প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১২ — সেট পদ্মা

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১২ — সেট পদ্মা: 80টি প্রশ্ন ও অনুশীলন।

  1. কোনটি শুদ্ধ বানান?
    • নিরিহ
    • নিরীহ
    • নীরিহ
    • নীরীহ
  2. কোনটি শুদ্ধ বানান?
    • নিঃশ্বাস
    • নিশ্বাস
    • নীশ্বাস
    • নীঃশ্বাস
  3. ‘পাগলে কিনা বলে।’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • কর্তায় ৬ষ্ঠী
    • কর্তায় ২য়া
    • কর্তায় ৭মী
    • কর্তায় শূন্য
  4. ‘এই নদীর মাছ বড়।’ বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • অধিকরণে ২য়া
    • অপাদানে ৭মী
    • কর্তায় ৭মী
    • অধিকরণে ৬ষ্ঠী
  5. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কী?
    • ব্যাসবাক্য
    • সমস্যমান পদ
    • সমাসবাক্য
    • সমস্তপদ
  6. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?
    • পূর্ব পদ
    • পর পদ
    • উভয় পদ
    • অন্য পদ
  7. ‘প্রশম’ এর বিপরীতার্থক শব্দ—
    • বিপদ
    • আগম
    • প্রতিগমন
    • বিষম
  8. ‘পর্বত’ এর সমার্থক শব্দ নয়—
    • পাহাড়
    • গিরি
    • শিলা
    • শৈল
  9. কুঁড়ে স্বভাব কোন বাগধারা দ্বারা বোঝানো হয়?
    • উনপঞ্চাশ বায়ু
    • আঠারো মাসে বছর
    • অকাল কুষ্মাণ্ড
    • অবিদ্যা ভাস্করী
  10. ‘নীরস’ এর সন্ধি বিচ্ছেদ—
    • নিঃ + রস
    • নি + রস
    • নী + রস
    • নীর + রস
  11. যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে—
    • ক্রিয়া
    • উপসর্গ
    • বিভক্তি
    • প্রত্যয়
  12. ‘সৌভাগ্যের বিষয়’ কথাটি কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে?
    • কেঁচো খুঁড়তে সাপ
    • শাপে বর
    • রাতের আঁধুলি
    • একালের বৃহস্পতি
  13. ‘ওরা কদম আলী’ নাটকটির রচয়িতা কে?
    • মামুনুর রশীদ
    • মোহাম্মদ খান
    • জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
  14. ‘শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ’ অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে?
    • আবুল কালাম শামসুদ্দীন
    • কাজী আবদুল ওদুদ
    • ড. মুহম্মদ শহীদুল্লাহ
    • ইব্রাহীম খাঁ
  15. ‘সর্বহারা’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
    • গোলাম মোস্তফা
    • কামিনী রায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • কাজী নজরুল ইসলাম
  16. Which is the verb of the word ‘false’?
    • Falsehood
    • Falsen
    • Falsify
    • Falsity
  17. Which is the adjective of the word ‘contempt’?
    • Contemptible
    • Contempting
    • Contemption
    • Contemptable
  18. কোনটি শুদ্ধ বানান?
    • Greivance
    • Grievance
    • Griveance
    • Grieveance
  19. কোনটি শুদ্ধ বানান?
    • Sattellite
    • Satellite
    • Satelite
    • Satallite
  20. ‘They elected him captain.’ বাক্যের পরিবর্তিত voice form হচ্ছে—
    • He has been elected captain by them.
    • He elected captain by them.
    • He was elected captain by them.
    • He is elected captain by them.
  21. ‘His behaviour annoys me sometimes.’ বাক্যের passive form হচ্ছে—
    • Sometimes I am annoyed at his behaviour.
    • Sometimes I am annoyed to his behaviour.
    • I was annoyed sometimes at his behaviour.
    • I am annoyed sometimes at his behaviour.
  22. Nasima said, “What a fine picture it is!” এর indirect speech হচ্ছে—
    • Nasima said that it is a very fine picture.
