প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৪ (পুনঃগৃহীত ১৭ জেলা) — সেট বিটা-3

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৪ (পুনঃগৃহীত ১৭ জেলা) — সেট বিটা-3: 80টি প্রশ্ন ও অনুশীলন।

  1. 'মহর্ষি' কোন সমাস?
    • কর্মধারয়
    • দ্বন্দ্ব
    • তৎপুরুষ
    • দ্বিগু
  2. প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়—
    • উপমিত
    • উপমান
    • উপমেয়
    • রূপক
  3. 'পয়জার'-এর সমার্থক শব্দ কোনটি?
    • ছুতার
    • পাদুকা
    • উন্মাদ
    • দাঁড়িপাল্লা
  4. 'বামেতর' শব্দটির অর্থ—
    • বামচোখ
    • ইতর
    • বামদিক
    • ডান
  5. 'মনীষা' শব্দের বিপরীত অর্থ—
    • নির্বোধ
    • প্রজ্ঞা
    • মননশীলতা
    • স্থিরতা
  6. নির্মল-এর বিপরীতার্থক শব্দ কি?
    • প্রফুল্ল
    • বিশুদ্ধ
    • পঙ্কিল
    • কোনোটিই নয়
  7. 'গুড়ে বালি' কথাটির অর্থ কি?
    • বাতাসে বালি
    • আশায় নৈরাশ্য
    • ভালোতে খারাপ
    • গোবরের পদ্মফুল
  8. 'মুখ তোলা' বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি?
    • নিজের মুখ উপরে তোলা
    • অন্যের মুখ তুলে ধরা
    • প্রসন্ন হওয়া
    • নষ্ট করা
  9. 'যার বাসস্থান নেই'— বাক্যের এক কথায় প্রকাশ কি?
    • অনিকেতন
    • উদ্বাস্তু
    • অনুজ
    • একাহারী
  10. ভুল বানান কোনটি?
    • সমিতি
    • প্রতীতি
    • জামিতি
    • প্রকৃতি
  11. যা নিন্দার যোগ্য নয়—
    • নিন্দনীয়
    • প্রশংসনীয়
    • অনিন্দ্য
    • প্রশংসার যোগ্য
  12. কোন বানানটি শুদ্ধ?
    • নিরিহ
    • নীরিহ
    • নীরীহ
    • নিরীহ
  13. 'বুলবুলিতে ধান খেয়েছে'— এই বাক্যের 'বুলবুলিতে' শব্দ কোন কারকে ও কোন বিভক্তি রয়েছে?
    • করণে ৭মী
    • অধিকরণে ৭মী
    • কর্তৃকারকে ৭মী
    • অপাদানে ৭মী
  14. 'পদ্ধতি' শব্দের সন্ধি-বিচ্ছেদ করলে পাওয়া যায়—
    • পদ + ধতি
    • পদ + হতি
    • পথ + ধতি
    • পথ + হতি
  15. 'মনস্তাপ'-এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
    • মনঃ + তাপ
    • মন + তাপ
    • মনস + তাপ
    • মনো + তাপ
  16. ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করে?
    • প্রেসিডেন্সি কলেজ
    • বিদ্যাসাগর কলেজ
    • কলিকাতা বিশ্ববিদ্যালয়
    • সংস্কৃত কলেজ
  17. 'দৃষ্টিহীন' কার ছদ্মনাম?
    • প্যারীচাঁদ মিত্র
    • মধুসূদন দত্ত
    • মধুসূদন মজুমদার
    • বিহারীলাল চক্রবর্তী
  18. জসীমউদ্দীনের নাটক—
    • বেদের মেয়ে
    • রাখালী
    • মাটির কান্না
    • বোবা কাহিনী
  19. 'প্রতিদিন ঘরহীন ঘরে' কাব্যগ্রন্থের রচয়িতা—
    • আহসান হাবীব
    • মহাদেব সাহা
    • আলাউদ্দীন আল আজাদ
    • শামসুর রাহমান
  20. বাংলাদেশের প্রথম সংবাদপত্র—
    • আজাদ
    • সমাচার দর্পণ
    • বঙ্গদর্শন
    • বেঙ্গল গেজেট
  21. Noun of the world 'Break' is—
    • breaking
    • breach
    • breakful
    • breakdown
  22. 'Might' শব্দটির adjective নিচের কোনটি?
