Parts of Speech, Interjection and Changing Words into Different Parts of Speech — Primary Teacher

Parts of Speech, Interjection and Changing Words into Different Parts of Speech: ইংরেজি, Primary Teacher পাঠ ও 7টি প্রশ্নের অনুশীলন। পৃষ্ঠা 1/1।

এ অধ্যায়ের পাঠ্যসূচী
Interjection
আবেগ, বিস্ময় বা অনুভূতি প্রকাশকারী শব্দ
যে word হঠাৎ আনন্দ, দুঃখ, বিস্ময়, অনুতাপ, শোক, ঘৃণা, উচ্ছ্বাস বা অন্য কোনো তীব্র অনুভূতি প্রকাশ করে তাকে Interjection বলে।

Interjection সাধারণত বাক্যের অন্য word-এর সঙ্গে grammatical relation তৈরি করে না। অনেক ক্ষেত্রে এটি বাক্যের শুরুতে ব্যবহৃত হয় এবং এর পরে exclamation mark ব্যবহৃত হয়।

উদাহরণ—
Hurrah! Today is a holiday.
Alas! I am undone.

একটি বাক্যে Parts of Speech-এর বিভিন্ন শ্রেণি একসঙ্গে দেখা যেতে পারে। যেমন—
Ah! My friend and I wish we could travel easily to Canada and enjoy amazing sights.

এই বাক্যে—
Ah — Interjection
and — Conjunction
I — Pronoun
travel — Verb
easily — Adverb
to — Preposition
Canada — Noun
amazing — Adjective
Changing Words into Different Parts of Speech
এক Parts of Speech থেকে অন্য Parts of Speech-এ রূপান্তর
একটি English word-কে অন্য Parts of Speech-এ পরিবর্তন করতে তার শুরু বা শেষে নির্দিষ্ট letter অথবা letter-group যোগ বা পরিবর্তন করা হয়।

Word-এর আগে কোনো letter বা letter-group যুক্ত হলে তাকে Prefix বলা হয়।
Word-এর শেষে কোনো letter বা letter-group যুক্ত হলে তাকে Suffix বলা হয়।

Prefix ও Suffix ব্যবহার করে Verb থেকে Noun, Noun থেকে Adjective, Adjective থেকে Noun অথবা Noun ও Adjective থেকে Verb তৈরি করা যায়।
Verb থেকে Noun গঠনের নিয়ম
Formation of Noun from Verb
Verb-এর শেষে বিভিন্ন Suffix যোগ করা, শেষের letter পরিবর্তন করা অথবা word-এর spelling-এ সামান্য পরিবর্তনের মাধ্যমে Noun তৈরি করা যায়। নিচে গুরুত্বপূর্ণ pattern-গুলো দেওয়া হলো।
১। Verb-এর শেষে ment যোগে Noun
Verb অর্থ Noun অর্থ
Abateহ্রাস পাওয়াAbatementহ্রাস
Agreeরাজি হওয়াAgreementসম্মতি
Amuseআনন্দ দেওয়াAmusementআনন্দ
Attachযুক্ত করাAttachmentসংযুক্তি
Attainঅর্জন করাAttainmentঅর্জন
Betterউন্নত করাBettermentউন্নতি
Commitপ্রতিশ্রুতিবদ্ধ হওয়াCommitmentপ্রতিশ্রুতি
Concealগোপন করাConcealmentগোপনীয়তা
Deployমোতায়েন করাDeploymentমোতায়েন
Detachবিচ্ছিন্ন করাDetachmentবিচ্ছিন্নতা
Developউন্নয়ন করাDevelopmentউন্নয়ন
Employনিয়োগ করাEmploymentনিয়োগ
Enjoyউপভোগ করাEnjoymentউপভোগ
Establishপ্রতিষ্ঠা করাEstablishmentপ্রতিষ্ঠা
Governশাসন করাGovernmentসরকার বা শাসন
Improveউন্নত করাImprovementউন্নতি
Judgeবিচার করাJudgementবিচার
Manageব্যবস্থাপনা করাManagementব্যবস্থাপনা
Payপরিশোধ করাPaymentপরিশোধ
Placeস্থাপন করাPlacementস্থাপন
Punishশাস্তি দেওয়াPunishmentশাস্তি
Replaceপ্রতিস্থাপন করাReplacementপ্রতিস্থাপন
Requireপ্রয়োজন হওয়াRequirementপ্রয়োজন
Retireঅবসর নেওয়াRetirementঅবসর
২। Verb-এর শেষে d থাকলে tion বা sion
কিছু Verb-এর শেষের d বাদ বা পরিবর্তন করে tion বা sion যোগ করলে Noun গঠিত হয়।

