অনুপাত-সমানুপাত, গড়, লাভ-ক্ষতি ও চক্রবৃদ্ধি সুদ — Primary Teacher — পৃষ্ঠা 3

অনুপাত-সমানুপাত, গড়, লাভ-ক্ষতি ও চক্রবৃদ্ধি সুদ: গণিত, Primary Teacher পাঠ ও 511টি প্রশ্নের অনুশীলন। পৃষ্ঠা 3/11।

  1. ৫ টাকায় ৮টি কলা কেনা হলো। ২৫% ক্ষতিতে বিক্রি করলে প্রতি ডজন কলার বিক্রয়মূল্য কত?
    • ১৫ টাকা
    • ১০ টাকা
    • ১২ টাকা
    • ১৬ টাকা
  2. একটি শার্টের লিখিত মূল্য ২৫০ টাকা, কিন্তু সেটি ২০০ টাকায় বিক্রি করা হলো। বিক্রয়মূল্য লিখিত মূল্যের শতকরা কত ভাগ?
    • ৪০%
    • ৫০%
    • ৮০%
    • ২০%
  3. এক ডজন আম ৬০ টাকায় কেনা হলো। ১০% লাভ করতে এক হালি আম কত টাকায় বিক্রি করতে হবে?
    • ২২ টাকা
    • ২৫ টাকা
    • ১৫ টাকা
    • ১২ টাকা
  4. টাকায় এক ডজন কলা বিক্রি করলে ২০% ক্ষতি হয়। ৬০% লাভ করতে টাকায় কয়টি কলা বিক্রি করতে হবে?
    • ৬টি
    • ৭টি
    • ৮টি
    • ৯টি
  5. ১০ টাকায় ১ হালি লেবু কিনে ৬০ টাকায় কত হালি লেবু বিক্রি করলে ২০% লাভ হবে?
    • ৫ হালি
    • ৬ হালি
    • ৭ হালি
    • ৪ হালি
  6. ৪ টাকা দরে একটি করে কমলা কিনে ২৪ টাকায় কতটি কমলা বিক্রি করলে ২০% লাভ হবে?
    • ৫টি
    • ৬টি
    • ৪টি
    • ৩টি
  7. টাকায় ৫টি মার্বেল বিক্রি করলে ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি মার্বেল বিক্রি করতে হবে?
    • ৪টি
    • ৩টি
    • ২টি
    • কোনোটিই নয়
  8. ৪ টাকায় একটি করে কমলা কিনে ২৪ টাকায় কয়টি কমলা বিক্রি করলে ২০% লাভ হবে?
    • ৫টি
    • ৬টি
    • ৪টি
    • ৩টি
  9. একটি ঘড়ি ৩০০ টাকায় কিনে ৩৬০ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্যের উপর শতকরা কত লাভ হয়?
    • ১০%
    • ১৫%
    • ২০%
    • ২৫%
  10. ৫ টাকায় ২টি করে কমলা কিনে ৩৫ টাকায় কতটি কমলা বিক্রি করলে ৪০% লাভ হবে?
    • ৮টি
    • ১০টি
    • ১২টি
    • ১৪টি
  11. ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত \(5:6\) হলে শতকরা লাভ কত?
    • ২০%
    • ১২%
    • ২৫%
    • কোনোটিই নয়
  12. একটি দ্রব্য ৫০০ টাকায় কিনে ১০% লাভে বিক্রি করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে একই বিক্রয়মূল্যে কত টাকা লাভ হতো?
    • ১০০ টাকা
    • ১১০ টাকা
    • ১২০ টাকা
    • ১৩০ টাকা
  13. করিমের বেতন বাবুর বেতনের চেয়ে ২৫% বেশি। বাবুর বেতন করিমের বেতনের চেয়ে শতকরা কত কম?
    • ১৬.৬৬%
    • ২০%
    • ২২.৫০%
    • কোনোটিই নয়
  14. এক বিক্রেতা ১০ টাকায় ৪টি করে বল কিনে ৬ টাকায় ২টি করে বল বিক্রি করল। শতকরা কত লাভ হলো?
    • ১৭.৫%
    • ২০%
    • ২২%
    • কোনোটিই নয়
  15. ২৫ কেজি চালের বিক্রয়মূল্য ২০ কেজি চালের ক্রয়মূল্যের সমান হলে শতকরা কত ক্ষতি হয়?
    • ১৫%
    • ২০%
    • ২৫%
    • ৩০%
  16. এক ঝুড়িতে ২৫০টি আম ছিল। এর মধ্যে ১৫টি পচা পাওয়া গেল। শতকরা কতটি আম ভালো ছিল?
