ভগ্নাংশের প্রক্রিয়া, বর্গমূল, ঐকিক নিয়ম, দূরত্ব-সময়, নৌকা-স্রোত, নল-চৌবাচ্চা ও লোক-খাদ্য — Primary Teacher — পৃষ্ঠা 2

ভগ্নাংশের প্রক্রিয়া, বর্গমূল, ঐকিক নিয়ম, দূরত্ব-সময়, নৌকা-স্রোত, নল-চৌবাচ্চা ও লোক-খাদ্য: গণিত, Primary Teacher পাঠ ও 105টি প্রশ্নের অনুশীলন। পৃষ্ঠা 2/3।

  1. রেললাইনের পাশে একটি তালগাছ রয়েছে। ঘণ্টায় ৪৫ কিমি বেগে ধাবমান ১৫০ মিটার লম্বা একটি ট্রেন তালগাছটি অতিক্রম করতে কত সময় লাগবে?
    • ১১ সেকেন্ড
    • ১২ সেকেন্ড
    • ১৩ সেকেন্ড
    • ১৪ সেকেন্ড
  2. ঢাকা থেকে রংপুরের দূরত্ব ৪৫ মাইল। হাসান ঘণ্টায় ৩ মাইল বেগে এবং শাহিন ঘণ্টায় ৪ মাইল বেগে হাঁটে। হাসান ঢাকা থেকে রওনা হওয়ার ১ ঘণ্টা পর শাহিন রংপুর থেকে ঢাকা রওনা হলো। শাহিন কত মাইল হাঁটার পর হাসানের সঙ্গে দেখা হবে?
    • ২০ মাইল
    • ২৩ মাইল
    • ২৪ মাইল
    • ২১ মাইল
  3. একটি গাড়ি ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে চলে। ৩ মিনিট ৩০ সেকেন্ডে গাড়িটি কত দূর যাবে?
    • ২.১০ কিলোমিটার
    • ২.০ কিলোমিটার
    • ৩.৫ কিলোমিটার
    • ৩.০ কিলোমিটার
  4. রেললাইনের পাশে একটি তালগাছ আছে। ঘণ্টায় ৪৫ কিমি বেগে ধাবমান ১৫০ মিটার লম্বা একটি ট্রেন গাছটি অতিক্রম করতে কত সময় লাগবে?
    • ১৪ সেকেন্ড
    • ১৩ সেকেন্ড
    • ১২ সেকেন্ড
    • ১১ সেকেন্ড
  5. এক ব্যক্তি ঘণ্টায় ৫ কিমি বেগে কোনো স্থানে গেল এবং ঘণ্টায় ৩ কিমি বেগে ফিরে এল। যাতায়াতে তার গতির গড় কত?
    • \(\frac{8}{15}\) কিমি/ঘণ্টা
    • ২ কিমি/ঘণ্টা
    • \(3\frac{3}{4}\) কিমি/ঘণ্টা
    • ৪ কিমি/ঘণ্টা
  6. ১২০ মিটার লম্বা একটি আন্তঃনগর এক্সপ্রেস একটি লাইট পোস্টকে ৬ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত কিলোমিটার/ঘণ্টা?
    • ৭২ কিমি/ঘণ্টা
    • ৪৮ কিমি/ঘণ্টা
    • ৩৬ কিমি/ঘণ্টা
    • ৯৬ কিমি/ঘণ্টা
  7. ঘণ্টায় ৫ কিমি বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ৬ কিমি বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট কম লাগে। স্থানটির দূরত্ব কত?
    • ২৫ কিমি
    • ২২ কিমি
    • ২০ কিমি
    • ১৫ কিমি
  8. ভ্রমণের প্রথম ৬ ঘণ্টায় একটি গাড়ির গড় বেগ ছিল ৪০ কিমি/ঘণ্টা এবং বাকি অংশে গড় বেগ ছিল ৬০ কিমি/ঘণ্টা। সম্পূর্ণ ভ্রমণে গাড়িটির গড় বেগ ৫৫ কিমি/ঘণ্টা হলে মোট ভ্রমণ সময় কত?
    • ১৮ ঘণ্টা
    • ২০ ঘণ্টা
    • ২২ ঘণ্টা
    • ২৪ ঘণ্টা
  9. ১৫০ মিটার লম্বা একটি ট্রেন ৪৫০ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম ২০ সেকেন্ডে সম্পূর্ণ অতিক্রম করে। ট্রেনটির প্রতি সেকেন্ডে গতিবেগ কত?