Verb অর্থ Noun অর্থ
Attendমনোযোগ দেওয়াAttentionমনোযোগ
Contendলড়াই করাContentionবিরোধ বা কলহ
Extendপ্রসারিত করাExtensionপ্রসারণ
Intendইচ্ছা করাIntentionইচ্ছা
Pretendভান করাPretensionভান
৩। se বা ze-সমাপ্ত Verb থেকে Noun
কিছু Verb-এর শেষে se বা ze থাকলে সেই অংশ পরিবর্তন করে sation বা zation জাতীয় form তৈরি হয়।

Verb অর্থ Noun অর্থ
Characterizeবৈশিষ্ট্য প্রদর্শন করাCharacterizationবৈশিষ্ট্য প্রদর্শন
Civilizeসভ্য করাCivilizationসভ্যতা
Industrializeশিল্পায়িত করাIndustrializationশিল্পায়ন
Localizeস্থানীয়করণ করাLocalizationস্থানীয়করণ
Legalizeবৈধ করাLegalizationবৈধকরণ
Nationalizeজাতীয়করণ করাNationalizationজাতীয়করণ
Realizeউপলব্ধি করাRealizationউপলব্ধি
Utilizeব্যবহার করাUtilizationব্যবহার
Visualizeমনে ছবি তৈরি করাVisualizationমানসিক চিত্রায়ণ
৪। ume-সমাপ্ত Verb থেকে tion
কিছু ume-সমাপ্ত Verb-এর ending পরিবর্তন করে tion-যুক্ত Noun পাওয়া যায়।