    • Nasima exclaimed that it was a very fine picture.
    • Nasima exclaimed that it is a very fine picture.
    • Nasima exclaimed that what a fine picture it was.
  23. “He asked me when the next letter would come.” বাক্যটির direct speech হচ্ছে—
    • He said to me, “When would the next letter come.”
    • He asked me, “When will the next letter come?”
    • He said to me, “When will the next letter come?”
    • He said to me, “When will the next letter will come?”
  24. He is afflicted — gout. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে—
    • to
    • of
    • on
    • with
  25. “Your conduct admits — no excuse.” বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে—
    • at
    • for
    • from
    • of
  26. ‘To see eye to eye with’ idiom টির সঠিক অর্থ—
    • to agree
    • To stare fixedly
    • To be angry
    • To take revenge
  27. ‘All at once’ idiom টির অর্থ হচ্ছে—
    • Quickly
    • Slowly
    • Suddenly
    • Gradually
  28. কোনটি শুদ্ধ বাক্য?
    • I am not bad with tennis.
    • He has assured me of safety.
    • He parted with his friends in tears.
    • The rich is not always happy.
  29. কোন বাক্যটি শুদ্ধ?
    • No news are good news.
    • Everything hinges for what happens next.
    • I have no aptitude to music.
    • I concur with you on your decision.
  30. ‘Vacant’ শব্দের Synonym হচ্ছে—
    • Busy
    • Blank
    • Engaged
    • Employed
  31. ১০ বছর আগে রহিমের বয়স ছিল করিমের বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩ : ৪ হয়, তবে তাদের বর্তমানে মোট বয়স কত?
    • ৩৫ বছর
    • ৪৫ বছর
    • ৫৬ বছর
    • ৬০ বছর
  32. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
    • ২৪
    • ২০
    • ১৮
    • ১৬
  33. এক ব্যক্তি ক্রয়মূল্যের উপর ৫০% বেশি হিসেবে করে বিক্রয়মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয়মূল্যের উপর ১০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে। তার মোটের উপর শতকরা কত লাভ হয়?
    • ৫০ টাকা
    • ৪৫ টাকা
    • ৪০ টাকা
    • ৩৫ টাকা
  34. কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ১০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত?
    • ১৪০ টাকা
    • ১৪৪ টাকা
    • ১২৪ টাকা
    • ১২০ টাকা
  35. নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে ২০% ক্ষতি হয়। এটি ৬০.০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে ১০% লাভ হতো? দ্রব্যটির ক্রয়মূল্য কত?
    • ২০০ টাকা
    • ৩০০ টাকা
    • ২৬০ টাকা
    • ২২০ টাকা
  36. একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল এক সঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?
    • ৬ ঘণ্টা
    • ৪ ঘণ্টা
    • ৩ ঘণ্টা
    • ২ ঘণ্টা
  37. ঘণ্টায় ৫ কিমি বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ৬ কিমি বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট কম লাগে। স্থানটির দূরত্ব কত?
    • ২৫ কিমি
    • ২২ কিমি
    • ২০ কিমি
    • ১৫ কিমি
  38. কোনো শ্রেণিতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়াতে বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত?
    • ৮ বছর
    • ৯ বছর
    • ১০ বছর
    • ১১ বছর
  39. ৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত?
    • ১৩ বছর
    • ১৪ বছর
    • ১৫ বছর
    • ১৬ বছর
  40. ৮, ১১, ১৭, ২৯, ৫৩, .......... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
    • ১০৩
    • ১০৫
    • ১০১
    • ৭৫
  41. \((0.003)^2\) = কত?
    • \(0.000009\)
    • \(0.00009\)
    • \(0.0009\)
    • \(0.009\)
  42. \(2x^4+x-15\) এর উৎপাদক কোনটি?
    • \((x-3)(2x-5)\)
    • \((x+3)(2x+5)\)
    • \((x+3)(2x-5)\)
    • \((x-3)(2x+5)\)
  43. \(a+b=7\) এবং \(ab=10\) হলে, \(a^2+b^2+3ab\) = কত?