    • ৩৫ মিটার/সেকেন্ড
    • ৪০ মিটার/সেকেন্ড
    • ৩০ মিটার/সেকেন্ড
    • ২৫ মিটার/সেকেন্ড
  10. রাজশাহী থেকে খুলনার দূরত্ব ২৮২ কিমি। একটি বাস ৭ ঘণ্টায় খুলনা থেকে রাজশাহী পৌঁছায়। পথে বাসটি ১ ঘণ্টা বিরতি দিলে চলন্ত অবস্থায় বাসটির গড় গতিবেগ কত?
    • ৪২ কিমি/ঘণ্টা
    • ৪৯ কিমি/ঘণ্টা
    • ৫৫ কিমি/ঘণ্টা
    • ৪৭ কিমি/ঘণ্টা
  11. একজন লোক ঘণ্টায় \(y\) কিমি বেগে হাঁটতে পারে। \(x\) কিমি পথ অতিক্রম করতে তার কত মিনিট সময় লাগবে?
    • \(\frac{x}{y}\) মিনিট
    • \(\frac{y}{x}\) মিনিট
    • \(\frac{60x}{y}\) মিনিট
    • \(\frac{60y}{x}\) মিনিট
  12. ঘণ্টায় \(x\) মাইল বেগে \(y\) মাইল পথ অতিক্রম করতে কত ঘণ্টা লাগবে?
    • \(\frac{x}{y}\) ঘণ্টা
    • \(\frac{y}{x}\) ঘণ্টা
    • \(xy\) ঘণ্টা
    • কোনোটিই নয়
  13. একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য ধাওয়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। আবার খরগোশের ৪ লাফে যে দূরত্ব হয়, কুকুরের ৩ লাফে একই দূরত্ব হয়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?
    • ১৫ : ১৬
    • ১৬ : ১৫
    • ২০ : ১২
    • ১২ : ২০
  14. এক ব্যক্তি ঘণ্টায় ৬০ কিমি বেগে কিছু পথ এবং ঘণ্টায় ৪০ কিমি বেগে অবশিষ্ট পথ অতিক্রম করে। মোট ৫ ঘণ্টায় ২৪০ কিমি পথ অতিক্রম করলে ঘণ্টায় ৬০ কিমি বেগে সে কত কিমি গিয়েছিল?
    • ১০০ কিমি
    • ১২০ কিমি
    • ১৫০ কিমি
    • ১৮০ কিমি
  15. ঘণ্টায় ৪ কিমি বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে ঘণ্টায় ৫ কিমি বেগে চলার তুলনায় ১ ঘণ্টা বেশি সময় লাগে। স্থানটির দূরত্ব কত?
    • ১০ কিমি
    • ২০ কিমি
    • ১৭ কিমি
    • ৩০ কিমি
  16. ঘণ্টায় ৫ কিমি বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে ঘণ্টায় ৬ কিমি বেগে চলার তুলনায় ৩০ মিনিট বেশি সময় লাগে। স্থানটির দূরত্ব কত?
    • ২৫ কিমি
    • ২২ কিমি
    • ২০ কিমি
    • ১৫ কিমি
  17. একজন মোটরসাইকেল আরোহীকে ৪ ঘণ্টায় মোট ১৮০ মাইল পথ অতিক্রম করতে হবে। প্রথম ৩ ঘণ্টায় তার গড় বেগ ৫০ মাইল/ঘণ্টা হলে শেষ ঘণ্টায় তাকে কত মাইল পথ অতিক্রম করতে হবে?
    • ৩০ মাইল
    • ৩২ মাইল
    • ৪০ মাইল
    • ৪৫ মাইল
  18. দুটি বাস একই স্থান থেকে একই সময়ে ঘণ্টায় ২০ কিমি বেগে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো। একটি বাস সকাল ৭টায় পৌঁছানোর কথা থাকলেও আধা ঘণ্টা দেরিতে পৌঁছায়। অন্য বাসটি যথাসময়ে পৌঁছাতে হলে কত দূর গিয়ে বাস দুটির দেখা হবে?
    • ৪০ কিমি
    • ৫০ কিমি
    • ৬০ কিমি
    • ৫৫ কিমি
  19. এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব ঘণ্টায় ২০ মাইল বেগে অতিক্রম করে এবং ঘণ্টায় ৩০ মাইল বেগে যাত্রাস্থানে ফিরে আসে। তার যাতায়াতের গড় গতিবেগ কত?