Verbঅর্থNounঅর্থ
Assumeঅনুমান করাAssumptionঅনুমান
Consumeভোগ করাConsumptionভোগ
Presumeঅনুমান করাPresumptionঅনুমান
Resumeপুনরায় শুরু করাResumptionপুনরায় আরম্ভ
৫। de-সমাপ্ত Verb থেকে sion বা tion
Verbঅর্থNounঅর্থ
Accedeদায়িত্ব গ্রহণ করাAccessionদায়িত্ব গ্রহণ
Alludeইঙ্গিত করাAllusionইঙ্গিত
Concedeস্বীকার করাConcessionবিশেষ অধিকার বা ছাড়
Decideসিদ্ধান্ত করাDecisionসিদ্ধান্ত
Provideসংস্থান করাProvisionসংস্থান
Upgradeমান উন্নয়ন করাUpgradationমানোন্নয়ন
৬। tain-সমাপ্ত Verb থেকে tenance বা tention
Verbঅর্থNounঅর্থ
Detainআটক করাDetentionআটক
Maintainরক্ষণাবেক্ষণ করাMaintenanceরক্ষণাবেক্ষণ
Retainধরে রাখাRetentionধারণ
Sustainটিকিয়ে রাখাSustenanceজীবনধারণের সহায়তা
৭। t বা te-সমাপ্ত Verb থেকে tion বা tation
Verbঅর্থNounঅর্থ
Abominateঘৃণা করাAbominationঘৃণা
Affiliateঅন্তর্ভুক্ত করাAffiliationঅন্তর্ভুক্তি
Accommodateস্থান দেওয়াAccommodationথাকার ব্যবস্থা
Allocateবরাদ্দ করাAllocationবরাদ্দ
Collectসংগ্রহ করাCollectionসংগ্রহ
Formulateগঠন বা প্রণয়ন করাFormulationগঠন
Illuminateআলোকিত করাIlluminationআলোকসজ্জা
Inviteনিমন্ত্রণ করাInvitationনিমন্ত্রণ
Locateস্থান নির্ণয় করাLocationঅবস্থান
Narrateবর্ণনা করাNarrationবর্ণনা
Connectযুক্ত করাConnectionসংযোগ
Cultivateচাষ বা আবাদ করাCultivationআবাদ
Distributeবণ্টন করাDistributionবণ্টন
Electনির্বাচন করাElectionনির্বাচন
Elevateউন্নীত করাElevationউন্নয়ন
Eliminateবাদ দেওয়াEliminationবর্জন
Eradicateনির্মূল করাEradicationনির্মূলকরণ
Estimateনিরূপণ করাEstimationনিরূপণ
Expectআশা করাExpectationপ্রত্যাশা
Operateচালনা করাOperationপরিচালনা
Ruminateগভীরভাবে চিন্তা করাRuminationগভীর চিন্তা
Participateঅংশগ্রহণ করাParticipationঅংশগ্রহণ
Selectপছন্দ করাSelectionপছন্দ
Stimulateউদ্দীপিত করাStimulationউদ্দীপনা
Translateঅনুবাদ করাTranslationঅনুবাদ
Transmuteরূপান্তর করাTransmutationরূপান্তর
Transportবহন করাTransportationবহন
৮। fy-সমাপ্ত Verb থেকে fication বা faction
Verbঅর্থNounঅর্থ
Amplifyসম্প্রসারণ করাAmplificationসম্প্রসারণ
Beautifyসুন্দর করাBeautificationসৌন্দর্যায়ন
Deifyদেবত্ব আরোপ করাDeificationদেবত্ব আরোপ
Falsifyমিথ্যা প্রমাণ করাFalsificationমিথ্যা প্রতিপাদন
Glorifyগৌরবান্বিত করাGlorificationগৌরবান্বিতকরণ
Purifyপরিষ্কার করাPurificationবিশুদ্ধকরণ
Pacifyশান্ত করাPacificationপ্রশমন
Qualifyযোগ্য করাQualificationযোগ্যতা
Notifyবিজ্ঞপ্তি দেওয়াNotificationবিজ্ঞপ্তি
Verifyসত্যতা যাচাই করাVerificationসত্যতা যাচাই
Classifyশ্রেণিবিন্যাস করাClassificationশ্রেণিবিন্যাস
Gratifyসন্তুষ্ট করাGratificationসন্তুষ্টি
Stultifyনিষ্প্রভ করাStultificationনিষ্প্রভকরণ
Simplifyসহজ করাSimplificationসরলীকরণ
Satisfyসন্তুষ্ট করাSatisfactionসন্তুষ্টি
৯। Verb-এর শেষ পরিবর্তন করে al, aly বা ial-জাতীয় Noun
Verbঅর্থNounঅর্থ
Approveঅনুমোদন করাApprovalঅনুমোদন
Arriveউপস্থিত হওয়াArrivalআগমন
Betrayবিশ্বাসঘাতকতা করাBetrayalবিশ্বাসঘাতকতা
Denyঅস্বীকার করাDenialঅস্বীকার
Proposeপ্রস্তাব করাProposalপ্রস্তাব
Refuseঅস্বীকার করাRefusalঅস্বীকৃতি
Removeঅপসারণ করাRemovalঅপসারণ
Tryচেষ্টা করাTrialপরীক্ষা বা বিচার
১০। বিভিন্ন পরিবর্তনে Verb থেকে Noun
অনেক Verb-এর Noun form সাধারণ suffix-rule দিয়ে নির্ণয় করা যায় না। এগুলো আলাদাভাবে মনে রাখা প্রয়োজন।

