বীজগণিতের সূত্র, উৎপাদক, লগারিদম, সমীকরণ ও ধারা — Bank Job — পৃষ্ঠা 8

বীজগণিতের সূত্র, উৎপাদক, লগারিদম, সমীকরণ ও ধারা: গণিত, Bank Job পাঠ ও 559টি প্রশ্নের অনুশীলন। পৃষ্ঠা 8/12।

  1. একটি সমান্তর ধারার প্রথম পদ \(1\), শেষ পদ \(99\) এবং সমষ্টি \(2500\) হলে সাধারণ অন্তর কত?
    • ৪
    • ২
    • ৩
    • ৬
  2. ১২ ও ৯৬-সহ এদের মধ্যবর্তী কতটি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
    • ২১
    • ২৩
    • ২৪
    • ২২
  3. \(1^2+2^2+3^2+\cdots+50^2\) ধারাটির যোগফল কত?
    • ৪৫০০৫
    • ৪২৯২৫
    • ৩৫১০০
    • ৪৭২৫৫
  4. \(1^3+2^3+3^3+\cdots+n^3\) ধারাটির যোগফল কোনটি?
    • \(\frac{n(n+1)}{2}\)
    • \(\frac{n(n+1)(2n+1)}{6}\)
    • \(\frac{n(n+1)}{3}\)
    • \(\left(\frac{n(n+1)}{2}\right)^2\)
  5. প্রথম \(n\) সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি \(225\) হলে \(n\)-এর মান কত?
    • \(n=3\)
    • \(n=5\)
    • \(n=6\)
    • \(n=7\)
  6. \(20,50,100\)-এর প্রত্যেকটির সঙ্গে একই ধ্রুবক যোগ করলে একটি ক্রমাগত সমানুপাত সৃষ্টি হয়। ওই সমানুপাত কত?
    • \(\frac{1}{3}\)
    • \(\frac{3}{8}\)
    • \(\frac{3}{5}\)
    • \(\frac{1}{5}\)
  7. প্রথম দিনে ১ টাকা, দ্বিতীয় দিনে ২ টাকা, তৃতীয় দিনে ৪ টাকা এবং চতুর্থ দিনে ৮ টাকা—এভাবে প্রতিদিন দ্বিগুণ করে দান করলে ১৫ দিনে মোট কত টাকা দান করা হবে?
    • ৬৫,৩৬৫
    • ৩২,৭৬৭
    • ১৬,৩৮৩
    • ৮,২১৯
  8. একটি গুণোত্তর ধারার প্রথম ৬টি পদের যোগফল প্রথম ৩টি পদের যোগফলের ৯ গুণ হলে সাধারণ অনুপাত কত?
    • ২
    • ৩
    • ৪
    • ৫
  9. \(1,8,9,\ldots\) ধারাটির পরবর্তী পদ কত?
    • ১২
    • ১৬
    • ২৫
    • ২৮
  10. \(9,36,81,144,\ldots\) ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
    • ১৬৯
    • ২২৫
    • ২৫৬
    • ২৭২
  11. \(1,2,3,5,8,\ldots\) সংখ্যা পরম্পরায় অষ্টম পদ কত?
    • ২১
    • ১৩
    • ৩৪
    • ১৬
  12. \(0,5,12,21,?,45\) ধারাটির প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
    • ২৮
    • ৩০
    • ৩২
    • ৩৩
  13. \(3,6,4,9,5,12,6,\ldots\) ক্রমটির পরবর্তী পদ কত?
    • ৭
    • ৯
    • ১২
    • ১৫
  14. অজানা সংখ্যাটি কত? \(4,11,8,19,12,\ldots\)
    • ২৫
    • ২৭
    • ২০
    • ৩০
  15. \(7,10,14,16,21,22,\ldots\) ধারাটির পরবর্তী পদ কত?
    • ২০
    • ২২
    • ২৬
    • ২৮
  16. \(6,17,49,144,\ldots\) ক্রমটির পরবর্তী পদ কত?
    • ২০
    • ৩৫৬
    • ৪০৮
    • ৪২৮
  17. একটি শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ২৭০০টি চকোলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী মোট শিক্ষার্থী সংখ্যার ৩ গুণ চকোলেট পেলে শ্রেণিতে মোট শিক্ষার্থী কতজন?