    • ৯১%
    • ৯২%
    • ৯৪%
    • কোনোটিই নয়
  17. ৭৫ টাকায় ১৫টি বলপেন কিনে ৯০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
    • ১৫%
    • ২০%
    • ২৫%
    • ১৮%
  18. ১০ টাকায় ১২টি জিনিস কিনে ১০ টাকায় ৮টি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
    • ২৫% লাভ
    • ২৫% ক্ষতি
    • ৫০% ক্ষতি
    • ৫০% লাভ
  19. ৬টি কমলার ক্রয়মূল্য ৫টি কমলার বিক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভ কত?
    • ২০%
    • ২৫%
    • ৩৩.৩৩%
    • ১৫%
  20. এক কুড়ি কমলা ৫০ টাকায় কিনে এক ডজন কমলা ৩৬ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
    • ১০%
    • ১৫%
    • ১৮%
    • ২০%
  21. একটি পেন্সিল ১.২৫ টাকায় কিনে ১.৩০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
    • ১০%
    • ৮%
    • ৫%
    • ৪%
  22. ১০০ টাকায় ২৫টি আম কিনে ১০০ টাকায় ২০টি আম বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
    • ১৫%
    • ২৫%
    • ২২%
    • ২০%
  23. চারটি কমলা ২০ টাকায় কিনে ৩০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হয়?
    • ১০%
    • ৫০%
    • ২৫%
    • ৩০%
  24. টাকায় ৪টি এবং টাকায় ৬টি দরে সমান সংখ্যক আমড়া কিনে টাকায় ৫টি করে বিক্রি করলে লাভ বা ক্ষতির হার কত?
    • ক্ষতি ১%
    • লাভ ১%
    • ক্ষতি ৪%
    • কোনো লাভ-লোকসান নেই
  25. ক-এর বেতন খ-এর বেতনের তুলনায় ৩৫ টাকা বেশি। খ-এর বেতন ১০০ টাকা হলে খ-এর বেতন ক-এর বেতনের তুলনায় শতকরা কত কম?
    • ২৭ টাকা
    • ২৫.৯৩%
    • ৪০ টাকা
    • ২৫.৫০%
  26. রতনের আয় বকুলের আয়ের তুলনায় ২৫% বেশি। বকুলের আয় রতনের আয়ের তুলনায় শতকরা কত কম?
    • ১০%
    • ১৫%
    • ২০%
    • ২৫%
  27. ক ব্যক্তি একটি জিনিস খ-এর কাছে ২০% লাভে বিক্রি করল। খ জিনিসটি গ-এর কাছে ক-এর মূল ক্রয়মূল্যে বিক্রি করলে খ-এর শতকরা কত ক্ষতি হবে?
    • \(16\frac{2}{3}\%\)
    • \(6\frac{2}{3}\%\)
    • \(16\frac{1}{3}\%\)
    • \(6\frac{1}{3}\%\)
  28. যাদব ২৪০ টাকায় একই রকম কিছু কলম কিনল। একই টাকায় একটি কলম বেশি পাওয়া গেলে প্রতিটি কলমের দাম ১ টাকা কম হতো। সে কতটি কলম কিনেছিল?
    • ১৩টি
    • ১৪টি
    • ১৫টি
    • ১৬টি
  29. এক আম বিক্রেতা তার মোট আমের ৪০% বিক্রি করার পর দেখল ১২০ কেজি আম অবশিষ্ট আছে। শুরুতে তার কাছে কত কেজি আম ছিল?
    • ১৬০ কেজি
    • ১৮০ কেজি
    • ২০০ কেজি
    • ১২০০ কেজি
  30. মাসুদের মাসিক আয় ও ব্যয়ের অনুপাত \(20:15\)। তার মাসিক আয়ের শতকরা কত ভাগ সঞ্চয় হয়?
    • ১৬%
    • ১৭.৫%
    • ২০%
    • ২৫%
  31. ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত \(5:6\) হলে লাভের হার কত?
    • ২০%
    • ২৫%
    • ৩০%
    • ১৫%
  32. আরিফ তার বেতনের ২০% বাড়িভাড়ায় ব্যয় করে এবং অবশিষ্ট টাকার ২০% খাদ্য কেনায় ব্যয় করে। এরপর তার কাছে ৩২০০ টাকা থাকলে মাসিক বেতন কত?
    • ৫০০০ টাকা
    • ৬০০০ টাকা
    • ৭২০০ টাকা
    • কোনোটিই নয়
  33. প্রকৃত মূল্যের ৮৫% যদি ৬৮ টাকা হয়, তবে প্রকৃত মূল্য কত?