VerbNoun
AbolishAbolition
AcceptAcceptance
ComplainComplaint
ConcentrateConcentration
ConsoleConsolation
CreateCreation
DeceiveDeception
DeclareDeclaration
DefendDefence
DestroyDestruction
DieDeath
PreparePreparation
PursuePursuit
RecogniseRecognition
ReduceReduction
RelyReliance
RememberRemembrance
RepeatRepetition
ResignResignation
RespondResponse
SellSale
ServeService
EmphasizeEmphasis
EnterEntrance
ExistExistence
FailFailure
GrowGrowth
MixMixture
NeglectNegligence
PleasePleasure
SignSignature
SingSong
SitSeat
SolveSolution
SpeakSpeech
StealStealth
ThinkThought
VaryVariation
Verb গঠনের পদ্ধতি
Formation of Verb from Noun or Adjective
Noun বা Adjective-এর শুরুতে Prefix যোগ করে, শেষে Suffix যোগ করে, Vowel পরিবর্তন করে অথবা spelling-এর সামান্য পরিবর্তনের মাধ্যমে Verb তৈরি করা যায়।
১। be Prefix যোগে Verb
Noun বা AdjectiveVerbঅর্থ
CloudBecloudমেঘাচ্ছন্ন করা
DevilBedevilবিরক্ত বা পীড়িত করা
DewBedewশিশিরে ভেজানো
FallBefallঘটা
FitBefitমানানসই হওয়া
FlowerBeflowerফুল দিয়ে সাজানো
FoolBefoolবোকা বানানো
FoulBefoulকলুষিত করা
GloomBegloomবিষণ্ন করা
HeadBeheadশিরচ্ছেদ করা
LateBelateবিলম্বিত করা
LittleBelittleতুচ্ছ করা
ComeBecomeহওয়া
QuietBequietশান্ত করা
NumbBenumbঅবশ করা
NightBenightঅন্ধকারে আচ্ছন্ন করা
২। em Prefix যোগে Verb
Noun বা AdjectiveVerbঅর্থ
BankEmbankবাঁধ দেওয়া
BattleEmbattleযুদ্ধের জন্য প্রস্তুত করা
BitterEmbitterতিক্ত করা
BodyEmbodyমূর্ত করা
BosomEmbosomআলিঙ্গন বা আশ্রয় দেওয়া
BloomEmbloomফুলে ভরা
PlaneEmplaneবিমানে ওঠা
PowerEmpowerক্ষমতা প্রদান করা
৩। en Prefix যোগে Verb
Noun বা AdjectiveVerbঅর্থ
AbleEnableসমর্থ করা
ActEnactআইনে পরিণত করা
CageEncageখাঁচায় আবদ্ধ করা
ChainEnchainশৃঙ্খলাবদ্ধ করা
ChantEnchantমুগ্ধ করা
CourageEncourageউৎসাহিত করা
DangerEndangerবিপদে ফেলা
FoldEnfoldভাঁজ বা আবৃত করা
ForceEnforceকার্যকর বা বলবৎ করা
KindleEnkindleজ্বালানো
LargeEnlargeবড় করা
LightEnlightআলোকিত করা
ListEnlistতালিকাভুক্ত করা
RichEnrichসমৃদ্ধ করা
RollEnrollনিবন্ধিত করা
SlaveEnslaveদাস বানানো
ThroneEnthroneসিংহাসনে বসানো
TitleEntitleউপাধি বা অধিকার দেওয়া
৪। ify বা fy Suffix যোগে Verb
Noun বা AdjectiveVerb
AirAirify
AmpleAmplify
BeautyBeautify
ClassClassify
ClearClarify
ElectricElectrify
ExampleExemplify
FruitFructify
GasGasify
JustJustify
RareRarefy
VaryVerify
VerseVersify
৫। en Suffix যোগে Verb
WordVerbঅর্থ
BlackBlackenকালো করা
BroadBroadenপ্রশস্ত করা
BrightBrightenউজ্জ্বল করা
DeepDeepenগভীর করা
HasteHastenত্বরান্বিত করা
HeightHeightenউঁচু বা বৃদ্ধি করা
LightLightenহালকা করা
LooseLoosenঢিলা করা
StrengthStrengthenশক্তিশালী করা
SweetSweetenমিষ্টি করা
ToughToughenকঠিন করা
ThickThickenঘন করা
৬। ize Suffix যোগে Verb
Noun বা AdjectiveVerbঅর্থ
AuthorityAuthorizeক্ষমতা অর্পণ করা
AgonyAgonizeযন্ত্রণা দেওয়া
ApologyApologizeক্ষমা চাওয়া
CivilCivilizeসভ্য করা
EqualEqualizeসমান করা
IndustrialIndustrializeশিল্পায়িত করা
LocalLocalizeস্থানীয়করণ করা
MemoryMemorizeমুখস্থ করা
NormalNormalizeস্বাভাবিক করা
SympathySympathizeসহানুভূতি প্রকাশ করা
৭। Vowel পরিবর্তনের মাধ্যমে Verb
NounVerbঅর্থ
BloodBleedরক্তপাত হওয়া
BondBindবাঁধা
ChoiceChooseপছন্দ করা
DropDripফোঁটা ফোঁটা পড়া
FoodFeedখাওয়ানো