    • ৩০ জন
    • ৭৫ জন
    • ৯০ জন
    • ৮৫ জন
  18. একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে ৪ জন করে বসালে ৩টি বেঞ্চ খালি থাকে। আবার প্রতি বেঞ্চে ৩ জন করে বসালে ৬ জন শিক্ষার্থী দাঁড়িয়ে থাকে। শ্রেণিতে মোট শিক্ষার্থী কতজন?
    • ৫৫ জন
    • ৬০ জন
    • ৬৫ জন
    • ৫০ জন
  19. যদি \(\frac{2x+3y}{3x+2y}=\frac56\) হয়, তবে \(x:y\) কত?
    • \(6:8\)
    • \(8:3\)
    • \(5:6\)
    • \(3:8\)
  20. কোনো সংখ্যার \(\frac12\) অংশের সঙ্গে ৬ যোগ করলে সংখ্যাটির \(\frac23\) অংশ পাওয়া যায়। সংখ্যাটি কত?
    • ৩০
    • ৫২
    • ২৩
    • ৩৬
  21. একটি শ্রেণির প্রত্যেক শিক্ষার্থী তার সহপাঠীর সংখ্যার সমান টাকা করে চাঁদা দিল। মোট চাঁদা ৪২০ টাকা হলে শিক্ষার্থী সংখ্যা কত?
    • ২২ জন
    • ২১ জন
    • ২৩ জন
    • ২০ জন
  22. শফিক ২৪০ টাকায় কিছু কলম কিনল। একই টাকায় একটি কলম বেশি পাওয়া গেলে প্রতিটি কলমের দাম ১ টাকা কম হতো। সে কতটি কলম কিনেছিল?
    • ১৫টি
    • ১৬টি
    • ১৮টি
    • ১৪টি
  23. বাবা ও ছেলের কাছে কিছু মার্বেল আছে। বাবা ছেলেকে ১০টি মার্বেল দিলে উভয়ের মার্বেল সমান হয়। আবার ছেলে বাবাকে ২০টি মার্বেল দিলে বাবার মার্বেল ছেলের দ্বিগুণ হয়। বাবার কাছে কতটি মার্বেল ছিল?
    • ১১০টি
    • ১০০টি
    • ৯০টি
    • ১২০টি
  24. কাজে উপস্থিত থাকার জন্য দৈনিক ২ টাকা এবং অনুপস্থিতির জন্য দৈনিক ৫০ পয়সা জরিমানার শর্তে একজন ব্যক্তি সেপ্টেম্বর মাস শেষে ৪০ টাকা পেল। সে কতদিন কাজে উপস্থিত ছিল?
    • ২০ দিন
    • ২২ দিন
    • ২৪ দিন
    • ১৯ দিন
  25. একটি ভগ্নাংশের হর লবের চেয়ে ২ বেশি। লব ও হর উভয় থেকে ৩ বিয়োগ করে প্রাপ্ত ভগ্নাংশের সঙ্গে \(\frac14\) যোগ করলে যোগফল ১ হয়। মূল ভগ্নাংশটি কত?
    • \(\frac79\)
    • \(\frac9{11}\)
    • \(\frac{11}{13}\)
    • \(\frac{11}{15}\)
  26. একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি ২ হলে সংখ্যাটি কত?
    • ১
    • ২
    • \(-1\)
    • \(-2\)
  27. একটি ক্লাসে ২৭০০টি চকোলেট এমনভাবে বিতরণ করা হলো যে প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যার ৩ গুণ চকোলেট পেল। মোট শিক্ষার্থী কতজন?
    • ৯০ জন
    • ৩০ জন
    • ৪৫ জন
    • ৬০ জন
  28. \(\left(\frac{5x}{6}+3\right)\) এবং \(\left(\frac{x}{3}+10\right)\) পরস্পর সমান হলে \(x\)-এর মান কত?
    • \(7\)
    • \(\frac{21}{2}\)
    • \(14\)
    • \(6\)
  29. কোনো সংখ্যার দ্বিগুণের সঙ্গে ৩ যোগ করলে প্রাপ্ত ফল সংখ্যাটি থেকে ৭ বেশি হয়। সংখ্যাটি কত?
    • ৩
    • ৪
    • ৫
    • ৬
  30. কোনো স্থানে যতজন লোক আছে, প্রত্যেকে ততটি ৫ পয়সার মুদ্রা জমা দিল। মোট জমা হলো ৩১.২৫ টাকা। সেখানে লোকসংখ্যা কত?