    • Mighteous
    • Mightful
    • Mighter
    • Mighty
  23. 'Does he speak English well?' বাক্যটির সঠিক passive form হচ্ছে—
    • Is English spoke well by him?
    • Is English Spoken well to him?
    • Is English spoken well by him?
    • Was English spoke well by him?
  24. 'All his pupils like him.' বাক্যটির সঠিক passive form হচ্ছে—
    • He is liked by all his pupils.
    • He was liked by all his pupils.
    • He is like by all his pupils.
    • He is being liked by all his pupils.
  25. Anis said, "I must write a letter". The indirect narration of this sentence is—
    • Anis said that he must write a letter.
    • Anis said he had to write a letter.
    • Anis said that he had to write a letter.
    • Anis said he must write a letter.
  26. "How dare you wake me up?" The lion roared at the mouse.
    Choose the correct narration :
    • The lion roared and said to the mouse why he wake him up?
    • The lion roared and asked the mouse how it dared to wake him up
    • The lion said the mouse why it got him up?
    • The lion questioned the mouse how it dared to wake him up?
  27. কোন বাক্যটি শুদ্ধ?
    • He copied the answer word by word.
    • He copied the answer word with word.
    • He copied the answer word for word.
    • He copied the answer word in word.
  28. Choose the correct sentence :
    • He is angry upon me.
    • He is angry at me.
    • He is angry of me.
    • He is angry with me.
  29. 'By fits and starts' means—
    • Carefully
    • Irregularly
    • Regularly
    • Attentively
  30. "Fag end" means—
    • The last part
    • Foggy
    • Cut a bad figure
    • Unfair
  31. "The idiom 'Bring to book'" এর অর্থ—
    • Book written by famous writer
    • Rebuke
    • Valueless person
    • None of the above
  32. 'He prides himself – his wealth' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে—
    • of
    • for
    • on
    • in
  33. The boy wonders – in the streets বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে—
    • for
    • of
    • at
    • about
  34. কোনটি শুদ্ধ বানান?
    • Catastrophe
    • Cetastrophe
    • Catarstrofee
    • Catastrophee
  35. Choose the correct spelling?
    • Diesentry
    • Dysentry
    • Dysentary
    • Dysentery
  36. What is the antonym of 'Expel'?
    • Eject
    • Dismiss
    • Admit
    • Banish
  37. What is the synonym of 'Remember'?
    • Call up
    • Memory
    • Forget
    • Recollect
  38. What is the antonym of the word 'Somber'?
    • Bright
    • Dark
    • Dismal
    • Gloomy
  39. What is the meaning of the word 'Nascent'?
    • Trail
    • Beginning
    • Nasal
    • Odorous
  40. How many types of Gender are there?
    • Four types
    • Three types
    • Two types
    • One type
  41. একটি ঘড়ি প্রতিদিন ১০ মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে?
    • ৩৬
    • ৭২
    • ১২০
    • কোনোটিই নয়
  42. পাঁচ সন্তানের বয়সের গড় ৭ বছর এবং পিতাসহ তাদের বয়সের গড় ১৩ বছর। পিতার বয়স কত?
    • ৪৩ বছর
    • ৩৩ বছর
    • ৫৩ বছর
    • ৬৩ বছর
  43. আব্দুল করিম আব্দুর রহিমের চাইতে ৩ বছরের ছোট। আফজালের বয়স আব্দুল করিমের বয়স থেকে ২ বছর কম। মুমিনের বয়স যখন ৫ তখন আব্দুল করিম জন্মেছে। তাদের মধ্যে জ্যেষ্ঠতমের বয়স ৫২ হলে আফজালের বয়স কত?