    • ২৪ মাইল/ঘণ্টা
    • ২৫.৫ মাইল/ঘণ্টা
    • ২৫ মাইল/ঘণ্টা
    • ২৭ মাইল/ঘণ্টা
  20. একটি গাড়ি ঘণ্টায় ৪৫ মাইল বেগে ২০ মিনিট এবং পরে ঘণ্টায় ৬০ মাইল বেগে ৪০ মিনিট চলে। সম্পূর্ণ পথের জন্য গাড়িটির গড় গতিবেগ কত?
    • ৫৪ মাইল/ঘণ্টা
    • ৫০ মাইল/ঘণ্টা
    • ৫২.৫ মাইল/ঘণ্টা
    • ৫৫ মাইল/ঘণ্টা
  21. এক ব্যক্তি সকালে ৬ কিমি/ঘণ্টা বেগে হেঁটে বাসা থেকে অফিসে যান এবং বিকেলে ৪ কিমি/ঘণ্টা বেগে অফিস থেকে বাসায় ফেরেন। ফেরার পথে তার ১ ঘণ্টা বেশি লাগে। বাসা থেকে অফিসের দূরত্ব কত?
    • ১০ কিমি
    • ১২ কিমি
    • ১৬ কিমি
    • ৮ কিমি
  22. এক ব্যক্তি কোনো দূরত্ব ঘণ্টায় ৪ মাইল বেগে অতিক্রম করে এবং ঘণ্টায় ৫ মাইল বেগে ফিরে আসে। তার যাতায়াতের গড় গতিবেগ ঘণ্টায় কত মাইল?
    • ৫ মাইল/ঘণ্টা
    • ৪.৫৪ মাইল/ঘণ্টা
    • ৪.৪৪ মাইল/ঘণ্টা
    • ৪.৫০ মাইল/ঘণ্টা
  23. এক ব্যক্তি ঘণ্টায় ৩০ মাইল বেগে প্রথম ২ ঘণ্টা ভ্রমণ করে এবং পরবর্তী ৩ ঘণ্টায় আরও ৬০ মাইল পথ অতিক্রম করে। সম্পূর্ণ পথের গড় গতিবেগ কত?
    • ১৮ মাইল/ঘণ্টা
    • ২৪ মাইল/ঘণ্টা
    • ৩৬ মাইল/ঘণ্টা
    • ৪৫ মাইল/ঘণ্টা
  24. ক ঘণ্টায় ১০ কিমি এবং খ ঘণ্টায় ১৫ কিমি বেগে একই স্থান থেকে একই সময়ে রাজশাহীর পথে রওনা হলো। ক ১১:১০ মিনিটে এবং খ ৯:৪০ মিনিটে রাজশাহী পৌঁছাল। যাত্রাস্থল থেকে রাজশাহীর দূরত্ব কত?
    • ৩০ কিমি
    • ৩৫ কিমি
    • ৪০ কিমি
    • ৪৫ কিমি
  25. ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ৪৫ মাইল। করিম ঘণ্টায় ৩ মাইল এবং রহিম ঘণ্টায় ৪ মাইল বেগে বিপরীত দিক থেকে যাত্রা শুরু করে। করিম যাত্রা শুরুর এক ঘণ্টা পর রহিম রওনা হলে রহিম কত মাইল হাঁটার পর করিমের সঙ্গে দেখা হবে?
    • ২৪ মাইল
    • ২৩ মাইল
    • ২২ মাইল
    • ২১ মাইল
  26. এক ব্যক্তি সাঁতার কেটে স্রোতের প্রতিকূলে ঘণ্টায় ১ মিটার বেগে ৪ মিটার দূরত্ব অতিক্রম করে এবং স্রোতের অনুকূলে ৪ মিটার পথ অতিক্রম করে। মোট যাত্রায় তার গড় গতিবেগ ১.৬ মিটার/ঘণ্টা হলে স্রোতের অনুকূলে তার গতিবেগ কত?
    • ০.৮ মিটার/ঘণ্টা
    • ১.৬ মিটার/ঘণ্টা
    • ২.৪ মিটার/ঘণ্টা
    • ৩.২ মিটার/ঘণ্টা
  27. একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘণ্টায় আগের স্থানে ফিরে আসে। তার সম্পূর্ণ ভ্রমণের গড় গতিবেগ কত?