    • \(29\)
    • \(59\)
    • \(49\)
    • \(69\)
  44. কোনো ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক যদি ভূমির উপর লম্ব হয়, তবে ত্রিভুজটিকে কী বলে?
    • সমদ্বিবাহু
    • সমবাহু
    • সমকোণী
    • স্থূলকোণী
  45. দুটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তবে কেন্দ্রদ্বয় হতে স্পর্শ বিন্দুগামী সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ—
    • সূক্ষ্মকোণ
    • স্থূলকোণ
    • সমকোণ
    • সরলকোণ
  46. মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে—
    • ভৈরব বাজারে
    • চাঁদপুরের কাছে
    • গোয়ালন্দে
    • রাজবাড়ীতে
  47. শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে—
    • যমুনা নদী হতে
    • মেঘনা নদী হতে
    • পদ্মা নদী হতে
    • ব্রহ্মপুত্র নদ হতে
  48. মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
    • পদ্মা
    • মেঘনা
    • ভৈরব
    • পশুর
  49. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল?
    • কালুরঘাট
    • চট্টগ্রাম
    • রাঙ্গামাটি
    • হালুয়াঘাট
  50. বাংলাদেশের কোন বিজ্ঞানী ‘কলিঙ্গ পুরস্কার’ নামের গৌরব অর্জন করেছেন?
    • ড. আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দীন
    • ড. কুদরত-ই-খুদা
    • ড. জগদীশ চন্দ্র বসু
    • ড. কামাল উদ্দীন আহমদ
  51. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কী?
    • মূলদণ্ড
    • সংবিধান
    • সংসদ
    • ফৌজদারি আইন
  52. কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকরী হয়?
    • ১৬ ডিসেম্বর ১৯৭১
    • ১০ এপ্রিল, ১৯৭২
    • ১৬ ডিসেম্বর, ১৯৭২
    • ১০ এপ্রিল, ১৯৭১
  53. বাংলাদেশে কার উপর আদালতের এখতিয়ার নেই?
    • বিচারপতি
    • প্রধানমন্ত্রী
    • সেনাপ্রধান
    • রাষ্ট্রপতি
  54. সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কী?
    • বীরশ্রেষ্ঠ
    • বীর বিক্রম
    • বীর উত্তম
    • বীর প্রতীক
  55. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়—
    • ১৯১৯ সালে
    • ১৯০২ সালে
    • ১৯২১ সালে
    • ১৯০২ সালে
  56. সুবাদার ইসলাম খান ঢাকার নাম রাখেন—
    • জাহাঙ্গীরনগর
    • জান্নাতাবাদ
    • ইসলামাবাদ
    • নাসিরাবাদ
  57. বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ও গ্রিনউইচ মান টাইম-এর মধ্যে পার্থক্য হলো—
    • ১০ ঘণ্টা
    • ৮ ঘণ্টা
    • ৭ ঘণ্টা
    • ৬ ঘণ্টা
  58. ‘দুলাহাজারা সাফারি পার্ক’ কোথায় অবস্থিত?
    • বরিশাল
    • কক্সবাজার
    • রংপুর
    • সিলেট
  59. মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য ‘বীরশ্রেষ্ঠ’ খেতাব কতজনকে দেওয়া হয়?
    • ৫ জন
    • ১০ জন
    • ৮ জন
    • ৭ জন
  60. পলাশীর যুদ্ধ কোন সালে সংঘটিত হয়েছিল?
    • ১৮৫৭ সালে
    • ১৮০৩ সালে
    • ১৭৫৭ সালে
    • ১৭৫৫ সালে
  61. বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত?
    • খাগড়াছড়ি
    • বান্দরবান
    • রাঙ্গামাটি
    • কুমিল্লা
  62. কোন শহরকে মুসলমান, খ্রিস্টান, ইহুদী সকলেই পবিত্র জ্ঞান করে?