GoldGildসোনার প্রলেপ দেওয়া
KnotKnitবোনা বা গিঁট দেওয়া
SaleSellবিক্রি করা
৮। শেষের পরিবর্তনের সঙ্গে e যোগে Verb
NounVerbঅর্থ
BathBatheগোসল করা
BreathBreatheশ্বাস নেওয়া
ClothClotheপোশাক পরানো
KneeKneelহাঁটু গেড়ে বসা
SoothSootheশান্ত করা
ThiefThieveচুরি করা
Adjective থেকে Noun গঠনের নিয়ম
Formation of Noun from Adjective
Adjective-এর শেষে ness, cy, ity, ty, th, hood, dom ইত্যাদি যোগ করে অথবা spelling-এর প্রয়োজনীয় পরিবর্তন করে Noun গঠন করা যায়।
১। ness যোগ করে Noun
AdjectiveNoun
AppropriateAppropriateness
AudaciousAudaciousness
AridAridness
AdverseAdverseness
AwareAwareness
BondBondness
BrightBrightness
CarelessCarelessness
CheerfulCheerfulness
ClumsyClumsiness
DryDryness
EagerEagerness
FondFondness
FreshFreshness
HappyHappiness
HardHardness
HighHighness
KindKindness
LargeLargeness
LittleLittleness
NewNewness
RestlessRestlessness
ShortShortness
SingleSingleness
UglyUgliness
VagueVagueness
VigorousVigorousness
WorthyWorthiness
YouthfulYouthfulness
২। ate, te বা tic-জাতীয় ending পরিবর্তন করে cy
AdjectiveNoun
BureaucraticBureaucracy
IntricateIntricacy
LiterateLiteracy
PrivatePrivacy
SecretSecrecy
TransparentTransparency
৩। ar বা or-সমাপ্ত Adjective-এর সঙ্গে ity
AdjectiveNoun
ClearClarity
FamiliarFamiliarity
InferiorInferiority
JuniorJuniority
SeniorSeniority
SuperiorSuperiority
PopularPopularity
RegularRegularity
৪। Adjective-এর শেষে th-জাতীয় পরিবর্তনে Noun
AdjectiveNounঅর্থ
BroadBreadthপ্রস্থ
DearDearthঅভাব
DeepDepthগভীরতা
LongLengthদৈর্ঘ্য
StrongStrengthশক্তি
TrueTruthসত্য
WarmWarmthউষ্ণতা
WideWidthপ্রস্থ
৫। ous ending পরিবর্তন করে ity বা ety
AdjectiveNoun
AnxiousAnxiety
CuriousCuriosity
DexterousDexterity
FerociousFerocity
MagnanimousMagnanimity
NotoriousNotoriety
TenaciousTenacity
VariousVariety
৬। hood বা dom যোগ করে Noun
WordNounঅর্থ
AdultAdulthoodপ্রাপ্তবয়স্কতা
BoyBoyhoodবাল্যজীবন
ChildChildhoodশৈশব
FalseFalsehoodমিথ্যা
FreeFreedomস্বাধীনতা
KingKingdomরাজ্য
MartyrMartyrdomশাহাদাত বা শহীদের অবস্থা
WiseWisdomজ্ঞান
৭। ure-সমাপ্ত Adjective থেকে ity বা ety জাতীয় Noun
AdjectiveNoun
MatureMaturity
ObscureObscurity
PurePurity
SureSurety
Noun থেকে Adjective গঠনের নিয়ম
Formation of Adjective from Noun
Noun-এর শেষে ly, al, ful, ent, ant, nt ইত্যাদি suffix যোগ করে অথবা spelling পরিবর্তন করে Adjective গঠন করা যায়।
১। ly যোগে Adjective
NounAdjectiveঅর্থ
BrotherBrotherlyভ্রাতৃসুলভ
FatherFatherlyপিতৃসুলভ
MotherMotherlyমাতৃসুলভ
FriendFriendlyবন্ধুসুলভ
২। al যোগে Adjective
NounAdjective
AccidentAccidental
DepartmentDepartmental
ElementElemental
ClinicClinical
DentDental
PostPostal
SentimentSentimental
৩। ful যোগে Adjective
NounAdjective
AweAwful
BeautyBeautiful
ColourColourful
DutyDutiful
FruitFruitful
GleeGleeful
HateHateful
JoyJoyful
MournMournful
PeacePeaceful
PowerPowerful
RespectRespectful
SuccessSuccessful
TruthTruthful
৪। Noun-এর ending পরিবর্তন করে al বা tial
NounAdjective
BrideBridal
PracticePractical
UniverseUniversal
ResidenceResidential
৫। ce বা cy-সমাপ্ত Noun থেকে ant, ent বা nt-জাতীয় Adjective
কিছু ce বা cy-সমাপ্ত Noun-এর শেষাংশ পরিবর্তন করে ant, ent বা nt form-এর Adjective তৈরি হয়।