    • ৯০ টাকা
    • ৮৭ টাকা
    • ৮৫ টাকা
    • ৮০ টাকা
  34. ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রি করা হলো। একটিতে ২০% লাভ এবং অন্যটিতে ২০% ক্ষতি হলো। সব মিলিয়ে কত টাকা লোকসান হলো?
    • ৯০০ টাকা
    • ৩০০ টাকা
    • ৬০০ টাকা
    • লাভ-লোকসান কিছুই হয়নি
  35. ৪ টাকায় ৫টি দ্রব্য কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
    • ৪৫%
    • ৪৮.৫০%
    • ৫২.৭৫%
    • ৫৬.২৫%
  36. টাকায় ৩টি করে আম কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
    • ৫০%
    • ৩৩%
    • ৩০%
    • ৩১%
  37. এক দোকানদার ৫টি লেবু যে মূল্যে কেনে, ৪টি লেবু সেই একই মূল্যে বিক্রি করে। তার শতকরা কত লাভ হয়?
    • ২০%
    • ২৫%
    • ৩০%
    • ৪০%
  38. ১০০ টাকায় ২৫টি লেবু কিনে ১০০ টাকায় ২০টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
    • ২০%
    • ২৫%
    • ৩০%
    • ২২%
  39. ১০০ টাকায় ১০টি টিন কিনে ১০০ টাকায় ৮টি টিন বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
    • ১৬%
    • ২০%
    • ২৫%
    • ২৮%
  40. টাকায় ৬টি লেবু কিনে টাকায় ৫টি করে বিক্রি করলে শতকরা লাভের হার কত?
    • ৩০%
    • ১৫%
    • ২৫%
    • ২০%
  41. টাকায় ১০টি করে লেবু কিনে টাকায় ৮টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
    • ২০%
    • ২৫%
    • ১০%
    • ১৫%
  42. এক ব্যবসায়ী একটি পণ্য ৮০ টাকায় কিনে ১০০ টাকায় বিক্রি করল। ক্রয়মূল্যের উপর তার লাভের হার কত?
    • ১৫%
    • ২০%
    • ২৫%
    • ৩০%
  43. ৬ জন পুরুষ, ৮ জন মহিলা ও ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের গড় বয়স ৪০ বছর এবং মহিলাদের গড় বয়স ৩৪ বছর হলে বালকের বয়স কত?
    • ১৪ বছর
    • ১৫ বছর
    • ১৬ বছর
    • ১৩ বছর
  44. একটি শ্রেণিতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১২ বছর। নতুন ৪ জন ছাত্র ভর্তি হওয়ায় পুরো শ্রেণির গড় বয়স ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রের বয়সের গড় কত?
    • ১১ বছর
    • ৮ বছর
    • ৯ বছর
    • ১০ বছর
  45. ৬, ৮ ও ১০-এর গাণিতিক গড় ৭, ৯ ও \(x\)-এর গাণিতিক গড়ের সমান হলে \(x\)-এর মান কত?
    • ৪
    • ৫
    • ৭
    • ৮
  46. ১৫ জন ছাত্র ইংরেজিতে গড়ে ৮০ নম্বর এবং ১০ জন ছাত্র গণিতে গড়ে ৯০ নম্বর পেল। ২৫ জন ছাত্রের সম্মিলিত গড় নম্বর কত?
    • ৮৫
    • ৮৬
    • ৮৮
    • ৮৪
  47. একজন ক্রিকেটারের প্রথম ১০ ইনিংসে রানের গড় ৪৫.৫। ১১তম ইনিংসে কত রান করলে ১১ ইনিংস শেষে তার গড় ৫০ হবে?
    • ৯০
    • ৯৫
    • ৯৮
    • ৯৬
  48. ১০০ জন শিক্ষার্থীর পরীক্ষার গড় নম্বর ৭০। তাদের মধ্যে ৬০ জন ছাত্রীর গড় নম্বর ৭৫ হলে বাকি ৪০ জন ছাত্রের গড় নম্বর কত?
    • ৬০.৫
    • ৬৫.৫
    • ৬২.৫
    • ৫৫.৫
  49. ১ থেকে ৯৯ পর্যন্ত সকল পূর্ণসংখ্যার গড় কত?
    • ১০
    • ২৫
    • ৫০
    • ১০০
  50. এক পরীক্ষার্থীর প্রথম তিনটি বিষয়ে প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০, ৮৫ ও ৭৫। চারটি বিষয়ের গড় ৮০ করতে হলে চতুর্থ বিষয়ে কত নম্বর পেতে হবে?
    • ৮২
    • ৮৮
    • ৯০
    • ৭৮