    • \(\frac{5}{6}\) মাইল/ঘণ্টা
    • \(1\frac{2}{3}\) মাইল/ঘণ্টা
    • \(\frac{9}{18}\) মাইল/ঘণ্টা
    • \(\frac{3}{8}\) মাইল/ঘণ্টা
  28. এক ব্যক্তি খাড়া উঁচু পথে \(m\) মাইল দূরত্ব অতিক্রম করতে প্রতি মাইল ২ মিনিট এবং একই পথ নিচে নামতে প্রতি মাইল ১ মিনিট সময় নেয়। যাতায়াতে তার গড় গতিবেগ ঘণ্টায় কত মাইল?
    • ৪৫ মাইল/ঘণ্টা
    • ৪৮ মাইল/ঘণ্টা
    • ৭৫ মাইল/ঘণ্টা
    • ২৪ মাইল/ঘণ্টা
  29. একটি ট্রেন ঘণ্টায় ৬০ কিমি বেগে চলে। ১০০ মিটার পথ অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
    • ৬০ সেকেন্ড
    • ১ সেকেন্ড
    • ৬ সেকেন্ড
    • ০.৬ সেকেন্ড
  30. ঢাকা ও চট্টগ্রাম রেলস্টেশন থেকে প্রতি ঘণ্টায় একটি করে ট্রেন বিপরীতমুখে যাত্রা করে। প্রতিটি ট্রেনের যাত্রায় ৫ ঘণ্টা লাগে। একটি স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছানো পর্যন্ত একটি ট্রেন কয়টি বিপরীতগামী ট্রেনের দেখা পাবে?
    • ৫টি
    • ১০টি
    • ১১টি
    • ৮টি
  31. একটি ট্রেন ঘণ্টায় ৩০ কিমি বেগে চললে নির্দিষ্ট স্থানে পৌঁছায়। ঘণ্টায় ২৭ কিমি বেগে চললে সেখানে পৌঁছাতে ২০ মিনিট বেশি লাগে। পথের দূরত্ব কত?
    • ৯০ কিমি
    • ৮০ কিমি
    • ৭০ কিমি
    • ৯৫ কিমি
  32. একটি ট্রেন ৪৬ মিনিটে শহর A থেকে শহর B-তে পৌঁছায়। দুই শহরের দূরত্ব ৫৯.৮ মাইল হলে ট্রেনটির ঘণ্টায় গড় গতিবেগ কত?
    • ৬১ মাইল/ঘণ্টা
    • ৪৮ মাইল/ঘণ্টা
    • ৪৬ মাইল/ঘণ্টা
    • ৭৮ মাইল/ঘণ্টা
  33. ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিমি। ঢাকা থেকে একটি ট্রেন সকাল ৭টায় ছেড়ে বিকেল ৩টায় চট্টগ্রাম পৌঁছায়। ট্রেনটির গড় গতিবেগ কত ছিল?
    • ২৯.৫ কিমি/ঘণ্টা
    • ৩৭.৫ কিমি/ঘণ্টা
    • ৪২.০ কিমি/ঘণ্টা
    • ৪৫.০ কিমি/ঘণ্টা
  34. একটি ট্রেন ঘণ্টায় ৪৮ কিমি বেগে চলে এবং ৩৬০ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম ১ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
    • ৪০০ মিটার
    • ৪৪০ মিটার
    • ৩৬০ মিটার
    • ২৮০ মিটার
  35. একটি ট্রেন ঘণ্টায় ৪৮ কিমি বেগে চলে এবং ২২০ মিটার দীর্ঘ একটি সেতু ৩০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
    • ১৮০ মিটার
    • ২০০ মিটার
    • ২২০ মিটার
    • ২৪০ মিটার
  36. একটি ট্রেন ঘণ্টায় ৮৪ কিমি বেগে চলে। ট্রেনটি ৮০০ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম ১ মিনিটে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত?
    • ৯০০ মিটার
    • ৯৫০ মিটার
    • ৬০০ মিটার
    • ৫০০ মিটার
  37. ঘণ্টায় ৬০ কিমি বেগে চলা ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৩০০ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম সম্পূর্ণ অতিক্রম করতে কত সময় নেবে?
    • ২৪ সেকেন্ড
    • ২০ সেকেন্ড
    • ৪০ সেকেন্ড
    • উপরের কোনোটিই নয়
  38. রেললাইনের পাশে একটি তালগাছ আছে। ঘণ্টায় ৪৫ কিমি বেগে চলা ১৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন তালগাছটি অতিক্রম করতে কত সময় নেবে?