NounAdjective
AbhorrenceAbhorrent
AbsenceAbsent
AbundanceAbundant
AssistanceAssistant
BeneficenceBeneficent
BrillianceBrilliant
CurrencyCurrent
DecencyDecent
DependenceDependent
DifferenceDifferent
DiligenceDiligent
IgnoranceIgnorant
ImportanceImportant
IndependenceIndependent
InnocenceInnocent
IntelligenceIntelligent
MagnificenceMagnificent
ObedienceObedient
PatiencePatient
RecurrenceRecurrent
RedundancyRedundant
RepentanceRepentant
TurbulenceTurbulent
UrgencyUrgent
গুরুত্বপূর্ণ Word Formation Notes
Word formation-এর rule-গুলো গুরুত্বপূর্ণ হলেও এগুলোকে সব English word-এর জন্য অপরিবর্তনীয় formula হিসেবে ধরা যাবে না। একই suffix বিভিন্ন spelling pattern তৈরি করতে পারে। তাই rule-এর পাশাপাশি পরিচিত word-pair মনে রাখা জরুরি।

বিশেষভাবে মনে রাখা যায়—
Verb + ment → অনেক ক্ষেত্রে Noun
Verb + tion বা sion → অনেক ক্ষেত্রে Noun
Noun + ful → অনেক ক্ষেত্রে Adjective
Noun + al → অনেক ক্ষেত্রে Adjective
Adjective + ness → অনেক ক্ষেত্রে Noun
Adjective + ity → অনেক ক্ষেত্রে Noun
Noun বা Adjective + en → অনেক ক্ষেত্রে Verb
Noun বা Adjective + ize → অনেক ক্ষেত্রে Verb
  1. What is the plural of 'child'?
    • childen
    • children
    • childs
    • Childrens
  2. What is the plural of 'woman'?
    • womans
    • wimmin
    • women
    • womens
  3. What is the plural of 'wife'?
    • wives
    • wifes
    • wifess
    • wiveves
  4. What is the plural of 'sheep'?
    • sheeps
    • sheep
    • shep
    • sheepes
  5. What is the plural of 'tooth'?
    • teeth
    • tooths
    • toothes
    • tooth
  6. What is the plural of 'radius'?
    • radi
    • radii
    • radiuses
    • both B & C
  7. Which one of the followings is a singular?
    • media
    • opera
    • alumni
    • alumna