গুরুত্বপূর্ণ বাংলা শব্দার্থ, সমাস ও পরিভাষা — BCS Cadre — পৃষ্ঠা 6

গুরুত্বপূর্ণ বাংলা শব্দার্থ, সমাস ও পরিভাষা: বাংলা, BCS Cadre পাঠ ও 358টি প্রশ্নের অনুশীলন। পৃষ্ঠা 6/8।

  1. বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কোন পদের সম্পর্ককে কারক বলা হয়?
    • বিশেষণ পদের
    • অব্যয় পদের
    • নাম পদের
    • ক্রিয়া বিশেষণ পদের
  2. ‘বুলবুলিতে ধান খেয়েছে’—বাক্যে ‘বুলবুলিতে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • করণে সপ্তমী
    • অধিকরণে সপ্তমী
    • কর্তৃকারকে সপ্তমী
    • অপাদানে সপ্তমী
  3. ‘আমাকে যেতে হবে’—বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • কর্তৃকারকে দ্বিতীয়া
    • কর্মে দ্বিতীয়া
    • করণে দ্বিতীয়া
    • অপাদানে দ্বিতীয়া
  4. ‘সকলকে মরতে হবে’—বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • কর্তৃকারকে দ্বিতীয়া
    • কর্মকারকে দ্বিতীয়া
    • অপাদানে দ্বিতীয়া
    • অধিকরণে দ্বিতীয়া
  5. ‘ভাইয়ে ভাইয়ে বেশ মিল’—বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • কর্তায় প্রথমা
    • কর্তায় দ্বিতীয়া
    • কর্তায় সপ্তমী
    • কর্মে দ্বিতীয়া
  6. ‘দশে মিলে করি কাজ’—বাক্যে ‘দশে’ কোন কারকে কোন বিভক্তি?
    • কর্তৃকারকে দ্বিতীয়া
    • সম্প্রদান কারকে সপ্তমী
    • কর্তৃকারকে সপ্তমী
    • কর্তৃকারকে চতুর্থী
  7. ‘তাকে দিয়ে কিছু হবে না’—বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • কর্তৃকারকে দ্বিতীয়া
    • কর্মে দ্বিতীয়া
    • করণে দ্বিতীয়া
    • অধিকরণে দ্বিতীয়া
  8. কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি?
    • ছাগলে কিনা খায়
    • টাকায় টাকা আনে
    • আরেফ বই পড়ে
    • ডাক্তার ডাক
  9. নিচের কোনটি কর্তৃকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?
    • কোদালে মাটি কাটব
    • জাহাজ চট্টগ্রাম ছাড়ল
    • সাপে হাসি বেদে চেনে
    • আমারে তুমি রক্ষা করো
  10. ‘লোভে পাপ, পাপে মৃত্যু’—এখানে কোন কারকে কোন বিভক্তি ব্যবহৃত হয়েছে?
    • অপাদানে শূন্য
    • কর্মে সপ্তমী
    • কর্তায় সপ্তমী
    • অপাদানে সপ্তমী
  11. ‘পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে’—বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • কর্মে শূন্য
    • অপাদানে সপ্তমী
    • অপাদানে পঞ্চমী
    • অধিকরণে ষষ্ঠী
  12. ‘অর্থহীনে ত্যাগ কর’—বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • কর্মে সপ্তমী
    • অধিকরণে সপ্তমী
    • সম্প্রদানে সপ্তমী
    • অপাদানে সপ্তমী
  13. কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করেন তাকে কী বলে?
    • করণ কারক
    • কর্মকারক
    • অপাদান কারক
    • কর্তৃকারক
  14. ‘কালির দাগ দাও’—বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • অধিকরণে শূন্য
    • অপাদানে শূন্য
    • করণে ষষ্ঠী
    • কর্মে দ্বিতীয়া
  15. ‘জগতে কীর্তিমান হও সাধনায়’—বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • কর্তায় সপ্তমী
    • কর্মে দ্বিতীয়
    • অধিকরণে সপ্তমী
    • করণে সপ্তমী
  16. ‘আলোয় আঁধার কাটে’—বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • অধিকরণে সপ্তমী
    • করণে সপ্তমী
    • অপাদানে সপ্তমী
    • কর্তায় সপ্তমী
  17. ‘আলোয় আঁধার দূর হয়’—বাক্যে ‘আলোয়’ শব্দটি কোন কারকের উদাহরণ?