    • ১১ সেকেন্ড
    • ১২ সেকেন্ড
    • ১৩ সেকেন্ড
    • ১৪ সেকেন্ড
  39. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘোরে। চাকাটি ৫ সেকেন্ডে মোট কত ডিগ্রি ঘুরবে?
    • ৯০ ডিগ্রি
    • ৩৬০ ডিগ্রি
    • ৩০০ ডিগ্রি
    • ১৮০ ডিগ্রি
  40. একটি মোটরগাড়ির সামনের চাকার পরিধি ৩ মিটার এবং পেছনের চাকার পরিধি ৪ মিটার। গাড়িটি চলার সময় সামনের চাকা পেছনের চাকাটির তুলনায় ১০০ বার বেশি ঘুরলে গাড়িটি কত পথ অতিক্রম করবে?
    • ১.৬ কিমি
    • ১.৮ কিমি
    • ১ কিমি
    • ১.২ কিমি
  41. ৫টি বিড়াল ৫টি ইঁদুর ধরতে ৫ মিনিট সময় নেয়। একই হারে ১০০টি বিড়াল ১০০টি ইঁদুর ধরতে কত মিনিট সময় নেবে?
    • ২০ মিনিট
    • ৫ মিনিট
    • ১০ মিনিট
    • ১৫ মিনিট
  42. ৬ ফুট লম্বা একটি বাঁশের ছায়া ৪ ফুট হলে একই সময়ে একটি গাছের ছায়া ৬৪ ফুট। গাছটির উচ্চতা কত?
    • ৯৬ ফুট
    • ১০০ ফুট
    • ১১০ ফুট
    • ১০৫ ফুট
  43. একটি বোতলে আমের জুসের পরিমাণ ৩৫০ মিলিলিটার। এমন ২৪টি বোতলে মোট কত লিটার জুস থাকবে?
    • ৬.৪ লিটার
    • ৭.৪ লিটার
    • ৮.৪ লিটার
    • ৯.৪ লিটার
  44. ৯ জন শ্রমিক ৪ দিনে ৭২০ টাকা আয় করে। একই হারে ১২ জন শ্রমিক সমপরিমাণ টাকা কত দিনে আয় করবে?
    • ৪ দিন
    • ৬ দিন
    • ৫ দিন
    • ৩ দিন
  45. পানির তুলনায় কাঁচ \(3.5\) গুণ ভারী। ৫০ ঘন সেন্টিমিটার কাঁচের ওজন কত?
    • ১০০ গ্রাম
    • ১৭৫ গ্রাম
    • ৫০০ গ্রাম
    • ১০০০ গ্রাম
  46. একটি ঘড়ি প্রতিদিন ১০ মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন আবার সঠিক সময় নির্দেশ করবে?
    • ৩৬ দিন
    • ৭২ দিন
    • ১২০ দিন
    • কোনোটিই নয়
  47. এক ব্যক্তি শেয়ার ব্যবসায় ৯,০০,০০০ টাকা বিনিয়োগ করলেন। শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা এবং প্রতিটি শেয়ারে ৯ টাকা লভ্যাংশ পাওয়া যায়। তিনি বছরে মোট কত টাকা লভ্যাংশ পাবেন?
    • ৫৪,০০০ টাকা
    • ৮১,০০০ টাকা
    • ১৫,০০০ টাকা
    • ৫৮,০০০ টাকা
  48. ৩ জন পুরুষ ও ৬ জন বালকের গড় আয় ১২ টাকা। ১ জন পুরুষের আয় ২ জন বালকের আয়ের সমান হলে ১ জন পুরুষের আয় কত?
    • ১৪ টাকা
    • ১৬ টাকা
    • ১৮ টাকা
    • ২০ টাকা
  49. ৬ ফুট লম্বা একটি বাঁশের ৪ ফুট লম্বা ছায়া হয়। একই সময়ে একটি গাছের ছায়া ৬৪ ফুট হলে গাছটির উচ্চতা কত?
    • ৯৬ ফুট
    • ৭২ ফুট
    • ১৯২ ফুট
    • ৪৮ ফুট
  50. ৫টি বিড়াল ৫টি ইঁদুর ৫ দিনে ধরতে পারে। একই হারে ১০০টি বিড়াল ১০০টি ইঁদুর কত দিনে ধরবে?
    • ১ দিন
    • ৫ দিন
    • ২০ দিন
    • ১০০ দিন