    • ২৫ জন
    • ৫৫ জন
    • ১২৫ জন
    • কোনোটিই নয়
  31. যদি \(x+3y=40\) এবং \(y=3x\) হয়, তবে \(y\)-এর মান কত?
    • ১২
    • ১৮
    • ২২
    • ১০
  32. একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ১ এবং তাদের সমষ্টি ৭। ভগ্নাংশটি কত?
    • \(\frac34\)
    • \(\frac16\)
    • \(\frac43\)
    • \(\frac26\)
  33. \(xyz=240\) হলে \(y\)-এর মান নিচের কোনটি হতে পারে না?
    • ২
    • ৩
    • ৫
    • ০
  34. \(\frac3x+\frac4{x+1}=2\) হলে \(x\)-এর গ্রহণযোগ্য মান কত?
    • ২
    • ৪
    • ১
    • ৩
  35. ক-এর টাকা খ-এর টাকার দ্বিগুণ। তাদের দুজনের মোট টাকা ৩০ হলে খ-এর কাছে কত টাকা আছে?
    • ২০ টাকা
    • ১৫ টাকা
    • ১০ টাকা
    • ৩০ টাকা
  36. যদি \(x+2y=4\) এবং \(xy=2\) হয়, তবে \(x\)-এর মান কত?
    • ২
    • ১
    • ১২
    • ১
  37. একটি সংখ্যার তিনগুণের সঙ্গে তার দ্বিগুণ যোগ করলে যোগফল ৯০ হয়। সংখ্যাটি কত?
    • ১৬
    • ১৮
    • ২০
    • ২৪
  38. \(\frac ab=4\) এবং \(a+2b=12\) হলে \(a\)-এর মান কত?
    • ৮
    • ১২
    • ১৬
    • ৪
  39. দুটি সংখ্যার যোগফল ১৭ এবং গুণফল ৭২। ছোট সংখ্যাটি কত?
    • ৯
    • কোনোটিই নয়
    • ৬
    • ৮
  40. একটি শ্রেণিতে যতজন শিক্ষার্থী আছে, প্রত্যেককে তত টাকা করে প্রদান করলে মোট ৬৫৬১ টাকা প্রয়োজন হয়। শিক্ষার্থী সংখ্যা কত?
    • ৭৫ জন
    • ৯১ জন
    • ৮১ জন
    • ৮৫ জন
  41. দুটি সংখ্যার বিয়োগফল ৩৭ এবং যোগফল তাদের বিয়োগফলের ১১ গুণ। সংখ্যা দুটি কত?
    • ২০, ৫৭
    • ১৯, ৫৬
    • ১৮৫, ২২২
    • ১৭০, ২০৭
  42. \(\frac{x}{2}+3=\frac{x}{3}+4\) হলে \(x\)-এর মান কত?
    • ৬
    • ৭
    • \(-6\)
    • \(-7\)
  43. \(3(4x-6)=3x+9\) সমীকরণের সমাধান কত?
    • ২
    • \(-2\)
    • ৩
    • \(-3\)
  44. \(3(3x-4)=2(4x-3)\) হলে \(x\)-এর মান কত?
    • ৬
    • \(-4\)
    • \(-6\)
    • ৩
  45. \(2(3x+5)=-(x-31)\) হলে \(x\)-এর মান কত?
    • ৫
    • ৩
    • \(-2\)
    • \(-3\)
  46. \((x+5)(x-3)\)-এর গুণফল কোনটি?
    • \(x^2+8x+15\)
    • \(x^2-15\)
    • \(x^2+2x-15\)
    • \(x^2+2x+15\)
  47. \(3x+y=9\) এবং \(5x-y=7\) হলে \(x\) ও \(y\)-এর মান কত?
    • \(3,-2\)
    • \(4,-3\)
    • \(2,3\)
    • \(1,6\)
  48. \(2x+3y=3\) এবং \(4x-5y=17\) হলে \(x\) ও \(y\)-এর মান কত?
    • \(1,-3\)
    • \(2,-1\)
    • \(3,-1\)
    • \(-3,-1\)
  49. \(3x+7y=10\) এবং \(4x-y=3\) হলে \(x\) ও \(y\)-এর মান কত?
    • \(1,1\)
    • \(1,\frac12\)
    • \(2,1\)
    • \(\frac12,1\)
  50. \(2x+y=7\) এবং \(3x+y=10\) হলে \(x\) ও \(y\)-এর মান কত?
    • \(2,3\)
    • \(3,1\)
    • \(4,-1\)
    • \(5,-3\)