    • অপাদান
    • করণ
    • সম্প্রদান
    • অধিকরণ
  18. ‘ব্যায়ামে শরীর ভাল থাকে’—বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • করণে সপ্তমী
    • কর্মে সপ্তমী
    • অপাদানে সপ্তমী
    • অধিকরণে সপ্তমী
  19. ‘ব্যায়ামে শরীর ভালো হয়’—বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • কর্মকারকে সপ্তমী
    • করণ কারকে সপ্তমী
    • অপাদান কারকে সপ্তমী
    • অধিকরণ কারকে সপ্তমী
  20. ‘অহংকার পতনের মূল’—বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • কর্মে শূন্য
    • করণে শূন্য
    • অপাদানে শূন্য
    • অধিকরণে শূন্য
  21. নিচের কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?
    • কালির দাগ সহজে ওঠে না
    • বুদ্ধি খাটিয়ে কাজ কর
    • দুধ থেকে দই হয়
    • এ বছর খুব বন্যা হয়েছে
  22. ‘তিনি চোখে দেখেন না’—বাক্যে ‘চোখে’ কোন কারক?
    • করণ কারক
    • অপাদান কারক
    • সম্প্রদান কারক
    • অধিকরণ কারক
  23. ‘অন্ধ শোকে কাতর’—বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • কর্তৃকারকে দ্বিতীয়
    • করণ কারকে সপ্তমী
    • অপাদান কারকে সপ্তমী
    • অধিকরণ কারকে সপ্তমী
  24. ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন’—বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • কর্মকারকে দ্বিতীয়া
    • করণ কারকে ষষ্ঠী
    • অপাদান কারকে ষষ্ঠী
    • অধিকরণ কারকে ষষ্ঠী
  25. ‘লাঠির মারে সাপটি মারা পড়ল’—বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • কর্তৃকারকে ষষ্ঠী
    • কর্মকারকে ষষ্ঠী
    • করণ কারকে ষষ্ঠী
    • অপাদান কারকে ষষ্ঠী
  26. ‘ছাত্ররা বল খেলে’—বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • কর্মে শূন্য
    • করণে শূন্য
    • অপাদানে পঞ্চমী
    • সম্প্রদানে শূন্য
  27. ‘নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা’—বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • কর্মে শূন্য
    • করণে শূন্য
    • অপাদানে শূন্য
    • সম্প্রদানে শূন্য
  28. ‘টাকায় কি না হয়’—বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • অপাদানে সপ্তমী
    • কর্মে শূন্য
    • করণে সপ্তমী
    • কর্তায় দ্বিতীয়া
  29. ‘টাকায় অসাধ্য সাধন হয়’—বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • কর্মকারকে সপ্তমী
    • করণ কারকে সপ্তমী
    • অধিকরণ কারকে সপ্তমী
    • অপাদান কারকে সপ্তমী
  30. ‘তাহলে তুমি লাঠি খেলতে জান না’—এখানে ‘লাঠি’ কোন কারক ও বিভক্তি?
    • কর্তায় তৃতীয়া
    • কর্মে প্রথমা
    • করণে তৃতীয়া
    • করণে প্রথমা
  31. নিচের কোন বাক্যে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
    • ঘোড়াকে চাবুক মার
    • ডাক্তার ডাক
    • গাড়ি স্টেশন ছেড়েছে
    • মুষলধারে বৃষ্টি পড়ছে
  32. ‘আশার ছলনে ভুলি কি ফল লভিনু হায়’—বাক্যে ‘ছলনে’ কোন কারকে কোন বিভক্তি?