    • ৫৪ বছর
    • ৪৫ বছর
    • ৫০ বছর
    • ৪৩ বছর
  44. সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়। তার মূলধন কত?
    • ১০০০ টাকা
    • ৮০০ টাকা
    • ৭০০ টাকা
    • ৬০০ টাকা
  45. এক ব্যক্তি শেয়ার ব্যবসায় ৯,০০,০০০ টাকা বিনিয়োগ করলেন। শেয়ারপ্রতি লভ্যাংশ হিসেবে তার আয় ৯ টাকা। ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বাজার দাম ১৫০ টাকা। ঐ ব্যক্তির বার্ষিক আয় কত?
    • ৫৪,০০০ টাকা
    • ৮১,০০০ টাকা
    • ১৫,০০০ টাকা
    • ৫৮,০০০ টাকা
  46. একটি সাইকেল ৭২০০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১২% লাভ হবে?
    • ৭০০০
    • ৮৯৬০
    • ৬৫০০
    • ৮০০০
  47. ৪ টাকায় ১টি করে কমলা কিনে ২৪ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ২০% লাভ হবে?
    • ৬টি
    • ৩টি
    • ৪টি
    • ৫টি
  48. একটি বিশ্ববিদ্যালয়ের ৮০% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। ছাত্রাবাসের সৌভাগ্যবান ৬০% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা ১২০০ হয় তবে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত?
    • ৩০০০
    • ২৮০০
    • ২৫০০
    • ২০০০
  49. স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৭ কি.মি.। একরূপ স্রোতে নৌকাটি অনুকূলে ৩৯ কি.মি. পথ থেকে ও প্রতিকূলে ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে?
    • ১৩ ঘণ্টা
    • ১১ ঘণ্টা
    • ১০ ঘণ্টা
    • ৯ ঘণ্টা
  50. যদি কোনো একটি কাজ আলাদাভাবে সম্পন্ন করতে করিমের ৪৫ মি. এবং রহিমের ৩০ মি. সময় লাগে তবে উভয়ে একত্রে ঐ কাজটি সম্পন্ন করতে কত মিনিট সময় লাগবে?
    • ১৮
    • ১৬
    • ১৫
    • ২১
  51. একটি সোনার গহনার ওজন ৩২ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?
    • ২ গ্রাম
    • ৩ গ্রাম
    • ৬ গ্রাম
    • ৮ গ্রাম
  52. ক, খ ও গ-এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে ক-এর বেতন কত?
    • ৮৮৮ টাকা
    • ৭৭৭ টাকা
    • ৫৫৫ টাকা
    • ৩৩৩ টাকা
  53. ১২ ও ৯৬-এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ নয়) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
    • ২৪
    • ২৩
    • ২২
    • ২১
  54. \(x+y=17\) এবং \(xy=60\) হলে \((x-y)\) = কত?
    • \(7\)
    • \(8\)
    • \(9\)
    • \(10\)
  55. \(a+b=6\) এবং \(ab=8\) হলে \((a-b)^2\) = কত?
    • \(8\)
    • \(6\)
    • \(4\)
    • \(2\)
  56. বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ?
    • অর্ধেক
    • সমান
    • দ্বিগুণ
    • তিনগুণ
  57. কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
    • \(\frac{1}{2}(\text{ভূমি}\times\text{উচ্চতা})\)
    • \(\text{দৈর্ঘ্য}\times\text{প্রস্থ}\)
    • \(2(\text{দৈর্ঘ্য}+\text{প্রস্থ})\)
    • \(\text{ভূমি}\times\text{উচ্চতা}\)
  58. ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয়—
    • সূক্ষ্মকোণ
    • স্থূলকোণ
    • সমকোণ
    • সরলকোণ
  59. কোনো চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোজন রেখাংশ দুটির প্রত্যেকটিকে বলে—
    • ভূমি
    • কর্ণ
    • মধ্যমা
    • উচ্চতা
  60. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত—
    • \(3\)
    • \(5\)
    • \(\frac{25}{9}\)
    • \(\frac{22}{7}\)
  61. 'A Search for Identity'— বইটি কার লেখা?
