
    • এর কোনোটিই নয়
  17. সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
    • মেসোপটেমিয়ায়
    • পারস্যে
    • মিশরে
    • রাশিয়ায়
  18. কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
    • ২ বছর
    • ৩ বছর
    • ৪ বছর
    • ৫ বছর
  19. গোবি মরুভূমি কোথায় অবস্থিত?
    • এশিয়া
    • উত্তর আফ্রিকা
    • দক্ষিণ আফ্রিকা
    • চীন
  20. কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
    • জর্ডান
    • ইরাক
    • কুয়েত
    • মিশর
  21. হোয়াইট হাউজ যে শহরে অবস্থিত—
    • নিউইয়র্কে
    • ওয়াশিংটনে
    • শিকাগোতে
    • হনলুলুতে
  22. বার্সেলোনা নগরী কোথায় অবস্থিত?
    • ইতালিতে
    • পর্তুগালে
    • স্পেনে
    • ফ্রান্সে
  23. ‘পাবলো পিকাসো’ কে ছিলেন?
    • চিত্রশিল্পী
    • সঙ্গীত শিল্পী
    • দার্শনিক
    • সাহিত্যিক
  24. আন্তর্জাতিক রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত?
    • হেগ
    • লন্ডন
    • জেনেভা
    • ওয়াশিংটন
  25. নিচের কোনটি যকৃতের রোগ?
    • কলেরা
    • টাইফয়েড
    • জন্ডিস
    • হাম
  26. রক্তশূন্যতা বলতে বুঝায়—
    • রক্তের পরিমাণ কমে যাওয়া
    • হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া
    • রক্তরসের পরিমাণ কমে যাওয়া
    • অনুচক্রিকার পরিমাণ কমে যাওয়া
  27. সিস্টোলিক চাপ বলতে বুঝায়—
    • হৃদপিণ্ডের সংকোচন চাপ
    • হৃদপিণ্ডের প্রসারণ চাপ
    • হৃদপিণ্ডের সংকোচন ও প্রসারণ চাপ
    • কোনোটিই নয়
  28. বটের বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে?
    • পাখি
    • পানি
    • বাতাস
    • এর কোনোটিই নয়
  29. নাইট্রোজেন থেকে কোন সার তৈরি করা হয়?
    • পটাশ
    • টিএসপি
    • ইউরিয়া
    • কোনোটিই নয়
  30. তেল বা চর্বি হচ্ছে এক ধরনের—
    • অ্যালকোহল
    • অ্যালডিহাইড
    • ডিটারজেন্ট
    • এস্টার
  31. কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?
    • লাল
    • বেগুনি
    • সবুজ
    • হলুদ
  32. মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সবচেয়ে বেশি কোথায়?
    • ভূ-পৃষ্ঠে
    • ভূ-কেন্দ্রে
    • ভূ-পৃষ্ঠ থেকে ৬০০ মিটার উপরে
    • ভূ-পৃষ্ঠ থেকে ৬০০ মিটার নিচে
  33. কোনটি সপুষ্পক উদ্ভিদ নয়?
    • আম
    • অ্যাগারিকাস
    • শিমুল
    • পেয়ারা
  34. পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত কত?
    • \(2:1\)
    • \(1:2\)
    • \(16:1\)
    • \(1:16\)
  35. পানি বরফে পরিণত হলে কি ঘটবে?
    • ঘনত্ব বেড়ে যাবে
    • আয়তন বেড়ে যাবে
    • ভর কমে যাবে
    • আয়তনের পরিবর্তন ঘটবে না
  36. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র—
    • ক্রোনোমিটার
    • ওডোমিটার
    • ট্যাকোমিটার
    • অলটিমিটার
  37. কুকুরের মুখে দাঁতের সংখ্যা কত?
    • ১৮
    • ৩২
    • ৪০
    • ৪৪
  38. নিচের কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ?
    • অ্যাথলেটস ফুট
    • টিটেনাস
    • দাদ
    • কুষ্ঠ
  39. কোন গ্যাসকে অত্যধিক চাপে তরল করে সোডা ওয়াটার তৈরি করা হয়?
    • অক্সিজেন
    • কার্বন ডাই-অক্সাইড
    • নাইট্রোজেন
    • হাইড্রোজেন
  40. উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাঙ্ক কমে যায়, কারণ ঐ উচ্চতায়—
    • বায়ুর চাপ বেশি
    • বায়ুর চাপ কম
    • সূর্য তাপের প্রখরতা বেশি
    • কোনোটিই নয়