    • করণে সপ্তমী
    • অধিকরণে সপ্তমী
    • অপাদানে সপ্তমী
    • কর্মে সপ্তমী
  33. ‘ফুলে ফুলে ঘর ভরেছে’—বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • কর্মে প্রথমা
    • অপাদানে সপ্তমী
    • করণে সপ্তমী
    • করণে শূন্য
  34. ‘অন্ধজনে দেহ আলো’—এখানে ‘অন্ধজনে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • কর্মে সপ্তমী
    • কর্তৃকারকে শূন্য
    • সম্প্রদানে সপ্তমী
    • করণে সপ্তমী
  35. ‘পলাতক দাসে দাও স্বাধীনতা’—এখানে ‘দাসে’ কোন কারকে কোন বিভক্তি?
    • করণে সপ্তমী
    • কর্মে সপ্তমী
    • অধিকরণে পঞ্চমী
    • সম্প্রদানে সপ্তমী
  36. ‘তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি’—বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • সম্প্রদানে ষষ্ঠী
    • কর্মে সপ্তমী
    • সম্প্রদানে সপ্তমী
    • অপাদানে ষষ্ঠী
  37. ‘গুরুজনে ভক্তি কর’—‘গুরুজনে’ কোন কারক?
    • কর্তৃকারক
    • করণ কারক
    • কর্মকারক
    • সম্প্রদান কারক
  38. ‘সব ঝিনুকে মুক্তা মিলে না’—বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • কর্তায় দ্বিতীয়া
    • অপাদানে সপ্তমী
    • কর্মে দ্বিতীয়া
    • অধিকরণে সপ্তমী
  39. ‘সাদা মেঘে বৃষ্টি হয় না’—এখানে ‘মেঘে’ কোন কারক?
    • কর্মকারক
    • অপাদান কারক
    • সম্প্রদান কারক
    • অধিকরণ কারক
  40. ‘পরাজয়ে ডরে না বীর’—নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • কর্মে দ্বিতীয়া
    • করণে সপ্তমী
    • অপাদানে পঞ্চমী
    • অপাদানে সপ্তমী
  41. ‘টাকায় টাকা হয়’—বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • কর্মে সপ্তমী
    • করণে সপ্তমী
    • অপাদানে সপ্তমী
    • অধিকরণে সপ্তমী
  42. ‘আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে?’—বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • কর্মে দ্বিতীয়া
    • অপাদানে সপ্তমী
    • করণে সপ্তমী
    • অপাদানে পঞ্চমী
  43. ‘গাড়ি স্টেশন ছাড়ল’—বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • কর্তায় শূন্য
    • কর্মে শূন্য
    • অপাদানে শূন্য
    • অধিকরণে শূন্য
  44. ‘যেখানে বাঘের ভয় নেই’—বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • কর্মে ষষ্ঠী
    • কর্তৃকারকে ষষ্ঠী
    • অপাদানে ষষ্ঠী
    • অধিকরণে ষষ্ঠী
  45. ‘যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়’—বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • অপাদানে ষষ্ঠী
    • কর্মে ষষ্ঠী
    • অপাদানে সপ্তমী
    • করণে শূন্য
  46. ‘পাপে বিরত হও’—‘পাপে’ কোন কারকে কোন বিভক্তি?
    • কর্মকারকে তৃতীয়া
    • অপাদান কারকে শূন্য
    • অপাদান কারকে সপ্তমী
    • অধিকরণ কারকে সপ্তমী
  47. ‘বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা’—বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • করণে সপ্তমী
    • অপাদানে পঞ্চমী
    • অপাদানে সপ্তমী
    • কর্তায় শূন্য
  48. অধিকরণ কারক কত প্রকার?
    • দুই প্রকার
    • তিন প্রকার
    • চার প্রকার
    • পাঁচ প্রকার
  49. ‘কানায় শোক কমে’—বাক্যে ‘কানায়’ কোন কারক?
    • করণ কারক
    • অপাদান কারক
    • সম্প্রদান কারক
    • অধিকরণ কারক
  50. ‘আজকে নগদ কালকে ধার’—বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    • অপাদানে দ্বিতীয়া
    • অধিকরণে দ্বিতীয়া
    • কর্মে শূন্য
    • করণে দ্বিতীয়া