    • কবির চৌধুরী
    • মেজর আব্দুল জলিল
    • মেজর রফিকুল ইসলাম
    • সিরাজুল ইসলাম চৌধুরী
  62. টলেমি কে ছিলেন?
    • ঐতিহাসিক
    • দার্শনিক
    • জ্যোতির্বিদ
    • চিকিৎসক
  63. আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত?
    • পারস্য উপসাগর
    • আরব সাগর
    • বঙ্গোপসাগর
    • ক্যারিবিয়ান সাগর
  64. বাটিকের কোন দেশের জাতীয় পোশাক?
    • জাপান
    • চীন
    • মালয়েশিয়া
    • ইন্দোনেশিয়া
  65. কোন দেশটি অতীতে কখনও অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি?
    • থাইল্যান্ড
    • মালয়েশিয়া
    • মায়ানমার
    • ইন্দোনেশিয়া
  66. পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
    • আটলান্টিক ও ভূ-মধ্যসাগর
    • প্রশান্ত ও উত্তর মহাসাগর
    • আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
    • ভারত ও প্রশান্ত মহাসাগর
  67. কোনটিকে কোষের প্রাণশক্তি বলা হয়?
    • প্রোটোপ্লাজম
    • ক্রোমোজোম
    • মাইটোকন্ড্রিয়া
    • নিউক্লিয়াস
  68. হর্স পাওয়ার হলো—
    • শক্তি পরিমাপের একক
    • ক্ষমতা পরিমাপের একক
    • চাপ পরিমাপের একক
    • কাজ পরিমাপের একক
  69. কোনো বস্তুর ভর ১০ কেজি হলে বস্তুর ওজন—
    • ১০০ নিউটন
    • ৯.৮ নিউটন
    • ১০ নিউটন
    • ৯৮ নিউটন
  70. পেট্রোল ইঞ্জিন দক্ষতার সাথে কে চালু করেন?
    • ড. অটো
    • জেমস ওয়াট
    • কেলভিন
    • কার্নো
  71. বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি—
    • কমে
    • বাড়ে
    • প্রথমে বাড়ে পরে কমে
    • অপরিবর্তিত থাকে
  72. মানুষের শরীরে কত ধরনের রক্ত কণিকা আছে?
    • ৫ প্রকার
    • ৪ প্রকার
    • ২ প্রকার
    • ৩ প্রকার
  73. জেনেটিক কোডের আবিষ্কারক কে?
    • ড. এম মার্শাল খান
    • জোহানসেন
    • ড. খোরানা
    • ড. রোনাল্ড রস
  74. পূর্ণ বয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাণ—
    • ৫ লিটার
    • ৭ লিটার
    • ৮ লিটার
    • ১০ লিটার
  75. রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো—
    • দর্পণের কাজ করে
    • প্রিজমের কাজ করে
    • লেন্সের কাজ করে
    • আতসী কাঁচের কাজ করে
  76. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ—
    • কম হয়
    • বেশি হয়
    • একই হয়
    • খুব কম হয়
  77. তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?
    • তরল পদার্থ
    • বায়বীয় পদার্থ
    • নরম পদার্থ
    • কঠিন পদার্থ
  78. সংকর ধাতু পিতলের উপাদান হলো—
    • তামা ও টিন
    • তামা ও দস্তা
    • তামা ও সীসা
    • তামা ও নিকেল
  79. 'ইন্টারনেট' কবে চালু হয়?
    • ১৯৬০ সালে
    • ১৯৬৯ সালে
    • ১৯৭০ সালে
    • ১৯৮১ সালে
  80. পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক—
    • ১০০ কোটি বছর আগে
    • ১০ লক্ষ বছর আগে
    • ১০ কোটি বছর আগে
    • ১ কোটি বছর আগে