    • মদিনা
    • জেদ্দা
    • জেরুজালেম
    • বাগদাদ
  63. প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে কোন দেশ?
    • যুক্তরাষ্ট্র
    • চীন
    • জাপান
    • রাশিয়া
  64. জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে—
    • ইউরোপ-আফ্রিকা
    • আফ্রিকা-স্পেন
    • ফ্রান্স-ব্রিটেন
    • আমেরিকা-এশিয়া
  65. হিজরী সন গণনা শুরু হয়—
    • ৬২৩ সাল থেকে
    • ৬২২ সাল থেকে
    • ৬৩১ সাল থেকে
    • ৬৩২ সাল থেকে
  66. কোন দেশের শিক্ষার হার সর্বোচ্চ?
    • শ্রীলঙ্কা
    • ভারত
    • বাংলাদেশ
    • পাকিস্তান
  67. WHO-এর সদর দফতর কোথায়?
    • ইন্ডিয়ায়
    • ইটালি
    • সুইজারল্যান্ড
    • ফ্রান্স
  68. ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভের পূর্বে কোন দেশের উপনিবেশ ছিল?
    • ব্রিটেন
    • পর্তুগাল
    • ফ্রান্স
    • নেদারল্যান্ডস
  69. গ্রিন হাউস ইফেক্ট বলতে কী বোঝায়?
    • সূর্যালোকের অভাবে সালোকসংশ্লেষণ ঘাটতি
    • প্রাকৃতিক চায়ের বাগানে অসংবদ্ধভাবে কৃত্রিমতার প্রয়োজনীয়তা
    • তাপ আটকা পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
    • উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূ-পৃষ্ঠের অবলোকন
  70. আকাশ নীল দেখায় কেন?
    • নীল সমুদ্রের প্রতিফলনের ফলে
    • নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে
    • নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে
    • নীল আলোর প্রতিসরণ বেশি বলে
  71. কোন উদ্ভিদে স্বপরাগায়ন ঘটে?
    • শিম
    • আম
    • ধান
    • সরিষা
  72. বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন। নিজেকে নিরাপদ রাখার জন্য আপনি কোন কাজটি করবেন?
    • বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন
    • বাইরে এসে গাছের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবেন
    • কোনো বড় গাছের নিচে আশ্রয় নিবেন
    • গাড়ির মধ্যেই বসে থাকবেন
  73. কোন প্রাণীর তিনটি হৃদপিণ্ড?
    • কচ্ছপ
    • সিল মাছ
    • কাটল ফিশ
    • হাঙর
  74. অতি বেগুনি রশ্মি কোথা হতে আসে?
    • চন্দ্র
    • সূর্য
    • বৃহস্পতি
    • কোনোটিই নয়
  75. সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায়—
    • আটগুণ
    • চারগুণ
    • তিনগুণ
    • দ্বিগুণ
  76. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
    • পেট্রোলিয়াম
    • বায়োগ্যাস
    • কয়লা
    • প্রাকৃতিক গ্যাস
  77. দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে?
    • কার্বন মনোক্সাইড
    • কার্বন ডাইঅক্সাইড
    • নাইট্রিক অক্সাইড
    • সালফার ডাইঅক্সাইড
  78. মোডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে—
    • ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়
    • টেলিভিশন লাইনের সংযোগ সাধন হয়
    • টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়
    • রেডিও লাইনের সংযোগ সাধন হয়
  79. পরিচলন বৃষ্টি হয় কোন অঞ্চলে?
    • শীতপ্রধান অঞ্চলে
    • নিরক্ষীয় অঞ্চলে
    • মেরু অঞ্চলে
    • নাতিশীতোষ্ণ অঞ্চলে
  80. হ্যালির ধূমকেতু আবির্ভূত হয়—
    • প্রতি ৮০ বছর পর পর
    • প্রতি ৭৫ বছর পর পর
    • প্রতি দুইশত বছর পর পর
    • প্রতি একশত বছর পর পর